Hasan
৬ নভেম্বর ২০২৬, ৬:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বন্যহাতির তাণ্ডবে খামারের বাঁধ ভেঙে ভেসে গেল লাখ টাকার মাছ

শেরপুরের শ্রীবরদী উপজেলায় বন্যহাতির চলাচলের সময় তাদের পায়ের চাপে একটি মৎস্য খামারের বাঁধ ভেঙে যায় । এতে খামার থেকে পানি বেরিয়ে যাওয়ার সময় পানির সঙ্গে বিপুল পরিমাণ মাছ ভেসে যায়। এ ঘটনায় প্রায় সাত থেকে আট লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে বড় ধরনের আর্থিক বিপর্যয়ে পড়েছেন খামারটির মালিক এনামুল হক।

স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ বন বিভাগের বালিজুড়ি রেঞ্জ সংলগ্ন খৃস্টানপাড়া এলাকায় বন্যহাতির বিচরণকালে এ ঘটনা ঘটে। হাতির পায়ের চাপে খামারের বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে পড়লে মুহূর্তেই বেরিয়ে যায় খামারের পানি। পানির সঙ্গে মাছগুলোও ঝরনার স্রোতে ভেসে যায়।

এ ঘটনায় খামারের মালিক এনামুল হক বড় ধরনের আর্থিক সংকটে পড়েছেন। দীর্ঘদিনের শ্রম ও বিনিয়োগে গড়ে তোলা খামারটি এভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় চরম হতাশা দেখা দিয়েছে তার মধ্যে। পাশাপাশি বন্যহাতির বিচরণকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ।

ক্ষতিগ্রস্ত মৎস্য খামারি এনামুল হক জানান, দীর্ঘদিনের পরিশ্রম ও বিপুল অর্থ বিনিয়োগ করে তিনি খামারটিতে মাছ চাষ করে আসছিলেন। কিন্তু বন্যহাতির পায়ের চাপে খামারের বাঁধ ভেঙে যাওয়ায় প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার মাছ পানির স্রোতে ভেসে যায়। এ ছাড়া ভেসে যাওয়া মাছের কিছু অংশ স্থানীয় লোকজন ধরে নিয়ে গেছেন বলেও অভিযোগ করেন তিনি।

এই ঘটনায় বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন জানিয়ে এনামুল হক বলেন, বর্তমানে আমার অবস্থা খুবই শোচনীয়।

এ বিষয়ে বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা রাতুল সাহা জানান, বন্যহাতিগুলো বর্তমানে খৃস্টানপাড়া এলাকায় অবস্থান করছে। এখন পর্যন্ত হাতির কারণে কোনো ফসলের ক্ষয়ক্ষতি হয়নি। তবে একটি মৎস্য খামারের বাঁধ ভেঙে যাওয়ায় খামারির ক্ষতি হয়েছে। বিষয়টি জানার পর বন বিভাগের সংশ্লিষ্ট বিট কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করার ষড়যন্ত্র রুখ দিতে প্রস্তুত জনগণ: রিজভী

১

আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা

২

৭ নভেম্বর বিএনপির র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান

৩

সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাটি যোদ্ধা : মির্জা আব্বাস

৪

আ’লীগের সহিংস কর্মকাণ্ড প্রশ্রয় দিলে বিরোধী দলকেও খেসারত দিতে হবে

৫

গ্রাম পুলিশের মহাসমাবেশে প্রধান মন্ত্রী তারেক রহমান

৬

গফরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্রাক স্বাস্থ্যকর্মীর মৃত্যু

৭

সকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই : ডেপুটি স্পীকার

৮

২৪ ম্যাচের লড়াই শেষে দুই গ্রুপে চার চ্যাম্পিয়ন, ট্রফি তুলে দিলেন জেলা প্রশাসক

৯

কালীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ নারী গ্রেপ্তার, চোরাই সাইকেলসহ যুবক আটক

১০

দিল্লি বা পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ: প্রধান মন্ত্রী

১১

২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সরকারের

১২

জাতীয় চার নেতার নামে থাকা কোস্টগার্ডের জাহাজের নাম পরিবর্তন

১৩

১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ : প্রধান মন্ত্রী

১৪

মোটরসাইকেলে এসে মাইক্রোবাস থামিয়ে ব্যবসায়ীকে গুলি

১৫

সরকারি হাসপাতালে বন্ধ হচ্ছে ডায়ালাইসিস সেবা, চরম সংকটে নিম্ন আয়ের কিডনি রোগীরা | Dialysis Crisis

১৬

ময়মনসিংহে ৩৬ বোতল মদসহ প্রাইভেটকার জব্দ, আটক ১

১৭

চার মিনিটের জবানবন্দিতে ফের আলোচনায় ছোটভাই আলমগীর

১৮

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে জখম, ১৫ মামলার আসামি গ্রেফতার

১৯

শেরপুরে ভুয়া বিয়ের মাধ্যমে প্রতারণা ও ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

২০
শিরোনামঃ
❮গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করার ষড়যন্ত্র রুখ দিতে প্রস্তুত জনগণ: রিজভী❮আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা❮৭ নভেম্বর বিএনপির র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান❮সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাটি যোদ্ধা : মির্জা আব্বাস❮আ'লীগের সহিংস কর্মকাণ্ড প্রশ্রয় দিলে বিরোধী দলকেও খেসারত দিতে হবে❮গ্রাম পুলিশের মহাসমাবেশে প্রধান মন্ত্রী তারেক রহমান❮গফরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্রাক স্বাস্থ্যকর্মীর মৃত্যু❮সকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই : ডেপুটি স্পীকার❮২৪ ম্যাচের লড়াই শেষে দুই গ্রুপে চার চ্যাম্পিয়ন, ট্রফি তুলে দিলেন জেলা প্রশাসক❮কালীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ নারী গ্রেপ্তার, চোরাই সাইকেলসহ যুবক আটক