Hasan
২৩ নভেম্বর ২০২৬, ১:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গৌরীপুরে গাছে ট্রাকের ধাক্কা, চালকের মৃত্যু

গৌরীপুরে গাছে ট্রাকের ধাক্কা, চালকের মৃত্যু

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পিএম

ময়মনসিংহের গৌরীপুরে বালু নামিয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেন্ট্রি গাছে ধাক্কা লেগে ট্রাকচালক মো. ইউনুছ (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় হেল্পারসহ তিনজন আহত হয়েছেন।

রবিবার (২২ নভেম্বর) ভোররাত আনুমানিক ৩টার দিকে গৌরীপুর-কলতাপাড়া সড়কের গুজিখাঁয় বিসমিল্লাহ ব্রিকস ফিল্ডের (বিবিএফ) সামনে এ দুর্ঘটনা ঘটে।

Advertisements

নিহত ইউনুছ পঞ্চগড় সদর উপজেলার জগধর গ্রামের আব্দুর রউফের ছেলে। দুর্ঘটনায় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। আহত হেল্পার আরিফের (২৫) পায়ে গুরুতর কাটা জখম হয়েছে। ট্রাকে থাকা অপর দুই শ্রমিক সামান্য আহত হয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বালুবাহী ট্রাকটি পঞ্চগড় থেকে গৌরীপুরে এসেছিল। বালু নামিয়ে খালি অবস্থায় ফেরার পথে গুজিখাঁয় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বড় রেন্ট্রি গাছে সজোরে ধাক্কা খায়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

খবর পেয়ে গৌরীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইউনুছকে মৃত ঘোষণা করেন।

গৌরীপুর থানার সেকেন্ড অফিসার এসআই মোস্তাফিজ জানান, ভোর পৌনে ৪টার দিকে খবর পেয়ে পুলিশ উদ্ধার কার্যক্রম চালায়। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাঁদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। সড়কে যান চলাচলও স্বাভাবিক হয়েছে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এ ঘটনায় মালিকপক্ষ বা সংশ্লিষ্ট কেউ মামলা করতে চাইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে রাতের আঁধারে কাটা হলো হাজারো কলাগাছ

১

পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

২

ময়মনসিংহে চলন্ত ট্রেনের ৪ বগি বিচ্ছিন্ন

৩

বাজিতপুরে নামাজের প্রস্তুতিকালে নারীকে গলা টিপে হত্যার অভিযোগ

৪

শর্টসার্কিটের আগুনে ক্ষতিগ্রস্ত থানার গুরুত্বপূর্ণ নথিপত্র

৫

ডেঙ্গুতে প্রাণ গেল পুলিশ কনস্টেবলের

৬

তারাকান্দায় উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

৭

ঘাটে কাদা হওয়া নিয়ে বিরোধে বাঁশের আঘাতে কিশোরের মৃত্যু

৮

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ শ্রমিকরা

৯

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমান

১০

‘আ.লীগের দায়িত্ব নিয়েছেন ফজলুর রহমান ও রুমিন ফারহানা’

১১

নেত্রকোনার সীমান্তবর্তী এলাকায় বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প

১২

গৌরীপুরে গাছে ট্রাকের ধাক্কা, চালকের মৃত্যু

১৩

শেরপুরে জিন্নাত আলী হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৪

ময়মনসিংহে ৭ কোটি টাকার শান্তি নিবাসে ৩ বছরেও পা পড়েনি কোনো প্রবীণের

১৫

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সাধারণ সম্পাদক নজরুল | জাতীয়

১৬

নেত্রকোনায় অগ্নিকাণ্ডে ৭ দোকান ও ৩০০ মণ ধান ভস্মীভূত

১৭

১৫১ কোটি টাকা ছাড়াল, ইসলামিক কমপ্লেক্স নির্মাণের দাবি

১৮

কটিয়াদী থানায় অগ্নিসংযোগের হুমকি, তদন্তে পুলিশ

১৯

কিশোরগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা নিহত

২০
শিরোনামঃ
❮শেরপুরে রাতের আঁধারে কাটা হলো হাজারো কলাগাছ❮পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি❮ময়মনসিংহে চলন্ত ট্রেনের ৪ বগি বিচ্ছিন্ন❮বাজিতপুরে নামাজের প্রস্তুতিকালে নারীকে গলা টিপে হত্যার অভিযোগ❮শর্টসার্কিটের আগুনে ক্ষতিগ্রস্ত থানার গুরুত্বপূর্ণ নথিপত্র❮ডেঙ্গুতে প্রাণ গেল পুলিশ কনস্টেবলের❮তারাকান্দায় উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার❮ঘাটে কাদা হওয়া নিয়ে বিরোধে বাঁশের আঘাতে কিশোরের মৃত্যু❮ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ শ্রমিকরা❮‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমান