Hasan
১০ নভেম্বর ২০২৬, ২:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের বিষয়টির সত্যতা যাচাই করা হচ্ছে

স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের বিষয়টির সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে।

আজ সোমবার (৯ নভেম্বর) মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, আমিও বিষয়টি শুনেছি, স্ক্রল নিউজে দেখেছি— পলাতক, দণ্ডিত আসামি শেখ হাসিনা তার পাসপোর্টের জন্য এবং এনআইডির জন্য আবেদন করেছেন। কিন্তু এর সত্যতা আমি এখনও যাচাই করতে পারিনি।

তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে। এর আইনগত ভিত্তি কী আছে, আসলেই আবেদনটা সঠিকভাবে করা হয়েছে কিনা, আবেদন করার অধিকার আছে কিনা— ইত্যাদি বিষয়ে খুঁটিনাটি আইন-কানুন সব দেখে তারপরে পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় পদক্ষেপ নেবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নেয়, সে দেশের সাথে প্রত্যর্পণ চুক্তি অনুসারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পত্র পাঠিয়েছি, যাতে তাকে আইন অনুযায়ী প্রত্যর্পণ করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, পতিত শক্তি এখানে অস্থিরতা সৃষ্টির জন্য মাঝে মাঝে কিছু বাসে এবং কিছু স্থাপনায় আক্রমণ করছে। এটা পুলিশ আইনানুগভাবে ব্যবস্থা নিচ্ছে, প্রতিহত করছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

১

আন্টালিয়ায় প্রধান মন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

২

অপরাধ করে পালানো ব্যক্তিরা ছাড় পেতে পারে না: রিজভী

৩

দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশের দল ঘোষণা

৪

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, লাগবে ‘জটিল অস্ত্রোপচার’

৫

পাকুন্দিয়ায় ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

৬

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে থানার সামনে বিস্ফোরণ, ওসির দাবি চাকা ফেটেছে

৭

ময়মনসিংহে ভয়াবহ আগুনে পুড়ল সুতা কারখানা

৮

ত্রিশালে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে ছাত্রলীগের বিক্ষোভ

৯

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন

১০

কিশোরগঞ্জে শিক্ষার্থীদের বাসে রাতের আঁধারে আগুন

১১

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য ঠেকাতে ছাত্রদলের রাত জেগে পাহারা

১২

নেত্রকোনায় সাবেক এমপির বাড়িতে হামলা-আগুন, ট্রেনেও অগ্নিসংযোগ

১৩

কলমাকান্দায় দুই ইউনিয়নে আড়াই কিলোমিটার খাল পুনঃসংস্কার শুরু

১৪

ভালুকায় বাসে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে তিনজন গ্রেফতার

১৫

ভালুকায় ছাত্রলীগের দুই নেতাকর্মী গ্রেফতার

১৬

ভালুকায় বেকারি মালিককে এক লাখ টাকা জরিমানা

১৭

দেশি-বিদেশি পর্যটক টানতে নতুনভাবে সাজছে দুর্গাপুর

১৮

নান্দাইলে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় দুই যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা

১৯

দক্ষিণ গফরগাঁওয়ে মৌজার ভুলে নামজারি ও খাজনা পরিশোধে জটিলতা, চরম দুর্ভোগে জমির মালিকরা

২০
শিরোনামঃ