Hasan
৭ নভেম্বর ২০২৬, ১:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে জখম, ১৫ মামলার আসামি গ্রেফতার

নেত্রকোনার মোহনগঞ্জে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ সময় তার দোকান ভাঙচুর করে ক্যাশে থাকা ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় আব্দুল্লাহ আল সোহান (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ধর্ষণ, ছিনতাই, মাদক ও মারামারিসহ ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার সোহান উপজেলার বড়কাশিয়া গ্রামের মৃত নূর আহম্মদের ছেলে।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে সোহানকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল (বৃহস্পতিবার) বিকাল সাড়ে চারটার দিকে মোহনগঞ্জ পৌর শহরের খাদ্যগুদামের বিপরীতে পিংকী সাইকেল স্টোরে এ ঘটনা ঘটে। পরে রাতেই সোহানকে গ্রেফতার করে পুলিশ।

মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন। আহত ব্যবসায়ীর নাম সবুজ মিয়া (৬০)। তিনি ওই দোকানের মালিক। বর্তমানে তিনি মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, গতকাল বিকালে সোহান কয়েকজনকে সঙ্গে নিয়ে সবুজ মিয়ার দোকানে গিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পর সোহান সবুজ মিয়াকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এতে নাকে কোপ লেগে জখম হন সবুজ এবং তিনি অজ্ঞান হয়ে পড়েন। এ সময় দোকানের মালামাল ভাঙচুর করা হয়। পরে ক্যাশে থাকা নগদ ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে যায় সোহান। দোকানের আশপাশের ব্যবসায়ীরা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যান।

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে সবুজ মিয়ার ছোট ভাই মোহাম্মদ কমল মিয়া বাদী হয়ে থানায় মামলা করেন। পরে রাতেই সোহানকে গ্রেফতার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের খাদ্যগুদামসংলগ্ন সেতু পুনর্নির্মাণের সময় সরকারি জায়গায় থাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় কিছু জায়গা দখলে নিয়ে সেখানে ঘর নির্মাণ করেন সোহান। ওই ঘর সবুজ মিয়ার কাছে মাসে আট হাজার টাকায় ভাড়া দেওয়া হয়েছিল। সোহান মাদকাসক্ত হওয়ায় কয়দিন পরপরই সবুজ মিয়ার কাছে টাকা চাইতে আসতেন। এ নিয়ে সবুজের সঙ্গে তার বিরোধ চলছিল। ঘটনার দিন ভাড়ার টাকা চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে লোকজন নিয়ে এসে সবুজের ওপর হামলা চালানো হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মামলার পর রাতেই অভিযুক্ত সোহানকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। সোহানের বিরুদ্ধে নানা অভিযোগে ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন্দুয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন

১

ইসলামপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন, অর্থনৈতিক উন্নয়নে সমবায়ের ওপর গুরুত্বারোপ এমপি বাবুর

২

ভালুকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

৩

দুর্গাপুরে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

৪

যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করব : প্রধান মন্ত্রী

৫

মুক্তিযুদ্ধ ও জুলাই কারো একার নয় : স্বরাষ্ট্র মন্ত্রী

৬

একাত্তরের পরাজিত শক্তি ও ফ্যাসিবাদীরা এক হয়ে ষড়যন্ত্র করছে : শামা ওবায়েদ

৭

জাপানে শক্তিশালী ভূমিকম্প

৮

রাজধানীর মিরপুরে বাসে আগুন

৯

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১০

ফের গোল্ডেন বুট মেসির ঝুড়িতে

১১

পরীমণিকে আইনি নোটিশ, সাত দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে

১২

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস

১৩

২৭ দিন পর নান্দাইলে ফিরল সৌরভের মরদেহ

১৪

আজীবন সম্মাননা পুরস্কার পেলেন বাকৃবি অধ্যাপক শাহজাহান মঞ্জিল

১৫

কলমাকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

১৬

কিশোরগঞ্জে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন সাদী

১৭

মূল ঘটনা আড়াল, বিএনপি নেতাদের বিরুদ্ধে মেজর আখতারের মিথ্যা মামলার অভিযোগ

১৮

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

১৯

বাজিতপুরে বিএনপি নেতার মার্কেটের জমি দখলচেষ্টার অভিযোগ বহিষ্কৃত নেতার বিরুদ্ধে

২০
শিরোনামঃ
❮কেন্দুয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন❮ইসলামপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন, অর্থনৈতিক উন্নয়নে সমবায়ের ওপর গুরুত্বারোপ এমপি বাবুর❮ভালুকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা❮দুর্গাপুরে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত❮যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করব : প্রধান মন্ত্রী❮মুক্তিযুদ্ধ ও জুলাই কারো একার নয় : স্বরাষ্ট্র মন্ত্রী❮একাত্তরের পরাজিত শক্তি ও ফ্যাসিবাদীরা এক হয়ে ষড়যন্ত্র করছে : শামা ওবায়েদ❮জাপানে শক্তিশালী ভূমিকম্প❮রাজধানীর মিরপুরে বাসে আগুন❮শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন