Author
১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশুক ছিনতাই করে চালককে হত্যা, একজনের মৃত্যুদণ্ড

সোমবার (৩১ আগস্ট) ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন পলাশ। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- তোফায়েল আহমেদ নাসিম ও শাকিল।

রায়ে বলা হয়েছে, জরিমানার টাকা পরিশোধ না করলে তোফায়েল আহমেদ নাসিম ও শাকিলকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। আর পলাশের মৃত্যুদণ্ড কার্যকর করতে হাইকোর্ট বিভাগের অনুমোদনের জন্য মামলার নথি পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আদালত সূত্র ও মামলার নথি থেকে জানা যায়, ২০২৪ সালের ১৬ জানুয়ারি রাতে মিশুক চালানোর জন্য বাসা থেকে বের হন নাজিম উদ্দিন। রাত সাড়ে ১০টার দিকে তিন আসামি দাপুনিয়া বাজার থেকে মিশুক ভাড়া করেন। পরে তাকে কোতোয়ালি থানার সুহিলা মধ্যপাড়া এলাকার কাদুরবাড়ী এলাকায় একটি স্যানিটারি কারখানার সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে আসামিরা নাজিম উদ্দিনকে মারধর করে মিশুকটি নিয়ে পালিয়ে যান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ মিশুকটি উদ্ধার করে এবং তোফায়েল আহমেদ নাসিমকে আটক করে। পরে তদন্তে পলাশ ও শাকিলের সম্পৃক্ততা পাওয়ার কথা উল্লেখ করে পুলিশ তাদের আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়। ২০২৪ সালের ১১ নভেম্বর তিনজনকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়।

মামলাটিতে আদালত ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) আকরাম হোসেন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী সাজ্জাদুর রহমান আকন্দ নয়ন।

রায়ে আদালত বলেন, পলাশকে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হলো। একই ধারায় তোফায়েল আহমেদ নাসিম ও শাকিলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হলো।

সরকারি কৌঁসুলি (পিপি) আকরাম হোসেন বলেন, অটোরিকশা ছিনতাই করতে একজন মানুষকে হত্যা করা হয়েছে। উচ্চ আদালতের বিভিন্ন নজির বিবেচনায় নিয়ে আদালত এই দৃষ্টান্তমূলক রায় দিয়েছেন। এই রায়ে রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষ উভয়ই সন্তুষ্ট।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

নতুন পে-স্কেলে কার কত বাড়লো, কে পেলো বেশি

‘ঘুষ.সাইটে’ ৩৩০ কোটি ছাড়িয়েছে ঘুষের অভিযোগ, পেছনের গল্প শোনালেন শাহেদ

মুহাম্মদ (সা.)-কে কটূক্তির অভিযোগে বাকৃবিতে বিক্ষোভ, সর্বোচ্চ শাস্তির দাবি

রাসুল (সা.)-এর অতুলনীয় বাকশৈলী

ভূমি অফিস পরিদর্শনে গিয়ে তথ্য প্রতিমন্ত্রী—‘সব খালি, সবগুলোকে সাসপেন্ড করেন’

কিশোর শাহেদের ‘ঘুষ.সাইট’ ।। ময়মনসিংহে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের দুই কর্মীকে নোটিশ

ছয় দিন বন্ধ থাকার পর মেরামত করা ইঞ্জিনে ‘গরিবের ট্রেন’ চলাচল শুরু

চরিত্র বদলাতে না পারলে চাকরি করার দরকার নেই: বিমানমন্ত্রী

ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

১০

মিশুক ছিনতাই করে চালককে হত্যা, একজনের মৃত্যুদণ্ড

১১

‘ঘুষ ডট সাইট’ নিয়ে সংবাদ ।। প্রকাশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের দুই কর্মীকে শোকজ

১২

নেত্রকোণায় আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল

১৩

কলমাকান্দায় গাছ উপড়ে ফেলার মামলায় গ্রেপ্তার-৩

১৪

মুক্তাগাছা প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা পরিষদ ও কমিটি গঠন, বৃক্ষরোপণ ও গাছের চারা বিতর

১৫

ময়মনসিংহ দক্ষিণ জেলা মুক্তিযুদ্ধের প্রজন্মের ১৩৩ সদস্যের কমিটি অনুমোদন

১৬

গুম-খুনের শিকার এবং জুলাইয়ে শহীদ ও আহত পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

১৭

মক্কা চুক্তিতে বাংলাদেশ ইতিবাচকভাবে এগোচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৮

ময়মনসিংহে ট্রাক চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

১৯

তিন জেলায় আইন-শৃঙ্খলা কার্যক্রমে মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ

২০
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপনতুন পে-স্কেলে কার কত বাড়লো, কে পেলো বেশি‘ঘুষ.সাইটে’ ৩৩০ কোটি ছাড়িয়েছে ঘুষের অভিযোগ, পেছনের গল্প শোনালেন শাহেদমুহাম্মদ (সা.)-কে কটূক্তির অভিযোগে বাকৃবিতে বিক্ষোভ, সর্বোচ্চ শাস্তির দাবিরাসুল (সা.)-এর অতুলনীয় বাকশৈলীভূমি অফিস পরিদর্শনে গিয়ে তথ্য প্রতিমন্ত্রী—‘সব খালি, সবগুলোকে সাসপেন্ড করেন’কিশোর শাহেদের ‘ঘুষ.সাইট’ ।। ময়মনসিংহে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের দুই কর্মীকে নোটিশছয় দিন বন্ধ থাকার পর মেরামত করা ইঞ্জিনে ‘গরিবের ট্রেন’ চলাচল শুরুচরিত্র বদলাতে না পারলে চাকরি করার দরকার নেই: বিমানমন্ত্রীময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২