Admin
২৮ অগাস্ট ২০২৫, ৯:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ত্রিশালে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত

ত্রিশাল সংবাদদাতা : ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। বুধবার (২৭ আগস্ট) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার বাগান এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড় গ্রামের শামসুল হকের ছেলে সিএনজিচালক আবদুল মতিন (৪৫) এবং একই এলাকার আবদুর রশিদের ছেলে হাফিজ উদ্দিন (৫৩)।

থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উল্টো পথে আসা ঢাকামুখী একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হাফিজ উদ্দিন নিহত হন। এ সময় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ত্রিশাল থানার পুলিশ গুরুতর আহত সিএনজিচালক আবদুল মতিনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান

ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব ভূঁইয়া বলেন, ‘উল্টো দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে দুজন নিহত হয়েছেন। নিহতদের পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবার বাদী হয়ে একটি মামলা করেছেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, ঘাতক ট্রাকটি দুর্ঘটনার পর পালিয়ে গেছে। সিএনজিচালিত অটোরিকশাটি পুলিশের হেফাজতে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৪ ধরনের ধর্মীয় জ্ঞান শিক্ষা করা সবার জন্য ফরজ

শিক্ষা উপবৃত্তির আবেদন শুরু

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান জেলা প্রাথমিক শিক্ষা অফিসে ১ অক্টোবরে, মন্ত্রণালয়ের নতুন বিজ্ঞপ্তি

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে চাকরি, পদ ২৩

জুলাইয়ের অন্যতম শিক্ষা হলো বাংলাদেশ কখনোই আর ‘ক্লায়েন্ট স্টেট’ হবে না: পররাষ্ট্রমন্ত্রী

অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে মিরাজের সেঞ্চুরি

মেসির রেকর্ড গড়া জোড়া গোলে মায়ামির দারুণ জয়

২০৩০ বিশ্বকাপে ব্রাজিলের ভাগ্য বদলাতে পারেন যে ১০ তরুণ

ভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন ফিফা সভাপতি হিসেবেই

নেইমারকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার প্রস্তাব নিয়ে যা হলো

১০

নির্দিষ্ট কিছু মডেলের এসএসডির দাম বেড়েছে

১১

সমুদ্রের গভীরেও প্লাস্টিক দূষণের থাবা

১২

স্মার্টফোন কীভাবে ব্যবহারকারীর অবস্থান শনাক্ত করে

১৩

বিশ্বের প্রথম ওয়েবসাইট চালু হয়েছিল ৬ আগস্ট, কে চালু করেছিলেন

১৪

এআই এজেন্টের সংখ্যা ছাড়িয়ে যাবে বিশ্বের জনসংখ্যাকেও

১৫

বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণ ও রুপার দাম

১৬

তেলের দাম কমল

১৭

বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক প্রতিবেদন : দক্ষিণ এশিয়ার স্থিতিশীল মুদ্রা টাকা

১৮

এক লাফে স্বর্ণের দাম বাড়ল ৯,৮৫৬ টাকা

১৯

স্বর্ণের দাম আবার ৫ হাজার ডলারের দিকে, কারণ কী?

২০
শিরোনামঃ
যে ৪ ধরনের ধর্মীয় জ্ঞান শিক্ষা করা সবার জন্য ফরজশিক্ষা উপবৃত্তির আবেদন শুরুপ্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান জেলা প্রাথমিক শিক্ষা অফিসে ১ অক্টোবরে, মন্ত্রণালয়ের নতুন বিজ্ঞপ্তিমাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে চাকরি, পদ ২৩জুলাইয়ের অন্যতম শিক্ষা হলো বাংলাদেশ কখনোই আর ‘ক্লায়েন্ট স্টেট’ হবে না: পররাষ্ট্রমন্ত্রীঅস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে মিরাজের সেঞ্চুরিমেসির রেকর্ড গড়া জোড়া গোলে মায়ামির দারুণ জয়২০৩০ বিশ্বকাপে ব্রাজিলের ভাগ্য বদলাতে পারেন যে ১০ তরুণভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন ফিফা সভাপতি হিসেবেইনেইমারকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার প্রস্তাব নিয়ে যা হলো