Admin
১৩ জুলাই ২০২৫, ৯:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদাবাজি-দখলবাজি-সন্ত্রাস বিএনপির ডিকশনারিতে নেই: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ব্যক্তির দায় দল নেবে না। দল সেই দায় নিতে পরে, যা দল নির্দেশ দেয়। চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাস বিএনপির ডিকশনারিতে নেই।

শনিবার (১২ জুলাই) দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাটে ‘আলোকিত হলুয়াঘাট রূপকল্প’ র্শীষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির কেন্দ্রীয় নেতা প্রিন্স বলেন, ‘ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এমন বর্বরোচিত হত্যাকাণ্ডের নিন্দা জানানোর ভাষা আমার নেই। আমি ভিডিওতে দেখে স্তম্ভিত, লজ্জিত। যারা এই জঘন্য কাজ করেছেন, তারা কোনো দলের হতে পারে না। যিনি নিহত হয়েছেন, তিনিও যুবদলের কর্মী। যিনি হত্যাকারী তিনিও যুবদলের কর্মী। যুবদলের হোক বা না হোক, তিনি বাংলাদেশের একজন নাগরিক। স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি সবারই থাকতে হবে। দোষী যেই হোক তার কঠোর শাস্তি হতে হবে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীরও দায় আছে বলে মনে করি।’

অনৈতিক কাজ বিএনপি প্রশ্রয় দেয় না উল্লেখ করে প্রিন্স বলেন, ‘নিশ্চয়ই গত কয়েক মাসে তা প্রমাণিত হয়েছে। বিএনপি যদি আওয়ামী লীগের মতো অনৈতিকতাকে প্রশ্রয় দিতো, তাহলে বিএনপিকে দোষ দেওয়া যুক্তিসঙ্গত ছিল। বিএনপি তা করছে না। এর পরেও যারা এসব বিষয়ে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের উদ্দেশ্যই ভিন্ন।’
এসময় হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, হালুয়াঘাট সাধারণ পাঠাগারের সভাপতি মজিবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে ঘরের ভেতর থেকে টাইলস মিস্ত্রির অর্ধগলিত মরদেহ উদ্ধার

১

মাস্ক পরে ফুলপুর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, পাঁচ চিকিৎসক অনুপস্থিত

২

নেত্রকোণায় ২২ লাখ টাকার মাদকসহ যুবক আটক

৩

মদনে কলাগাছিয়া খাল দখলের প্রতিবাদে মানববন্ধন

৪

কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের সৈকত করতে চান পর্যটনমন্ত্রী

৫

বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা

৬

মাদকাসক্তি ও হতাশা থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই : রাষ্ট্রপতি

৭

ভারত-বাংলাদেশ সম্পর্ক হাত মেলানোর অপেক্ষায়

৮

দেশের ১৮ দ্রুততম মানবী শিরিন আক্তার

৯

প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা

১০

রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত: শামা ওবায়েদ

১১

সরাইল থানায় ওসির সাথে ব্যারিষ্টার রুমিন ফারহানা এমপির বাদানুবাদের ঘটনায় পুলিশের জিডি

১২

রোগীদের শতভাগ সরকারি সেবাসহ ১৫১ শয্যা হাসপাতাল করার আশ্বাস

১৩

স্বাস্থ্যখাতের বাজেটের বড় অংশ ব্যবহার হবে ক্যানসার চিকিৎসায়

১৪

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৯৮

১৫

সাংবাদিক আলিফ হত্যারহস্য ৭ দিনেও উদ্‌ঘাটন হয়নি, গ্রেপ্তার দুই তরুণ

১৬

বিল নিয়ে সমঝোতার পরও কাটেনি দুই নেতার বিরোধ, অস্বস্তিতে অষ্টগ্রাম বিএনপি

১৭

গৌরীপুরে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন

১৮

বর্জ্যে মিলছে ময়মনসিংহ মেডিকেলের ব্যবহারযোগ্য চিকিৎসা সামগ্রী

১৯

নালিতাবাড়ীতে তিন মাংস বিক্রেতাকে জরিমানা

২০
শিরোনামঃ