Author
৬ অগাস্ট ২০২৬, ১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আটতলার কার্নিশ থেকে ‘পড়ে’ আসামির মৃত্যু, গ্রেপ্তার অভিযানে সিদ্ধেশ্বরীর ফ্ল্যাটে পুলিশ

রাজধানীর রমনা থানা এলাকার সিদ্ধেশ্বরী রোডের একটি ভবনের আটতলার কার্নিশ থেকে নিচে ‘পড়ে’ নজরুল ইসলাম (৫১) নামের এক ব্যক্তি মারা গেছেন।

গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। নজরুল গাজীপুর সিটি করপোরেশনের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা। পুলিশ বলছে, ভবনটির অষ্টম তলায় নিজ ফ্ল্যাটে থাকতেন নজরুল। প্রতারণার একটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। এ জন্য তাঁকে গ্রেপ্তারে অভিযান চালাতে তাঁর ফ্ল্যাটে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করেন। পালাতে গিয়ে তিনি ভবনের অষ্টম তলার কার্নিশ থেকে নিচে পড়ে মারা যান।

ঘটনার বিষয়ে নজরুলের পরিবারের কারও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন মিয়া প্রথম আলোকে বলেন, আদালতে হওয়া প্রতারণার একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় নজরুলকে ধরতে গতকাল দিবাগত রাত ১২টার দিকে তাঁর সিদ্ধেশ্বরীর বাসায় যায় রমনা থানার পুলিশ। পুলিশের কাছে তথ্য ছিল, নজরুল বাসায় আছেন। কিন্তু বাসা তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে পুলিশ দেখতে পায়, নজরুল তাঁর শোবার ঘরসংলগ্ন কার্নিশে দাঁড়িয়ে আছেন। তাঁকে বাসার ভেতরে আসতে বলে পুলিশ। এই মধ্যে দেখা যায়, তিনি কার্নিশ থেকে তিনি নিচে পড়ে গেছেন।

রমনা থানার পুলিশ বলছে, গুরুতর আহত অবস্থায় নজরুলকে উদ্ধার করে দিবাগত রাত তিনটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা–নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

অভিযান পরিচালনাকারী রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. উজ্জ্বল বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে নজরুল কার্নিশে গিয়ে লুকিয়ে ছিলেন। তাঁর ধারণা, তিনি হয়তো পালিয়ে পাশের ফ্ল্যাটে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় নিচে পড়ে যান। নজরুল ও তাঁর স্ত্রী রওশনারা বেগম ফ্লাটটিতে থাকতেন। ফ্ল্যাটে রওশনারাকে পাওয়া যায়। তাঁদের ছেলে দেশের বাইরে থাকেন।

নজরুলের মরদেহের ময়নাতদন্ত হবে বলে জানায় রমনা থানার পুলিশ। এ জন্য তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যক্তিগত জীবনের বেদনাকে আমি মানুষের জীবন রক্ষার আন্দোলনে রূপ দিয়েছিলাম: ইলিয়াস কাঞ্চন

রাসায়নিক ব্যবহারে স্বাদ ও ঘ্রাণ হারাচ্ছে মধুপুরের আনারস

শেরপুরে সিএনজি-ভটভটির সংঘর্ষে প্রাণ গেল ১৭ মাসের শিশুর

কিশোরগঞ্জে নিজ খামার থেকে সাবেক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু

সালিশে মাথা ন্যাড়া করে অপমানের ঘটনায় বিচারের দাবি

নদীতে বিলীন অলওয়েদার সড়ক রক্ষার দায় কার, এলজিইডির নাকি পাউবোর

একটি গ্রামে মাত্র দুটি পরিবার, ১০৭ একরে ১২ মানুষের বসবাস

শেরপুরে জেলা প্রশাসকের সহায়তায় আলুচাষির অস্ত্রোপচার

বাকৃবির গবেষণা আড়িয়াল বিলের কইসহ ৫ প্রজাতির মাছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

১০

ট্রেনের ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

১১

ময়মনসিংহে হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

১২

ময়মনসিংহে চোরাচালানের কম্বলসহ ৪ জন গ্রেপ্তার

১৩

নকলায় সিএনজি-ভটভটি সংঘর্ষে শিশুর মৃত্যু

১৪

নকলায় দুস্থদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

১৫

পিতা-মাতাকে মারধরের অভিযোগে যুবকের কারাদণ্ড

১৬

নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ইমাম-মোয়াজিনদের পাশে এমপি হিলালী

১৭

বারহাট্টায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ আটক

১৮

মসজিদে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১

১৯

নেত্রকোনায় তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি রিপন মিয়া র‌্যাবের হাতে গ্রেপ্তার

২০
শিরোনামঃ
ব্যক্তিগত জীবনের বেদনাকে আমি মানুষের জীবন রক্ষার আন্দোলনে রূপ দিয়েছিলাম: ইলিয়াস কাঞ্চনরাসায়নিক ব্যবহারে স্বাদ ও ঘ্রাণ হারাচ্ছে মধুপুরের আনারসশেরপুরে সিএনজি-ভটভটির সংঘর্ষে প্রাণ গেল ১৭ মাসের শিশুরকিশোরগঞ্জে নিজ খামার থেকে সাবেক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধারময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে এক শিশুর মৃত্যুসালিশে মাথা ন্যাড়া করে অপমানের ঘটনায় বিচারের দাবিনদীতে বিলীন অলওয়েদার সড়ক রক্ষার দায় কার, এলজিইডির নাকি পাউবোরএকটি গ্রামে মাত্র দুটি পরিবার, ১০৭ একরে ১২ মানুষের বসবাসশেরপুরে জেলা প্রশাসকের সহায়তায় আলুচাষির অস্ত্রোপচারবাকৃবির গবেষণা আড়িয়াল বিলের কইসহ ৫ প্রজাতির মাছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি