Author
১ সেপ্টেম্বর ২০২৬, ২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ, ৩ মাসে বেড়েছে ৩ লাখ

দেশে গত ৩১ জুলাই পর্যন্ত মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ কথা বলেন।

ইসির সচিব বলেন, গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত দেশে ভোটার বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন।

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ করার কাজ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির প্রাথমিক লক্ষ্য ছিল অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন করা। সেই হিসাবে ৩১ জুলাই পর্যন্ত তালিকাভুক্ত ভোটারদের ভোট দেওয়ার সুযোগ রাখতে চেয়েছিল ইসি।

আখতার আহমেদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনের সময় পেছালে বা কমিশন অন্য কোনো সিদ্ধান্ত নিলে, সেটা সম্পূরক তালিকা হিসেবে আসবে।

ইসির সচিব আখতার আহমেদ আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালাগুলো (সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ) আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। আইন সংশোধনের সুপারিশ এখনো পাঠানো হয়নি। নথিটা প্রক্রিয়াধীন, শেষ হলে পাঠিয়ে দেওয়া হবে।

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরুর কথা উল্লেখ করে আখতার আহমেদ বলেন, বিএনপির প্রতিনিধিদল এসে আজ দুটি মনোনয়নপত্র নিয়ে গেছে। এ ছাড়া এখন পর্যন্ত আর কোনো রাজনৈতিক দল মনোনয়নপত্র নেয়নি।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ, ৩ মাসে বেড়েছে ৩ লাখ

জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়: তারেক রহমান

ঠাকুরগাঁওয়ে মণ্ডা–মিঠাই খেয়ে দিনাজপুরে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাচ দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

নতুন বেতনকাঠামো বাস্তবায়িত হলে তাঁদের বেতন দ্বিগুণ হয়ে যাবে—কথাটি কিন্তু এ রকম নয়।

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

নতুন পে-স্কেলে কার কত বাড়লো, কে পেলো বেশি

‘ঘুষ.সাইটে’ ৩৩০ কোটি ছাড়িয়েছে ঘুষের অভিযোগ, পেছনের গল্প শোনালেন শাহেদ

মুহাম্মদ (সা.)-কে কটূক্তির অভিযোগে বাকৃবিতে বিক্ষোভ, সর্বোচ্চ শাস্তির দাবি

রাসুল (সা.)-এর অতুলনীয় বাকশৈলী

ভূমি অফিস পরিদর্শনে গিয়ে তথ্য প্রতিমন্ত্রী—‘সব খালি, সবগুলোকে সাসপেন্ড করেন’

১০

কিশোর শাহেদের ‘ঘুষ.সাইট’ ।। ময়মনসিংহে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের দুই কর্মীকে নোটিশ

১১

ছয় দিন বন্ধ থাকার পর মেরামত করা ইঞ্জিনে ‘গরিবের ট্রেন’ চলাচল শুরু

১২

চরিত্র বদলাতে না পারলে চাকরি করার দরকার নেই: বিমানমন্ত্রী

১৩

ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

১৪

মিশুক ছিনতাই করে চালককে হত্যা, একজনের মৃত্যুদণ্ড

১৫

‘ঘুষ ডট সাইট’ নিয়ে সংবাদ ।। প্রকাশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের দুই কর্মীকে শোকজ

১৬

নেত্রকোণায় আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল

১৭

কলমাকান্দায় গাছ উপড়ে ফেলার মামলায় গ্রেপ্তার-৩

১৮

মুক্তাগাছা প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা পরিষদ ও কমিটি গঠন, বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরন

১৯

ময়মনসিংহ দক্ষিণ জেলা মুক্তিযুদ্ধের প্রজন্মের ১৩৩ সদস্যের কমিটি অনুমোদন

২০
শিরোনামঃ
দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ, ৩ মাসে বেড়েছে ৩ লাখজবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়: তারেক রহমানঠাকুরগাঁওয়ে মণ্ডা–মিঠাই খেয়ে দিনাজপুরে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাচ দেখলেন মার্কিন রাষ্ট্রদূতনতুন বেতনকাঠামো বাস্তবায়িত হলে তাঁদের বেতন দ্বিগুণ হয়ে যাবে—কথাটি কিন্তু এ রকম নয়।জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপনতুন পে-স্কেলে কার কত বাড়লো, কে পেলো বেশি‘ঘুষ.সাইটে’ ৩৩০ কোটি ছাড়িয়েছে ঘুষের অভিযোগ, পেছনের গল্প শোনালেন শাহেদমুহাম্মদ (সা.)-কে কটূক্তির অভিযোগে বাকৃবিতে বিক্ষোভ, সর্বোচ্চ শাস্তির দাবিরাসুল (সা.)-এর অতুলনীয় বাকশৈলীভূমি অফিস পরিদর্শনে গিয়ে তথ্য প্রতিমন্ত্রী—‘সব খালি, সবগুলোকে সাসপেন্ড করেন’