Hasan
২৩ নভেম্বর ২০২৬, ২:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

নেত্রকোনার পূর্বধলায় মো. সাগর আহম্মেদ নামে এক সাংবাদিককে গালাগাল, প্রাণনাশের হুমকি ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে জহিরুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি বিএনপির কর্মী বলে জানা গেছে।

এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে পূর্বধলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

রোববার (২২ নভেম্বর) পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জিডির বিষয়টি নিশ্চিত করেন।

জিডি সূত্রে জানা যায়, গত শনিবার (২১ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার আগিয়া বাজারে এ ঘটনা ঘটে। ওই রাতেই থানায় জিডি করেন সাংবাদিক সাগর আহম্মেদ।

সাগর আহম্মেদ দৈনিক জবাবদিহি পত্রিকার পূর্বধলা উপজেলা প্রতিনিধি। পাশাপাশি তিনি উপজেলার ঘাগড়া ইউনিয়নের দুধি বাজারে ‘সাগর আয়রন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন।

জিডির আবেদনে সাগর আহম্মেদ উল্লেখ করেন, শনিবার দুপুরে তথ্য সংগ্রহের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আগিয়া বাজারের একটি চায়ের দোকানে বসেন তিনি। সেখানে কয়েকজন পরিচিত ব্যক্তির সঙ্গে কথা বলার পাশাপাশি মোবাইল ফোনে দেশের খবরাখবর দেখছিলেন। এ সময় তাদের কথোপকথন শুনে পাশ থেকে উঠে এসে জহিরুল ইসলাম তার সঙ্গে কথা-কাটাকাটি শুরু করেন। একপর্যায়ে তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং প্রাণনাশসহ বিভিন্ন ধরনের মামলা ও হামলার ভয়ভীতি দেখান।

অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে জহিরুল তার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি কেড়ে নেন এবং সাংবাদিকতা কীভাবে করেন, তা দেখে নেওয়ার হুমকি দেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় মোবাইল ফোনটি উদ্ধার করে ফেরত পান তিনি।

জিডিতে সাগর আহম্মেদ আরও উল্লেখ করেন, অভিযুক্ত ব্যক্তির হুমকির কারণে তার ব্যক্তিগত জীবন, সাংবাদিকতা ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ভবিষ্যতে নিরাপত্তাজনিত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে জহিরুল ইসলাম বলেন, ওই দিন সাগর বাজারে বসে নড়াইলে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর ও আগুন দেওয়ার বিষয়ে ভুয়া তথ্য স্থানীয় লোকজনকে জানাচ্ছিলেন। নিজের মোবাইল ফোনে দেখে দেখে এসব তথ্য প্রচার করছিলেন তিনি। জহিরুলের দাবি, এসব তথ্য ছড়ালে তাদের দলের বদনাম হচ্ছে—এ কারণে তিনি সাগরকে এমন তথ্য না ছড়াতে বলেন। এতে সাগর তার ওপর ক্ষিপ্ত হন। পরে দুজনই পরস্পরের দিকে ক্ষিপ্ত হয়ে এগিয়ে যান। তবে উপস্থিত লোকজন তাদের থামিয়ে দেন।

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে রাতের আঁধারে কাটা হলো হাজারো কলাগাছ

১

পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

২

ময়মনসিংহে চলন্ত ট্রেনের ৪ বগি বিচ্ছিন্ন

৩

বাজিতপুরে নামাজের প্রস্তুতিকালে নারীকে গলা টিপে হত্যার অভিযোগ

৪

শর্টসার্কিটের আগুনে ক্ষতিগ্রস্ত থানার গুরুত্বপূর্ণ নথিপত্র

৫

ডেঙ্গুতে প্রাণ গেল পুলিশ কনস্টেবলের

৬

তারাকান্দায় উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

৭

ঘাটে কাদা হওয়া নিয়ে বিরোধে বাঁশের আঘাতে কিশোরের মৃত্যু

৮

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ শ্রমিকরা

৯

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমান

১০

‘আ.লীগের দায়িত্ব নিয়েছেন ফজলুর রহমান ও রুমিন ফারহানা’

১১

নেত্রকোনার সীমান্তবর্তী এলাকায় বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প

১২

গৌরীপুরে গাছে ট্রাকের ধাক্কা, চালকের মৃত্যু

১৩

শেরপুরে জিন্নাত আলী হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৪

ময়মনসিংহে ৭ কোটি টাকার শান্তি নিবাসে ৩ বছরেও পা পড়েনি কোনো প্রবীণের

১৫

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সাধারণ সম্পাদক নজরুল | জাতীয়

১৬

নেত্রকোনায় অগ্নিকাণ্ডে ৭ দোকান ও ৩০০ মণ ধান ভস্মীভূত

১৭

১৫১ কোটি টাকা ছাড়াল, ইসলামিক কমপ্লেক্স নির্মাণের দাবি

১৮

কটিয়াদী থানায় অগ্নিসংযোগের হুমকি, তদন্তে পুলিশ

১৯

কিশোরগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা নিহত

২০
শিরোনামঃ
❮শেরপুরে রাতের আঁধারে কাটা হলো হাজারো কলাগাছ❮পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি❮ময়মনসিংহে চলন্ত ট্রেনের ৪ বগি বিচ্ছিন্ন❮বাজিতপুরে নামাজের প্রস্তুতিকালে নারীকে গলা টিপে হত্যার অভিযোগ❮শর্টসার্কিটের আগুনে ক্ষতিগ্রস্ত থানার গুরুত্বপূর্ণ নথিপত্র❮ডেঙ্গুতে প্রাণ গেল পুলিশ কনস্টেবলের❮তারাকান্দায় উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার❮ঘাটে কাদা হওয়া নিয়ে বিরোধে বাঁশের আঘাতে কিশোরের মৃত্যু❮ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ শ্রমিকরা❮‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমান