Admin
৪ সেপ্টেম্বর ২০২৫, ৯:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজকীয় আসনে বসে শহর ঘুরলেন ‘ক্ষুদে খালেদা জিয়া’

                              ময়মনসিংহে যুবদলের শোভাযাত্রায় ‘ক্ষুদে খালেদা জিয়া’। 

ভ্যানগাড়িতে সাজানো মঞ্চে রাখা রাজকীয় আসন। সেই আসনে বসে আছে ছোট্ট একটি মেয়ে। তার চারপাশ ঘিরে উৎসুক জনতা। মেয়েটি কখনো দাঁড়িয়ে, কখনো বসে হাত নেড়ে উৎসুক মানুষকে শান্ত করার চেষ্টা করছে। তার হাতে এক গুচ্ছ ধানের শীষ। পপনে গোলাপি রঙের শাড়ি। গলায় মালা ও চোখে চশমা। ক্ষুদে খালেদা জিয়াকে দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।

বুধবার (৩ সেপ্টেম্বর) ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ জাহাঙ্গীর হোসেন পাপ্পুর উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় এমন দৃশের দেখা মেলে।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে সেজেছিল নয় বছরের ছোট্ট শিশু রামিসা ফারিহা। সে গৌরীপুর পৌর শহরের জাগরণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

শোভাযাত্রার সামনে থেকে খালেদা জিয়ার সাজে সজ্জিত ছোট্ট শিশু রামিসা ফারিহা জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছে। শুধু তাই নয়, দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহর ঘুরে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি বিতরণ করেছে রামিসা। এ ছাড়াও শহরের উত্তর বাজার এলাকায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে বৃক্ষরোপণ করেছেন তিনি।

জানা গেছে, রামিসার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের মাছুয়াকান্দা মহল্লায়। তার বাবা জহিরুল ইসলাম রমজান স্থানীয় যুবদলের রাজনীতিতে সম্পৃক্ত। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৌরীপুরে যুবদলের শোভাযাত্রায় শিশুকে বেগম খালেদা জিয়ার সাজে সাজিয়ে নিয়ে আসেন তার বাবা।

রামিসার বাবা বলেন, বিগত ১৭ বছর আমরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারিনি। আজকে মেয়েকে নিয়ে এসেছি যুবদলের কর্মসূচিতে। মেয়েও দেশনেত্রী খালেদা জিয়া সেজে আনন্দিত। আপনারা আমার মেয়ে ও আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।

উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান রাহাত বলেন, সমকালীন সময়ে আমাদের দেশে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চেয়ে জনপ্রিয় আর কেউ নেই। এমন বহু মানুষ পাওয়া যাবে, যারা বিএনপির রাজনীতি করেন না, বিএনপির নীতি-আদর্শের সমর্থক নন, তারাও দেশনেত্রীকে পছন্দ করেন। দেশনেত্রীর প্রতি ভালোবাসা ও সম্মান জানাতেই আমরা রামিসাকে বেগম খালেদা সাজিয়েছি।

ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু বলেন, এই ১৭ বছর আমাদের আন্দোলন-সংগ্রামে আমাদের শক্তি ও অনুপ্রেরণা ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশে বেগম খালেদা জিয়ার মতো জনপ্রিয় আর কেউ নেই। আজকে আমাদের কর্মসূচিতে ক্ষুদে খালেদা জিয়াকে মানুষ যেভাবে বরণ করে নিয়েছে এটা দেখে আমরা সত্যিই আনন্দিত।

অনুষ্ঠানে বক্তব্য দেন গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, সদস্য ওয়ালিউল্লাহ রুবেল, উপজেলা বিএনপির সদস্য আনিছুর রহমান, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের শিক্ষা সম্পাদক মনোয়ার জাহান সবল, সদস্য আনোয়ার হোসেন, মজিবুর রহমান, হান্নান তালুকদার, গৌরীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক জামাল হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, সদস্য শাহীন আলম হৃদয়, মইলাকান্দা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান, শিপন মিয়া, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, মোস্তাফিজুর রহমান পিপলু, জহিরুল ইসলাম রমজান, সোহাগ মিয়া, হাবিব উল্লাহ রুবেল, মোস্তাকিম হাসান বাবু প্রমুখ।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফিসে নয়, রাজনৈতিক দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটবে ব্যালটে

১

পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

২

৯০ দিনের জ্বালানি মজুতের পরিকল্পনা বিপিসির

৩

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি ঘোষণা

৪

আ’লীগের সহিংস কর্মকাণ্ড প্রশ্রয় দিলে বিরোধী দলকেও খেসারত দিতে হবে

৫

হিমাগারে আলুর স্তূপ, কেজিতে লোকসান ১১-১৪ টাকা

৬

ভালুকায় নদীতে ভাসমান সেই লাশের পরিচয় মিলেছে

৭

ত্রাণ প্রতি মন্ত্রীকে জড়িয়ে জামায়াত এমপি আমির হামজার মিথ্যা বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ

৮

গরুসহ ছিনতাই হওয়া পিকআপ উদ্ধার, গ্রেফতার ২

৯

. ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির দায়ে প্রতিষ্ঠানকে জরিমানা

১০

ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ অটোভ্যানসহ আটক ৬

১১

শেরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়িঘরে আগুন

১২

গফরগাঁওয়ে বীর নিবাস নির্মাণে অনিয়মের প্রতিকার চান মুক্তিযোদ্ধার মেয়ে

১৩

মগড়া খনন ও উদ্ধার: হয়রানির অভিযোগ নদীতীরবর্তী বাসিন্দাদের

১৪

কলমাকান্দায় জাতীয় সমবায় দিবসে সম্মাননা পেল ৫ প্রতিষ্ঠান ও ব্যক্তি

১৫

সুন্দরবনে নিখোঁজের দুদিন পর মর‌দেহ মিললো পর্যটকের

১৬

অফিস প্রাঙ্গণে কর্মচারীর বৌভাত, দাওয়াত খেলেন কর্মকর্তা-ইউএনও

১৭

ময়মনসিংহে ভবনের সংখ্যা ৫০ হাজার ছাড়াল, বাড়েনি সড়কের প্রশস্ততা

১৮

চালকলের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যুবক নিহত, আহত ১

১৯

খালিয়াজুরীতে গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

২০
শিরোনামঃ