ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ছাত্রলীগের দুই নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। সোমবার (৯ নভেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন ভালুকা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ভান্ডাব এলাকার বাসিন্দা আক্তার উজ্জামানের ছেলে আহনাফ তাজওয়ার আদিত্য (১৯)। তিনি ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। অপরজন হলেন ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ধলা গ্রামের সুলতানের ছেলে মামুন অর রাশিদ অনিক (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে ভালুকা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে আহনাফ তাজওয়ার আদিত্যকে গ্রেফতার করে। অপরদিকে, গ্রেফতার এড়াতে অনিক ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় বসবাস করছিলেন বলে জানা গেছে। সেখান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট পুলিশ সূত্র জানায়, সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়েছে।
প্রকাশঃ ০৪:৪৪pm, ২০২৬-১১-১০
আপডেটঃ ০৪:৪৪pm, ২০২৬-১১-১০
মন্তব্য করুন