Admin
২১ অগাস্ট ২০২৫, ৯:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাড়ে ৮ ঘণ্টা পর ময়মনসিংহ থেকে বাস চলাচল শুরু, হামলার তদন্তে কমিটি গঠন ।।

বাস কাউন্টারটিতে ভাঙচুরের পর ময়মনসিংহ থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায়। মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ নগরের মাসকান্দায়
……………………………………………………………………………………………………………….

পরিবহন নেতাদের সঙ্গে জেলা প্রশাসনের বৈঠকের পর সাড়ে আট ঘণ্টা পর ময়মনসিংহ থেকে বাস চলাচল শুরু হয়েছে। এদিকে টিকিট কাউন্টারে ভাঙচুরের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

শহরের মাসকান্দা বাসস্ট্যান্ডে ইউনাইটেড পরিবহনের টিকিট কাউন্টার ভাঙচুরের পর মঙ্গলবার বেলা একটার পর থেকে ঢাকাগামী বাস ও বিকেল চারটা থেকে আন্তজেলা সব বাস চলাচল বন্ধ হয়ে যায়।

বাস চলাচল বন্ধের ঘটনায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে রাত আটটার দিকে জরুরি সভা আহ্বান করা হয়। জেলা প্রশাসক মুফিদুল ইসলামের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার কাজী আখতার উল আলম, জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম, মহাসচিব রতন আকন্দ, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকের পর আজ রাত সাড়ে নয়টার দিকে বাস চলাচল শুরু হয়।

সভায় বাস কাউন্টারে হামলার ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন পরিবহন মালিক সমিতির সদস্য একজন, পরিবহন শ্রমিক সমিতির একজন সদস্য ও কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, হামলা-ভাঙচুরের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে মঙ্গলবার বেলা এটাটার দিকে মোটরসাইকেলে করে ৫০-১০০ জন ব্যক্তি এসে নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ডে ইউনাইটেড পরিবহনের টিকিট কাউন্টারে হামলা চালান। এ সময় কাউন্টারে ভাঙচুর করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে নগরের পাটগুদাম বাসস্ট্যান্ডসহ কয়েকটি স্থানে এলোপাতাড়ি যানবাহন রেখে সড়কে যান চলাচল বন্ধ করে দেন পরিবহনশ্রমিকেরা। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

জেলা মোটর মালিক সমিতির সাবেক সভাপতি ও দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম প্রথম আলোকে বলেন, হামলার বিচারের ব্যাপারে প্রশাসনের আশ্বাসে রাত সাড়ে নয়টার দিকে তাঁরা বাস চলাচল শুরু করেছেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে ঘরের ভেতর থেকে টাইলস মিস্ত্রির অর্ধগলিত মরদেহ উদ্ধার

১

মাস্ক পরে ফুলপুর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, পাঁচ চিকিৎসক অনুপস্থিত

২

নেত্রকোণায় ২২ লাখ টাকার মাদকসহ যুবক আটক

৩

মদনে কলাগাছিয়া খাল দখলের প্রতিবাদে মানববন্ধন

৪

কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের সৈকত করতে চান পর্যটনমন্ত্রী

৫

বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা

৬

মাদকাসক্তি ও হতাশা থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই : রাষ্ট্রপতি

৭

ভারত-বাংলাদেশ সম্পর্ক হাত মেলানোর অপেক্ষায়

৮

দেশের ১৮ দ্রুততম মানবী শিরিন আক্তার

৯

প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা

১০

রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত: শামা ওবায়েদ

১১

সরাইল থানায় ওসির সাথে ব্যারিষ্টার রুমিন ফারহানা এমপির বাদানুবাদের ঘটনায় পুলিশের জিডি

১২

রোগীদের শতভাগ সরকারি সেবাসহ ১৫১ শয্যা হাসপাতাল করার আশ্বাস

১৩

স্বাস্থ্যখাতের বাজেটের বড় অংশ ব্যবহার হবে ক্যানসার চিকিৎসায়

১৪

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৯৮

১৫

সাংবাদিক আলিফ হত্যারহস্য ৭ দিনেও উদ্‌ঘাটন হয়নি, গ্রেপ্তার দুই তরুণ

১৬

বিল নিয়ে সমঝোতার পরও কাটেনি দুই নেতার বিরোধ, অস্বস্তিতে অষ্টগ্রাম বিএনপি

১৭

গৌরীপুরে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন

১৮

বর্জ্যে মিলছে ময়মনসিংহ মেডিকেলের ব্যবহারযোগ্য চিকিৎসা সামগ্রী

১৯

নালিতাবাড়ীতে তিন মাংস বিক্রেতাকে জরিমানা

২০
শিরোনামঃ