Admin
২৭ জুলাই ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ শিক্ষা বোর্ড কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের এক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। গত ২৬শে জুন ময়শিবো’র সকল কর্মচারীবৃন্দ সিনিয়র সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত সহকারী বিদ্যালয় পরিদর্শক রফিকুল ইসলাম। তার বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের লেতেরকান্দা গ্রামে। জানা যায়, রফিকুল ইসলাম বিদ্যালয় কমিটি, নবায়ন ও স্বীকৃতির অনুমোদন দিতে বিলম্বিত, নতুন প্রতিষ্ঠান অনুমোদনের নামে বিশাল অংকের টাকা আদায় করেন। জবাবদিহিতা না থাকায় দুর্নীতি এখন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। বোর্ডের চেয়ারম্যান ও সচিব পরিবর্তন হলেও একাধিক কর্মকর্তা ক্ষমতার দাপটে একই কর্মস্থলে আছেন। দুর্নীতির টাকায় কেনা রয়েছে তার একাধিক গাড়ি, কলেজ রোড জাহানারা টাওয়ারে ৫ম তলায় একটি ফ্ল্যাট, শ্যামচারণ রোডে নৈসর্গিক টাওয়ারে একটি ফ্ল্যাট রয়েছে। এ ছাড়াও পরিবার ও আত্মীয়স্বজনের নামে-বেনামে রয়েছে অঢেল সম্পত্তি। একটি গাড়ি বোর্ডের কাছে ভাড়া দেয়ার অভিযোগ রয়েছে। বিভিন্ন বিদ্যালয়ের পাঠদানের অনুমোদন ও একাডেমিক স্বীকৃতির জন্য অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নাম না প্রকাশে এক নন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের পরিচালক বলেন, নতুন প্রতিষ্ঠান করতে হলে সকল কাগজপত্র জমা দিলে অনুমোদনের জন্য বিদ্যালয় পরিদর্শককে ৩-৪ চার লাখ টাকা দিতে হয়। প্রশ্ন উঠেছে বোর্ডের কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত এসএসসি পরীক্ষার ফলাফলেও দেখা দিয়েছে বিপর্যয়। ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। তবে রফিকুল ইসলাম সকল অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন। তিনি বলেন, আমার শুধুমাত্র একটি ফ্ল্যাট ও একটি গাড়ি আছে। রফিকুল ইসলাম বলেন, আমি পরিদর্শন বা অনুমোদনের জন্য টাকা-পয়সা নেই না। আমার নৈস্বর্গ টাওয়ারে শুধু একটি ফ্ল্যাট আছে। বোর্ডে ১০টি গাড়ি ভাড়ায় চলে। আমার গাড়িটিও ভাড়া দেই। এ বিষয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শহিদুল্লাহ বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমি ব্যবস্থা নেবো।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ

১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ দাখিল পরীক্ষার্থী, পাস করেনি কেউই

ভবন-ইমারতের নকশা অনুমোদন করবে মউক, মসিককে সহযোগিতার নির্দেশ

হালুয়াঘাটে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে ছাগল বিতরণ

শেরপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাছের ব্যবসায়ী আটক

শেরপুর জেলা প্রশাসকের গ্রামীণ ঘরবাড়ির জলাবদ্ধতা পরিদর্শন ও পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার করার নির্দেশ

স্কুল শাখা বিলুপ্ত, তবুও শতভাগ ফেলের তালিকায় মুক্তাগাছা কলেজ

ময়মনসিংহের যমজ ভাই-বোন পেল জিপিএ-৫

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৫৭.৩৯ শতাংশ, এগিয়ে মেয়েরা

মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে সংঘর্ষ, জামায়াতের ৩ নেতা কারাগারে

১০

ডিসি’র পরিচ্ছন্নতা পুরস্কার পেলো ময়মনসিংহের ১৪ শিক্ষাপ্রতিষ্ঠান

১১

হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

১২

লালকার্ডে মাদক-বাল্যবিয়ের প্রতিবাদ

১৩

সাবেক মেয়র পিন্টুর চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে কায়সার কামাল

১৪

দুর্গাপুরে চারা হাতে হাসল প্রতিবন্ধী শিক্ষার্থীরা

১৫

মগড়া নদীর ভাঙনে বিলীনের ঝুঁকিতে বিদ্যালয়

১৬

ফলাফলে মোহনগঞ্জ পাইলট স্কুলের জয়জয়কার

১৭

কেন্দুয়ায় অসাধারণ সাফল্য অর্জন করেছে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠ

১৮

ত্রিশালে তিনজনের কারাদণ্ড

১৯

শেরপুরে ইউনিয়ন যুবলীগ সভাপতি রিপন গ্রেফতার

২০
শিরোনামঃ
ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ দাখিল পরীক্ষার্থী, পাস করেনি কেউইভবন-ইমারতের নকশা অনুমোদন করবে মউক, মসিককে সহযোগিতার নির্দেশহালুয়াঘাটে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে ছাগল বিতরণশেরপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাছের ব্যবসায়ী আটকশেরপুর জেলা প্রশাসকের গ্রামীণ ঘরবাড়ির জলাবদ্ধতা পরিদর্শন ও পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার করার নির্দেশস্কুল শাখা বিলুপ্ত, তবুও শতভাগ ফেলের তালিকায় মুক্তাগাছা কলেজময়মনসিংহের যমজ ভাই-বোন পেল জিপিএ-৫ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৫৭.৩৯ শতাংশ, এগিয়ে মেয়েরামুরগির বিষ্ঠার ভাগ নিয়ে সংঘর্ষ, জামায়াতের ৩ নেতা কারাগারে