Hasan
১১ নভেম্বর ২০২৬, ১:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামিনের পরদিন মুক্তির আগেই কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

অনলাইন ডেস্ক : কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দী অবস্থায় রঞ্জিত কুমার ঘোষ (৫০) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগের দিন রোববার আদালত তাঁর জামিন মঞ্জুর করেছিলেন। সোমবার তাঁর কারামুক্ত হওয়ার কথা ছিল।

রঞ্জিত কুমার ঘোষ কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। জুলাই অভ্যুত্থানের সময়কার ঘটনায় দায়ের করা একটি মামলায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

কারাগার ও হাসপাতাল সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন রঞ্জিত কুমার। কারা হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছিল। সোমবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে কারা কর্তৃপক্ষ তাঁকে দ্রুত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ জেলা কারাগার-১-এর জেল সুপার জাহানারা বেগম গণমাধ্যমকে বলেন, রঞ্জিত কুমার ঘোষ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। কারা হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছিল। সোমবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

রঞ্জিত কুমার ঘোষের ভাগনে মৃণাল কান্তি দাস জানান, রোববার আদালত তাঁর মামার জামিন মঞ্জুর করেন। সোমবার সকালে তাঁর কারামুক্ত হওয়ার কথা ছিল। তবে মুক্তির আগেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের সদস্যরা শোকাহত।

প্রকাশঃ ১২:৪৯pm, ২০২৬-১১-১০

আপডেটঃ ১২:৪৯pm, ২০২৬-১১-১০

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

১

আন্টালিয়ায় প্রধান মন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

২

অপরাধ করে পালানো ব্যক্তিরা ছাড় পেতে পারে না: রিজভী

৩

দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশের দল ঘোষণা

৪

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, লাগবে ‘জটিল অস্ত্রোপচার’

৫

পাকুন্দিয়ায় ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

৬

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে থানার সামনে বিস্ফোরণ, ওসির দাবি চাকা ফেটেছে

৭

ময়মনসিংহে ভয়াবহ আগুনে পুড়ল সুতা কারখানা

৮

ত্রিশালে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে ছাত্রলীগের বিক্ষোভ

৯

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন

১০

কিশোরগঞ্জে শিক্ষার্থীদের বাসে রাতের আঁধারে আগুন

১১

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য ঠেকাতে ছাত্রদলের রাত জেগে পাহারা

১২

নেত্রকোনায় সাবেক এমপির বাড়িতে হামলা-আগুন, ট্রেনেও অগ্নিসংযোগ

১৩

কলমাকান্দায় দুই ইউনিয়নে আড়াই কিলোমিটার খাল পুনঃসংস্কার শুরু

১৪

ভালুকায় বাসে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে তিনজন গ্রেফতার

১৫

ভালুকায় ছাত্রলীগের দুই নেতাকর্মী গ্রেফতার

১৬

ভালুকায় বেকারি মালিককে এক লাখ টাকা জরিমানা

১৭

দেশি-বিদেশি পর্যটক টানতে নতুনভাবে সাজছে দুর্গাপুর

১৮

নান্দাইলে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় দুই যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা

১৯

দক্ষিণ গফরগাঁওয়ে মৌজার ভুলে নামজারি ও খাজনা পরিশোধে জটিলতা, চরম দুর্ভোগে জমির মালিকরা

২০
শিরোনামঃ