Hasan
১০ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় নদী উদ্ধারের নামে হয়রানির অভিযোগ

ছবি: খবরের কাগজ

নেত্রকোনা জেলা শহরে মগড়া নদী উদ্ধারের নামে, নদীর তীরবর্তী বৈধ স্থাপনা উচ্ছেদ এবং জমির মালিকদের হয়রানি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলা প্রেসক্লাব মিলনায়তনে নদী তীরবর্তী বৈধ স্থাপনার মালিক, ব্যবসায়ী ও ভুক্তভোগীদের উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মিজানুর রহমান ইমন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মো. আলাউদ্দিন, জামাল উদ্দিন খান, আজহারুল ইসলাম আবু ও গাজী আব্দুর রহিম রুহী প্রমুখ। এ সময় নদী তীরবর্তী এলাকার বিভিন্ন স্তরের জমির মালিক ও ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী চক্র পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতায় সরকারি উন্নয়ন বরাদ্দ লুটপাটের পাঁয়তারা চালাচ্ছে। তারা মগড়া নদী উদ্ধারের নামে নদীর পাড়ের জমির বৈধ মালিকদের ব্যাবসা প্রতিষ্ঠান, বসতভিটাসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদের হুমকি দিচ্ছে, যার ফলে কয়েকশ পরিবারে চরম আতঙ্ক বিরাজ করছে।

বক্তারা আরও বলেন, ভূমি চিহ্নিত ও পরিমাপের সর্বশেষ প্রামাণিক এবং সংশোধিত দলিল বা নকশা হলো আরএস (রিভিশনাল সার্ভে ম্যাপ) নকশা। কিন্তু পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন ব্রিটিশ আমলের সিএস (ক্যাডাস্ট্রাল সার্ভে ম্যাপ) নকশা অনুসরণ করে নদী উদ্ধার ও স্থাপনা উচ্ছেদের পাঁয়তারা করছে। এতে বহু বৈধ এবং বন্দোবস্ত সূত্রে প্রাপ্ত মালিকের জমিও অবৈধ হিসেবে তালিকাভুক্ত করা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি।

তারা উল্লেখ করেন, আরএস নকশা অনুসারে ইতোমধ্যে অনেক জমি ক্রয়-বিক্রয় ও নামজারি হয়েছে। ফলে সিএস নকশাকে মানদণ্ড ধরে জমি উদ্ধার করা হলে অসংখ্য মানুষের বাসাবাড়ি ও ব্যাবসা প্রতিষ্ঠান উচ্ছেদ হবে এবং তারা অপূরণীয় ক্ষতির মুখে পড়বেন।

লিখিত বক্তব্যে আরও জানানো হয়, প্রায় ১৫৫ কিলোমিটার দীর্ঘ মগড়া নদীর মাত্র ৪১ কিলোমিটার খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। উজান ও ভাটির ১১৪ কিলোমিটার অংশ খনন না করে কেবল মাঝের অংশ খনন করা হলে, পরবর্তীতে সেখানে আবারও পলি জমে নদীটি ভরাট হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া পাউবোর পরিকল্পনা অনুযায়ী নদীটি ১ দশমিক ৫ থেকে ২ মিটার গভীর করে খনন করা হলে শহরের সাতপাই, মোক্তারপাড়া, কাটলী ও আরামবাগ এলাকার জনবসতি মারাত্মক ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

জমির মালিকরা জানান, অবিলম্বে এই উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ না করা হলে তারা বড় আন্দোলনে যাবেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

১

আন্টালিয়ায় প্রধান মন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

২

অপরাধ করে পালানো ব্যক্তিরা ছাড় পেতে পারে না: রিজভী

৩

দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশের দল ঘোষণা

৪

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, লাগবে ‘জটিল অস্ত্রোপচার’

৫

পাকুন্দিয়ায় ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

৬

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে থানার সামনে বিস্ফোরণ, ওসির দাবি চাকা ফেটেছে

৭

ময়মনসিংহে ভয়াবহ আগুনে পুড়ল সুতা কারখানা

৮

ত্রিশালে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে ছাত্রলীগের বিক্ষোভ

৯

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন

১০

কিশোরগঞ্জে শিক্ষার্থীদের বাসে রাতের আঁধারে আগুন

১১

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য ঠেকাতে ছাত্রদলের রাত জেগে পাহারা

১২

নেত্রকোনায় সাবেক এমপির বাড়িতে হামলা-আগুন, ট্রেনেও অগ্নিসংযোগ

১৩

কলমাকান্দায় দুই ইউনিয়নে আড়াই কিলোমিটার খাল পুনঃসংস্কার শুরু

১৪

ভালুকায় বাসে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে তিনজন গ্রেফতার

১৫

ভালুকায় ছাত্রলীগের দুই নেতাকর্মী গ্রেফতার

১৬

ভালুকায় বেকারি মালিককে এক লাখ টাকা জরিমানা

১৭

দেশি-বিদেশি পর্যটক টানতে নতুনভাবে সাজছে দুর্গাপুর

১৮

নান্দাইলে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় দুই যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা

১৯

দক্ষিণ গফরগাঁওয়ে মৌজার ভুলে নামজারি ও খাজনা পরিশোধে জটিলতা, চরম দুর্ভোগে জমির মালিকরা

২০
শিরোনামঃ