Hasan
৭ নভেম্বর ২০২৬, ১:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরে ভুয়া বিয়ের মাধ্যমে প্রতারণা ও ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শেরপুরে ভুয়া বিয়ের মাধ্যমে প্রতারণা ও ধর্ষণের মামলার প্রধান আসামিকে লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার করেছে এসআরবি।

বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সিপিসি-১, এসআরবি-১৪, জামালপুরের কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদে।

গ্রেপ্তার আনোয়ার হোসেন রানা (২৩) লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। তিনি ৩০ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনে শেরপুর সদর থানায় করা মামলার প্রধান আসামি।

মামলার বরাতে শুক্রবার সকালে এসআরবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ বছর বয়সি এক কিশোরীর সঙ্গে মোবাইলের মাধ্যমে আনোয়ার হোসেন রানার পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

একপর্যায়ে গত বছরের ২৩ ডিসেম্বর রানা ভুক্তভোগীকে তার বাবার বাড়ি থেকে ডেকে শেরপুর শহরের একটি বাসায় নিয়ে যায়। সেখানে একজন ভুয়া কাজীর মাধ্যমে নীল রঙের কাগজে কিশোরীর স্বাক্ষর নিয়ে ভুয়া বিবাহ সম্পন্ন করে।

পরবর্তীতে স্বামী-স্ত্রী পরিচয় ও বিশ্বাস সৃষ্টি করে আসামির নিজ বাড়িতে এবং কিশোরীর বাবার বাড়িতে সংসার শুরু করে।

একপর্যায়ে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। অন্তঃসত্ত্বার ৭ মাসের দিকে তিনি রানার কাছে বিবাহের কাবিননামা দাবি করেন। তখন আসামি নানাভাবে কালক্ষেপণ করতে থাকে।

সর্বশেষ ৭ অগাস্ট সকালের দিকে রানা ভুক্তভোগীর কাছে যৌতুক বাবদ ৩ লাখ টাকা দাবি করেন। কিন্তু কিশোরীর পরিবার ওই অনৈতিক দাবি প্রত্যাখ্যান করে। এতে রানা ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগীকে গালিগালাজ করে এবং আইনগতভাবে ভুক্তভোগীকে বিয়ে করেননি জানিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

পরবর্তীতে ভুক্তভোগী শেরপুরের বিভিন্ন কাজী অফিসে খোঁজ নিয়ে জানতে পারে যে, তাদের বিবাহের কোনো কাবিননামা নেই।

এতে প্রতারণামূলকভাবে বিয়ের নাটক সাজিয়ে সরলতার সুযোগ নিয়ে স্বামী-স্ত্রীর বিশ্বাস স্থাপন করে ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী নিজে বাদী হয়ে শেরপুর সদর থানায় মামলা করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মামলার পর সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৪, সিপিসি-১, জামালপুর এবং এসআরবি-১১, সিপিসি-৩, লক্ষ্মীপুর এর একটি চৌকস আভিযানিক দল যৌথভাবে অভিযান চালিয়ে আনোয়ার হোসেন রানাকে লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন্দুয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন

১

ইসলামপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন, অর্থনৈতিক উন্নয়নে সমবায়ের ওপর গুরুত্বারোপ এমপি বাবুর

২

ভালুকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

৩

দুর্গাপুরে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

৪

যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করব : প্রধান মন্ত্রী

৫

মুক্তিযুদ্ধ ও জুলাই কারো একার নয় : স্বরাষ্ট্র মন্ত্রী

৬

একাত্তরের পরাজিত শক্তি ও ফ্যাসিবাদীরা এক হয়ে ষড়যন্ত্র করছে : শামা ওবায়েদ

৭

জাপানে শক্তিশালী ভূমিকম্প

৮

রাজধানীর মিরপুরে বাসে আগুন

৯

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১০

ফের গোল্ডেন বুট মেসির ঝুড়িতে

১১

পরীমণিকে আইনি নোটিশ, সাত দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে

১২

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস

১৩

২৭ দিন পর নান্দাইলে ফিরল সৌরভের মরদেহ

১৪

আজীবন সম্মাননা পুরস্কার পেলেন বাকৃবি অধ্যাপক শাহজাহান মঞ্জিল

১৫

কলমাকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

১৬

কিশোরগঞ্জে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন সাদী

১৭

মূল ঘটনা আড়াল, বিএনপি নেতাদের বিরুদ্ধে মেজর আখতারের মিথ্যা মামলার অভিযোগ

১৮

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

১৯

বাজিতপুরে বিএনপি নেতার মার্কেটের জমি দখলচেষ্টার অভিযোগ বহিষ্কৃত নেতার বিরুদ্ধে

২০
শিরোনামঃ
❮কেন্দুয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন❮ইসলামপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন, অর্থনৈতিক উন্নয়নে সমবায়ের ওপর গুরুত্বারোপ এমপি বাবুর❮ভালুকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা❮দুর্গাপুরে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত❮যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করব : প্রধান মন্ত্রী❮মুক্তিযুদ্ধ ও জুলাই কারো একার নয় : স্বরাষ্ট্র মন্ত্রী❮একাত্তরের পরাজিত শক্তি ও ফ্যাসিবাদীরা এক হয়ে ষড়যন্ত্র করছে : শামা ওবায়েদ❮জাপানে শক্তিশালী ভূমিকম্প❮রাজধানীর মিরপুরে বাসে আগুন❮শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন