Admin
১৩ জুলাই ২০২৫, ৯:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেউ অপকর্ম করলে কোনো ছাড় দিচ্ছে না বিএনপি : সোহেল

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, শহীদের রক্তের বিনিময়ে বিজয় অর্জিত হয়েছে। কারও অপকর্মের কারণে ম্লান হোক তা আমরা কখনোই হতে দেব না। দলের নামে কেউ অপকর্ম করলে কোনো ছাড় দিচ্ছে না বিএনপি।

শনিবার (১২ জুলাই) রাত ৮টার ময়মনসিংহ নগরের দিঘারকান্দা বাইপাস এলাকায় দলের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাবিব-উন-নবী খান সোহেল বলেন, জনগণের ক্ষমতা জনগণের হাতে দেওয়ার যে প্রচেষ্টায় আমরা আছি তাতে বাধা সৃষ্টি করা হচ্ছে। কেউ কেউ ভাবছে, বিলম্বে ভোট হলে তাদের একটু সুবিধা পাওয়ার সুযোগ আছে। এরকম মানসিকতা নিয়ে নির্বাচনের পথে তারা নানা রকম প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করছে। আমাদের কথা স্পষ্ট, সংস্কার চলবে। যেগুলো জরুরি ইলেকশনের আগে সেগুলো করে দেশে একটি নির্বাচন দেওয়া দরকার।

তিনি আরও বলেন, আমাদের সঙ্গে থেকে দুঃসময়ে বিএনপির জন্য লড়াই-সংগ্রাম করেছে তারা কোনো ভুল করলে তাদেরও ছাড় দেওয়া হচ্ছে না। তাদের কোনো ধরনের ন্যূনতম সুযোগও দেওয়া হচ্ছে না। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিএনপির এ নেতা বলেন, সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় আমরা যে কী ভাষায় ধিক্কার জানাব, জানি না। আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। আরও ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হলে সবই আমরা নেব। এ ব্যাপারে আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই। এ ব্যাপারে আমাদের দল জিরো টলারেন্স।

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, সংস্কার এক দিন, দুদিনের ব্যাপার না। একটি দেশ চলে সংস্কারের ওপর দিয়ে। যে সংস্কার এখন জনতার দাবি, সে সংস্কার প্রক্রিয়া অব্যাহত থাকবে। আগামীতে জনগণের যে সরকার প্রতিষ্ঠিত হবে, সে সরকার সংস্কারগুলো এগিয়ে নিয়ে যাবে। আমাদের কাছে কেন জানি মাঝে মধ্যে মনে হচ্ছে, কেউ কেউ সংস্কারের ধুয়া তুলে জাতীয় নির্বাচনকে ব্যাহত করতে চাচ্ছে।

সোহেল বলেন, ইন্টেরিম সরকারের সময় দেশে বিদেশি বিনিয়োগ আসে না। দেশের ভেতরের ব্যবসায়ীরাও বিনিয়োগ করেন না। ফলে দেশের অর্থনীতিতে স্থবিরতা এসে যায়। সুতরাং যত দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে দেশের অর্থনীতিতে গতি আসবে। দেশে দ্রুত একটি জনগণের নির্বাচিত সরকার দরকার। সে জন্য বিএনপি বলছে, দ্রুত নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হোক।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. রোকনুজ্জামান সরকারের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার প্রমুখ।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ

১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ দাখিল পরীক্ষার্থী, পাস করেনি কেউই

ভবন-ইমারতের নকশা অনুমোদন করবে মউক, মসিককে সহযোগিতার নির্দেশ

হালুয়াঘাটে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে ছাগল বিতরণ

শেরপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাছের ব্যবসায়ী আটক

শেরপুর জেলা প্রশাসকের গ্রামীণ ঘরবাড়ির জলাবদ্ধতা পরিদর্শন ও পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার করার নির্দেশ

স্কুল শাখা বিলুপ্ত, তবুও শতভাগ ফেলের তালিকায় মুক্তাগাছা কলেজ

ময়মনসিংহের যমজ ভাই-বোন পেল জিপিএ-৫

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৫৭.৩৯ শতাংশ, এগিয়ে মেয়েরা

মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে সংঘর্ষ, জামায়াতের ৩ নেতা কারাগারে

১০

ডিসি’র পরিচ্ছন্নতা পুরস্কার পেলো ময়মনসিংহের ১৪ শিক্ষাপ্রতিষ্ঠান

১১

হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

১২

লালকার্ডে মাদক-বাল্যবিয়ের প্রতিবাদ

১৩

সাবেক মেয়র পিন্টুর চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে কায়সার কামাল

১৪

দুর্গাপুরে চারা হাতে হাসল প্রতিবন্ধী শিক্ষার্থীরা

১৫

মগড়া নদীর ভাঙনে বিলীনের ঝুঁকিতে বিদ্যালয়

১৬

ফলাফলে মোহনগঞ্জ পাইলট স্কুলের জয়জয়কার

১৭

কেন্দুয়ায় অসাধারণ সাফল্য অর্জন করেছে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠ

১৮

ত্রিশালে তিনজনের কারাদণ্ড

১৯

শেরপুরে ইউনিয়ন যুবলীগ সভাপতি রিপন গ্রেফতার

২০
শিরোনামঃ
ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ দাখিল পরীক্ষার্থী, পাস করেনি কেউইভবন-ইমারতের নকশা অনুমোদন করবে মউক, মসিককে সহযোগিতার নির্দেশহালুয়াঘাটে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে ছাগল বিতরণশেরপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাছের ব্যবসায়ী আটকশেরপুর জেলা প্রশাসকের গ্রামীণ ঘরবাড়ির জলাবদ্ধতা পরিদর্শন ও পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার করার নির্দেশস্কুল শাখা বিলুপ্ত, তবুও শতভাগ ফেলের তালিকায় মুক্তাগাছা কলেজময়মনসিংহের যমজ ভাই-বোন পেল জিপিএ-৫ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৫৭.৩৯ শতাংশ, এগিয়ে মেয়েরামুরগির বিষ্ঠার ভাগ নিয়ে সংঘর্ষ, জামায়াতের ৩ নেতা কারাগারে