Hasan
৭ নভেম্বর ২০২৬, ২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২৪ ম্যাচের লড়াই শেষে দুই গ্রুপে চার চ্যাম্পিয়ন, ট্রফি তুলে দিলেন জেলা প্রশাসক

উৎসবমুখর পরিবেশে নেত্রকোনণার সরকারি শিশু পরিবার (বালক)-এ আন্তঃপরিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বড় ও ছোটদের পৃথক দুটি গ্রুপে আটটি দলের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় মোট ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল শেষে বড়দের গ্রুপে পদ্মা পরিবার এবং ছোটদের গ্রুপে সুরমা পরিবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

শুক্রবার (৬ নভেম্বর) সরকারি শিশু পরিবার (বালক), নেত্রকোণার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. খন্দকার মুশফিকুর রহমান।

টুর্নামেন্টে বড়দের ‘ক’ গ্রুপে চারটি এবং ছোটদের ‘খ’ গ্রুপে চারটি দল অংশ নেয়। প্রতিটি গ্রুপে ১২টি করে মোট ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর আজ চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে বড়দের গ্রুপে পদ্মা পরিবার চ্যাম্পিয়ন এবং মেঘনা পরিবার রানার্সআপ হয়। অন্যদিকে ছোটদের গ্রুপে সুরমা পরিবার চ্যাম্পিয়ন ও যমুনা পরিবার রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে।

খেলা শেষে দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন জেলা প্রশাসক মো. খন্দকার মুশফিকুর রহমান। এ সময় তিনি শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। পরে প্রতিষ্ঠানের আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন তিনি।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সরকারি শিশু পরিবার (বালক) এর ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটির সদস্য এস এম মনিরুজ্জামান দুদু, শরিফুল আলম সবুজসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং শিশু পরিবারের নিবাসী শিশুরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসকের উপস্থিতি, উৎসাহ ও আন্তরিকতায় শিশুদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। প্রতিযোগিতায় অংশগ্রহণ, দলীয় প্রচেষ্টা এবং পুরস্কার অর্জনের মধ্য দিয়ে শিশুদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা ও খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, আত্মবিশ্বাস তৈরি এবং সুপ্ত প্রতিভা বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সরকারি শিশু পরিবারের শিশুদের নিয়ে এ ধরনের আয়োজন তাদের প্রাতিষ্ঠানিক জীবনে আনন্দের পাশাপাশি ইতিবাচক ও সৃজনশীল পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করার ষড়যন্ত্র রুখ দিতে প্রস্তুত জনগণ: রিজভী

১

আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা

২

৭ নভেম্বর বিএনপির র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান

৩

সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাটি যোদ্ধা : মির্জা আব্বাস

৪

আ’লীগের সহিংস কর্মকাণ্ড প্রশ্রয় দিলে বিরোধী দলকেও খেসারত দিতে হবে

৫

গ্রাম পুলিশের মহাসমাবেশে প্রধান মন্ত্রী তারেক রহমান

৬

গফরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্রাক স্বাস্থ্যকর্মীর মৃত্যু

৭

সকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই : ডেপুটি স্পীকার

৮

২৪ ম্যাচের লড়াই শেষে দুই গ্রুপে চার চ্যাম্পিয়ন, ট্রফি তুলে দিলেন জেলা প্রশাসক

৯

কালীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ নারী গ্রেপ্তার, চোরাই সাইকেলসহ যুবক আটক

১০

দিল্লি বা পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ: প্রধান মন্ত্রী

১১

২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সরকারের

১২

জাতীয় চার নেতার নামে থাকা কোস্টগার্ডের জাহাজের নাম পরিবর্তন

১৩

১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ : প্রধান মন্ত্রী

১৪

মোটরসাইকেলে এসে মাইক্রোবাস থামিয়ে ব্যবসায়ীকে গুলি

১৫

সরকারি হাসপাতালে বন্ধ হচ্ছে ডায়ালাইসিস সেবা, চরম সংকটে নিম্ন আয়ের কিডনি রোগীরা | Dialysis Crisis

১৬

ময়মনসিংহে ৩৬ বোতল মদসহ প্রাইভেটকার জব্দ, আটক ১

১৭

চার মিনিটের জবানবন্দিতে ফের আলোচনায় ছোটভাই আলমগীর

১৮

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে জখম, ১৫ মামলার আসামি গ্রেফতার

১৯

শেরপুরে ভুয়া বিয়ের মাধ্যমে প্রতারণা ও ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

২০
শিরোনামঃ
❮গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করার ষড়যন্ত্র রুখ দিতে প্রস্তুত জনগণ: রিজভী❮আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা❮৭ নভেম্বর বিএনপির র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান❮সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাটি যোদ্ধা : মির্জা আব্বাস❮আ'লীগের সহিংস কর্মকাণ্ড প্রশ্রয় দিলে বিরোধী দলকেও খেসারত দিতে হবে❮গ্রাম পুলিশের মহাসমাবেশে প্রধান মন্ত্রী তারেক রহমান❮গফরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্রাক স্বাস্থ্যকর্মীর মৃত্যু❮সকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই : ডেপুটি স্পীকার❮২৪ ম্যাচের লড়াই শেষে দুই গ্রুপে চার চ্যাম্পিয়ন, ট্রফি তুলে দিলেন জেলা প্রশাসক❮কালীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ নারী গ্রেপ্তার, চোরাই সাইকেলসহ যুবক আটক