ময়মনসিংহের তারাকান্দায় পুলিশের বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকের আহমেদ বাবুলকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে ২২ নভেম্বর(রবিবার) দুপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
গ্রেফতার সাকের আহমেদ বাবুল নিষিদ্ধ ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি উপজেলার বিসকা ইউনিয়নের গজহরপুর গ্রামের মৃত ছফির উদ্দিন মাস্টারের ছেলে। ২০২১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বিসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) লিটন চন্দ্র পাল জানান, গতকাল রাতে থানা পুলিশের অফিসার ইনচার্জ আঃ রাশিদের নির্দেশে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে সাকের আহমেদ বাবুলকে গ্রেফতার করি। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন