Hasan
১১ নভেম্বর ২০২৬, ১:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গফরগাঁওয়ে স্কুলছাত্রীকে অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

গফরগাঁওয়ে স্কুলছাত্রীকে অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ছবি: বার্তা২৪.কম

ময়মনসিংহের গফরগাঁওয়ে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে অপহরণের মামলার প্রধান আসামি মো. জুবায়ের মিয়া (২০) কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে এসআরবি-১৪।

এর আগে সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ নগরীর কোতোয়ালী থানাধীন নাসিরাবাদ কলেজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জুবায়ের মিয়া ময়মনসিংহ জেলার বাসিন্দা। এসআরবি-১৪-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী ওই স্কুলছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে যাতায়াতের পথে জুবায়ের তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। বিষয়টি জানতে পেরে ভুক্তভোগীর পরিবার জুবায়ের ও তার পরিবারকে এ ধরনের আচরণ থেকে বিরত থাকার অনুরোধ জানায়। এতে ক্ষিপ্ত হয়ে জুবায়ের ওই ছাত্রীকে অপহরণের হুমকি দেয়।

এরই ধারাবাহিকতায় গত ১০ ফেব্রুয়ারি বিকেলে প্রাইভেট পড়তে যাওয়ার পথে পৌর শহরের মাজার রোড এলাকা থেকে জুবায়ের তার অজ্ঞাতনামা সহযোগীদের নিয়ে ওই ছাত্রীকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গফরগাঁও থানায় মামলা করেন। মামলাটি ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২৫)-এর ৭/৩০ ধারায় দায়ের করা হয়।

মামলার পর থেকে আসামিরা দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। এ অবস্থায় এসআরবি-১৪ ছায়াতদন্তের মাধ্যমে পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল। এরই অংশ হিসেবে সোমবার রাতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি জুবায়েরকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভুক্তভোগী স্কুলছাত্রীকে ইতোমধ্যে গফরগাঁও থানা পুলিশ উদ্ধার করেছে। গ্রেপ্তার জুবায়েরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

জাতীয় সর্বশেষ খবর

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশে আশ্রয় নেয়া বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদে স্বদেশ প্রত্যাবাসন এবং ঝুঁকির মুখে থাকা নারী ও শিশুদের সুরক্ষায় যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১১ নভেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ সফররত ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি হেলেন জোনস রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ডাচেস অব এডিনবার্গের এই সফর অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও শিশুদের জন্য আশার বার্তা বহন করছে।

তিনি বলেন, ডাচেস অব এডিনবার্গের রোহিঙ্গা শিবির পরিদর্শন এই মানবিক সংকটের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকট ঘনবসতিপূর্ণ বাংলাদেশের আর্থসামাজিক ও পরিবেশগত পরিস্থিতির ওপর ব্যাপক চাপ সৃষ্টি করছে এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রেও উদ্বেগ তৈরি করছে। তিনি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ সৃষ্টির পাশাপাশি নারী ও শিশুদের সুরক্ষা এবং মানবিক সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতি ডাচেস অব এডিনবার্গকে বাংলাদেশে স্বাগত জানান এবং নারীর মর্যাদা ও ক্ষমতায়ন, চক্ষুস্বাস্থ্য এবং তরুণ প্রজন্মের উন্নয়নে তার দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন।ব্যাংকিং সেবা

রাষ্ট্রপতি এসময় যুক্তরাজ্যের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উল্লেখ করে বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দু’দেশের মধ্যকার সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশে যুক্তরাজ্যের বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও দেশের ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আরও বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ডাচেস অব এডিনবার্গ সাক্ষাৎকালে রাষ্ট্রপতিকে তার তিন দিনের সফরে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প, বিকেএসপি, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংসহ (বিপসট) বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের অভিজ্ঞতা জানান। তিনি বাংলাদেশের নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে অর্জিত অগ্রগতি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে নারীদের অবদানের প্রশংসা করেন।

রাষ্ট্রপতি ডাচেস অব এডিনবার্গের বাংলাদেশ সফর দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ব্রিটিশ হাইকমিশনার এবং ডাচেস অব এডিনবার্গের সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।

‘প্রায় ৯০ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পাইপলাইনে রয়েছে’

অবকাঠামো উন্নয়নে সরকারের পরিকল্পনা তুলে ধরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বর্তমান সরকার দেশের অবকাঠামোগত মানোন্নয়নে ব্যাপকভাবে কাজ করছে। এই মুহূর্তে প্রায় ৯০ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পাইপলাইনে রয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে আয়োজিত ‘ন্যাশনাল ওয়ার্কশপ অন প্রিপারেশন অ্যান্ড আপডেট অব রিস্ক-ইনফর্মড মাস্টারপ্ল্যান ফর পৌরসভাজ’ শীর্ষক কর্মশালায় এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় পৌরসভাগুলোর ভেতরের খাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং বৃক্ষরোপণ অভিযান বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন মীর শাহে আলম। একই সঙ্গে সামাজিক সুরক্ষা জোরদারে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি দ্রুত ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন তিনি। ফ্যামিলি কার্ডের গুরুত্ব ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী বলেন, অনেকের কাছে ফ্যামিলি কার্ড নগণ্য মনে হলেও দরিদ্র পরিবারের কাছে এটি বড় সম্বল। এটি একটি ঝুঁকিযুক্ত কর্মসূচি হওয়া সত্ত্বেও সরকার এতে ১৩ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ রেখেছে।

তিনি জানান, আগামী চার বছরের মধ্যে চার কোটি পরিবারের কাছে এই কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে গ্রামীণ নারীদের ক্ষমতায়নের উদ্দেশ্যে পরিবারের নারীপ্রধানের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে।

এই উদ্যোগকে সর্বজনীন উল্লেখ করে তিনি বলেন, এর আওতায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সর্বস্তরের নাগরিকের পরিবার যুক্ত থাকবে। তিনি আরও জানান, আগামী চার বছরের মধ্যে সব ধর্মীয় প্রতিনিধি বা ধর্মগুরুদের সম্মানী ভাতার আওতায় আনা হবে এবং চলতি বছরেই ৭০ হাজার প্রতিষ্ঠান এই ভাতার আওতাভুক্ত হবে।

জনসেবায় দুর্নীতির কঠোর সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, পৌরসভাগুলোতে জন্ম ও মৃত্যু নিবন্ধন করতে গিয়ে সাধারণ মানুষকে চরম হয়রানির শিকার হতে হচ্ছে। অনেক সময় ঘুষ নেওয়ার উদ্দেশ্যে ‘সার্ভার বন্ধ’ অজুহাত দেখিয়ে ২-৩ দিন ঘোরানো হয়। এ ধরনের কোনো হয়রানি সহ্য করা হবে না বলে তিনি সতর্ক করেন। এ সময় দেশের অধিকাংশ পৌরসভা বিগত দিনে রাজনৈতিক বিবেচনায় গঠন করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

বক্তব্যে গণমাধ্যমে সংবাদের আংশিক উপস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মীর শাহে আলম বলেন, গত মঙ্গলবার তার দেওয়া বক্তব্যের কেবল কয়েকটি চুম্বক অংশ প্রকাশ করায় অনাকাঙ্ক্ষিত সমালোচনার সৃষ্টি হয়েছে। একইভাবে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বেলাতেও একই কাজ করা হয়েছে। তিনি বলেন, তাদের সরকারের আমলে অবাধ বাক্‌স্বাধীনতা রয়েছে, তবে তা শিষ্টাচারের মধ্যে থাকা উচিত। অসাবধানতাবশত বিভ্রান্তিকর সংবাদে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য দুঃখ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

শ্রমিক অসন্তোষ: আজও শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত শিল্পাঞ্চল

গত কিছুদিনের ধারাবাহিকতায় আজও (১১ নভেম্বর) ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

এক পর্যায়ে আন্দোলনরত শ্রমিকদের একটি অংশ সড়কে নেমে এসে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সাথে সংঘর্ষ ও ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে উত্তেজনা বিরা করছে শিল্পাঞ্চ বিভিন্ন এলাকায়।

সকাল থেকে সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ার জামগড়া এলাকায় শ্রমিকরা স্বাভাবভাবে কারখানাগুলোতে প্রবেশ করে কাজে যোগ দিলেও সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ার জামগড়া এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ করে দাবি আদায়ে কর্মবিরতি পালন শুরু করে।

শ্রমিকদের কর্মবিরতির কারনে সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার কয়েকটি কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করলে শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে সড়কে নেমে এসে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় কয়েক দফা পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষ ও ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে।

অপরদিকে সকাল ১০ টার পর প্রায় একই পরিস্থিতির সৃষ্টি হয় সাভারের হেমায়েতপুর এলাকায়। সেখানে কয়েকটি কারখানার শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে জড়ো হয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এই রিপোর্ট লেখা পর্যন্ত এসব ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে কয়েকটি কারখানার শ্রমিকরা এসব বিশৃঙ্খলা সৃষ্টি করলেও শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানায় এখন অবধি স্বাভাবিক উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশের একটি সুত্র।

তবে এখন পর্যন্ত ঠিক কতগুলো কারখানা ছুটি ঘোষণা করা হয়ে এবং সার্বিক পরিস্থিতি বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়ার বক্তব্য পাওয়া যায়নি।

দিনাজপুরে ৪২ বিজিবির রাতভর অভিযানে আটক ১

দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী এলাকায় রাতভর পৃথক অভিযান চালিয়ে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ট্যাপেন্ডল ট্যাবলেট, ভারতীয় ফেনসিডিলজাতীয় মাদকদ্রব্য (আরসি কাফ) ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।

বিজিবি জানায়, গতকাল মঙ্গলবার রাতে ৪২ বিজিবির অধীনস্থ কিশোরীগঞ্জ ও মিনাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক পৃথক চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। দিনাজপুরের বিরল এবং ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় রাতব্যাপী এ অভিযান চালানো হয়। অভিযানে একজনকে আটকসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে। সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ এবং সীমান্তবর্তী এলাকায় মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে বিজিবির অবস্থান আপসহীন। অপরাধের ধরন ও কৌশল বিবেচনায় নিয়ে অভিযান আরও কার্যকর করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

১

আন্টালিয়ায় প্রধান মন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

২

অপরাধ করে পালানো ব্যক্তিরা ছাড় পেতে পারে না: রিজভী

৩

দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশের দল ঘোষণা

৪

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, লাগবে ‘জটিল অস্ত্রোপচার’

৫

পাকুন্দিয়ায় ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

৬

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে থানার সামনে বিস্ফোরণ, ওসির দাবি চাকা ফেটেছে

৭

ময়মনসিংহে ভয়াবহ আগুনে পুড়ল সুতা কারখানা

৮

ত্রিশালে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে ছাত্রলীগের বিক্ষোভ

৯

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন

১০

কিশোরগঞ্জে শিক্ষার্থীদের বাসে রাতের আঁধারে আগুন

১১

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য ঠেকাতে ছাত্রদলের রাত জেগে পাহারা

১২

নেত্রকোনায় সাবেক এমপির বাড়িতে হামলা-আগুন, ট্রেনেও অগ্নিসংযোগ

১৩

কলমাকান্দায় দুই ইউনিয়নে আড়াই কিলোমিটার খাল পুনঃসংস্কার শুরু

১৪

ভালুকায় বাসে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে তিনজন গ্রেফতার

১৫

ভালুকায় ছাত্রলীগের দুই নেতাকর্মী গ্রেফতার

১৬

ভালুকায় বেকারি মালিককে এক লাখ টাকা জরিমানা

১৭

দেশি-বিদেশি পর্যটক টানতে নতুনভাবে সাজছে দুর্গাপুর

১৮

নান্দাইলে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় দুই যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা

১৯

দক্ষিণ গফরগাঁওয়ে মৌজার ভুলে নামজারি ও খাজনা পরিশোধে জটিলতা, চরম দুর্ভোগে জমির মালিকরা

২০
শিরোনামঃ