Admin
১৩ জুলাই ২০২৫, ৯:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুই শিশুকে অপহরণের পর মুক্তিপণ দাবি, একজনের লাশ মিললো পুকুরে

ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই শিশু নিখোঁজের পরদিন সিফাত হাসান (১১) নামের এক শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটি নিখোঁজের পর মুক্তিপণ দাবি করেছিল একটি চক্র।

শনিবার (১২ জুলাই) সকালে উপজেলার পাগলা থানার অধীন পাঁচবাগ ইউনিয়নের চরশাঁখচূড়া গ্রামের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সিফাত হাসান একই গ্রামের সৌদি প্রবাসী নুর ইসলামের ছেলে। সে স্থানীয় চরশাঁখচূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

তবে এখনো নিখোঁজ রয়েছে একই ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের সৌদি প্রবাসী আল-আমিনের ছেলে আইমান সাদাব (৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১১ জুলাই) দুপুরে সিফাত বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। একই সময় দিঘিরপাড় গ্রামের আইমান সাদাব বাড়ির পাশে দোকানে হালখাতা অনুষ্ঠানে মাইক বাজতে থাকা শব্দ শুনে দোকানের সামনে যায়। এরপর থেকে নিখোঁজ হয় সাদাব। দুই শিশুকে তাদের পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজের পর রাতে একটি চক্র সৌদি প্রবাসী নুরুল ইসলামের ইমো নম্বরে ফোন করে। এসময় তার ছেলে সিফাতকে মুক্তির বিনিময়ে ২০ হাজার টাকা দাবি করেন তারা। কিন্তু নুরুল ইসলাম তার ভাগনে জিসানের নম্বর দিয়ে তার সঙ্গে যোগাযোগ করতে বলেন। পরে ওই চক্রটি জিসানের সঙ্গে যোগাযোগ করলে বিকাশে দুই হাজার টাকা পাঠানো হয়। এসময় অন্য একটি নম্বরে বাকি টাকা পাঠাতে বলে চক্রটি। কিন্তু জিসান বাকি টাকা পাঠায়নি। এরইমধ্যে সকালে পুকুরের পানিতে সিফাতের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

পরে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। কিন্তু এখনো নিখোঁজ রয়েছে শিশু আইমান সাদাব।

সিফাতের মা কবিতা বেগম বলেন, ‘কথামতো পুরো টাকা দিতে না পারলেও দুই হাজার টাকা দেওয়া হয়েছিল। এরপরও মানুষ নামের পশুর দল আমার সন্তানকে হত্যা করেছে। আমার সন্তান হত্যার উপযুক্ত বিচার চাই।’

নিখোঁজ শিশু সাদাবের নানা সুলতান মিয়া বলেন, ‘বাড়ির পাশে দোকানের সামনে থেকে আমার নাতিকে অপহরণ করা হয়েছে। অপরাধীরা আমার মেয়ের কাছে ফোন করে ৩০ হাজার টাকা দাবি করেছে। আশপাশের পুকুর-ডোবা ও স্বজনদের বাড়িঘরে তল্লাশি চালিয়েছি। কিন্তু তাকে কোথাও পাওয়া যায়নি। আমরা নিখোঁজ সাদাবের সন্ধান চাই।’

এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, একটি প্রতারক চক্র এ ঘটনায় জড়িত থাকতে পারে। ঘটনাটির তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রে

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপ

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

ফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়

পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদান

ময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

নেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি

১০

নেত্রকোণা জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

১১

নালিতাবাড়ীতে ৮২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

বাকৃবির তিন ভবনে কর্মকর্তাদের তালা, উপাচার্যের আশ্বাসে অবমুক্ত

১৩

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে, অতঃপর…

১৪

বায়তুল মোকাররমে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা

১৫

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ

১৬

শেরপুরে মাঠ পর্যায়ে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ খামারিদের

১৭

নান্দাইলে দ্রুতগতির বাসের ধাক্কায় নারীর মৃত্যু, ফিঙ্গারপ্রিন্টে পরিচয় শনাক্ত

১৮

শিকড়ের সংস্কৃতি নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে ব্রহ্মপুত্রের তীরে ‘ভাব তরঙ্গ’

১৯

জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

২০
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তাস্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রীগাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রেভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপচার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদানময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারকিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়ানেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি