Admin
২১ অগাস্ট ২০২৫, ৯:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গৌরীপুরে পরিত্যক্ত স্মৃতিসৌধের ময়লা-আবর্জনা পরিষ্কার করলো ছাত্রদল

oplus_0

স্থানীয় প্রতিনিধি : কোদাল, শাবল, বেলচা, বালতি ও ক্লিনিং ব্রাশ হাতে যে তরুণদের দেখা যাচ্ছে তাঁরা কেউ শ্রমিক কিংবা দিনমজুর নয়, তাঁরা গৌরীপুর ছাত্রদলের বিভিন্নস্তরের নেতা-কর্মী।

ময়মনসিংহের গৌরীপুর শালিহর গ্রামের বধ্যভূমিতে অবস্থিত দীর্ঘদিনের পরিত্যক্ত ও নোংরা স্মৃতিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্ন করছে তাঁরা। বুধবার দুপুরে ছাত্রদলের এমন ভিন্নধর্মী একটি আয়োজন দেখে ছুটে আসেন উৎসুক গ্রামবাসী, থমকে দাঁড়ায় পথচারীরা। কেউ আগাছা পরিষ্কার করছে, কেউ পুকুর থেকে বালতি ভরে পানি আনছে, কেউ ব্রাশ দিয়ে ময়লা ঘষছে। স্মৃতিসৌধের বেদী থেকে সীমানা প্রাচীরের বাহির পর্যন্ত ঝকঝকে চকচকে করে ফেলেছে তাঁরা কয়েক ঘন্টার মধ্যে।

এখানেই শেষ নয়, নিজ হাতে তাঁরা লাগিয়েছে ১৬টি গাছ। স্মৃতিসৌধের ফলকে লেখা ১৬ জন শহিদের নামে প্রতিটি গাছের নাম করন করা হয়েছে।

 

আর এ আয়োজনের মূল উদ্যোক্তা গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবিদ হাসান রাহাত। সর্বাত্মক সহযোগিতা করেছেন- উপজেলা ছাত্রদল নেতা মোকছেদুল মোমেন, ফারুক হাসান, মোস্তাকিম বাবু, ২ নম্বর গৌরীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলাদিন মোল্লা, পৌর ছাত্রদলের সদস্য তানভীর আহমেদ, শাহিনুল ইসলাম হৃদয়, ওয়ার্ড ছাত্রদলের সভাপতি তোফাজ্জল হোসেন শাকিল, রাকিব ভূইয়া, ইসলামাবাদ ফাজিল মাদ্রাসা শাখার সভাপতি শেখ মোহাম্মদ রিফাত, গৌরীপুর সরকারি কলেজ ছাত্রদল নেতা কাইয়ুম ইসলাম আকন্দ, মোহাম্মদ নাসিম আকন্দ, ছাত্রদল নেতা নুরুজ্জামান, রাহাদ, সুমন, অন্তর প্রমুখ।

জানা যায়, ১৯৭১ সালের ২১ আগস্ট পাক হানাদার বাহিনী শালিহর গ্রামের অনেক বাড়িঘরে আগুন জ্বালিয়ে দেয় ও নিরীহ ১৪ জন মানুষকে গুলি করে হত্যা করে। তাদের মধ্যে ১৩ জন হিন্দু ও একজন মুসলমান ছিলেন। তাদের সবাইকে মাটি চাপা দেয় হানাদার বাহিনী। এছাড়া তাঁরা আরও দুইজনকে ধরে নিয়ে যায়, যাদের পরবর্তীতে আর কোন সন্ধান পাওয়া যায়নি। কয়েক বছর আগে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করলেও এর রক্ষণাবেক্ষণ করে না প্রশাসন। বর্তমানে এটি ভবঘুরে আর মাদকসেবিদের আস্তানা। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা-আবর্জনা আর গরুছাগলের বিষ্টা।

গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবিদ হাসান রাহাত বলেন- প্রতিবছর ২১ আগস্ট উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের মানুষ এখানে শ্রদ্ধা জানাতে আসেন। আমরা ছাত্রদলের স্থানীয় নেতা-কর্মীদের কাছে জানতে পারি স্মৃতিসৌধটা পরিত্যক্ত ও নোংরা হয়ে আছে, তাই পরিষ্কার পরিচ্ছন্নতা করে এখানে ১৬ জন শহিদের নামে ১৬ গাছ লাগিয়েছি। তিনি আরও বলে স্বাধীনতার ৫৪ বছর পার হলেও এখানে শহিদরা আজও রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি, তাদের পরিবারগুলো আজও সুবিধা বঞ্চিত, কিছু পরিবার মানবেতর জীবনযাপন করছে। তিনি শহিদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ আফিয়া আমীন পাপ্পা ছাত্রদলের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন- স্মৃতিসৌধটি প্রশাসনিভাবে সংরক্ষণের উদ্যোগ নেয়া হবে। শহিদদের পরিবারের কাছ থেকে কাগজপত্র নেয়া হয়েছে, তা যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফিসে নয়, রাজনৈতিক দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটবে ব্যালটে

১

পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

২

৯০ দিনের জ্বালানি মজুতের পরিকল্পনা বিপিসির

৩

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি ঘোষণা

৪

আ’লীগের সহিংস কর্মকাণ্ড প্রশ্রয় দিলে বিরোধী দলকেও খেসারত দিতে হবে

৫

হিমাগারে আলুর স্তূপ, কেজিতে লোকসান ১১-১৪ টাকা

৬

ভালুকায় নদীতে ভাসমান সেই লাশের পরিচয় মিলেছে

৭

ত্রাণ প্রতি মন্ত্রীকে জড়িয়ে জামায়াত এমপি আমির হামজার মিথ্যা বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ

৮

গরুসহ ছিনতাই হওয়া পিকআপ উদ্ধার, গ্রেফতার ২

৯

. ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির দায়ে প্রতিষ্ঠানকে জরিমানা

১০

ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ অটোভ্যানসহ আটক ৬

১১

শেরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়িঘরে আগুন

১২

গফরগাঁওয়ে বীর নিবাস নির্মাণে অনিয়মের প্রতিকার চান মুক্তিযোদ্ধার মেয়ে

১৩

মগড়া খনন ও উদ্ধার: হয়রানির অভিযোগ নদীতীরবর্তী বাসিন্দাদের

১৪

কলমাকান্দায় জাতীয় সমবায় দিবসে সম্মাননা পেল ৫ প্রতিষ্ঠান ও ব্যক্তি

১৫

সুন্দরবনে নিখোঁজের দুদিন পর মর‌দেহ মিললো পর্যটকের

১৬

অফিস প্রাঙ্গণে কর্মচারীর বৌভাত, দাওয়াত খেলেন কর্মকর্তা-ইউএনও

১৭

ময়মনসিংহে ভবনের সংখ্যা ৫০ হাজার ছাড়াল, বাড়েনি সড়কের প্রশস্ততা

১৮

চালকলের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যুবক নিহত, আহত ১

১৯

খালিয়াজুরীতে গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

২০
শিরোনামঃ