Admin
৪ সেপ্টেম্বর ২০২৫, ৯:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ধানের শীষের মনোনয়নে তৃণমূলের আস্থার প্রতিক হিরন

নিজস্ব সংবাদদাতা : বিএনপির দুঃসময়ে আহম্মেদ তায়েবুর রহমান হিরন দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসাবে পরিচিত। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে তিনি অসংখ্য মামলায় আসামি হয়ে বহুবার কারাভোগ করেছেন। হামলা মামলায় বার বার নির্যাতিত হয়েও তিনি দলের কর্মসূচি থেকে পালিয়ে যাননি। দলের প্রতি সীমাহীন ত্যাগের মধ্যদিয়েই তিনি তৃণমূলের নেতাকর্মীদের আস্থার প্রতিক হয়ে উঠেছে।

এ কারণেই আগামীতেও আহম্মেদ তায়েবুর রহমান হিরন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে ধানের শীষের মনোনয়ন পাবেন বলে নেতাকর্মীরা আশাবাদী।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা সদরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালী পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতৃবৃন্দ এসব কথা বলেন।

পরে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্নাঢ্য এই র‌্যালীতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আহম্মেদ তায়েবুর রহমান হিরন। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা নিজ নিজ ব্যানারে অংশগ্রহন করেন।

সমাবেশে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে আহম্মেদ তায়েবুর রহমান হিরন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য আমরা তৃণমূল পর্যায়ে কাজ করছি। আশা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগনের প্রত্যক্ষ রায়ে বিএনপি সরকার গঠন করবে। ওই নির্বাচনে দল আমাকে মূল্যায়ন করলে অবহেলিত গৌরীপুরের উন্নয়নে চমক সৃষ্টি করতে চাই।

তিনি আরও বলেন, বিগত ৭ বছর পূর্বে দল একাদশ সংসদ নির্বাচনে দল আমাকে ধানের শীষের মনোনয়ন দিয়ে মূল্যায়ন করেছিল। কিন্তু ওই নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে। এতে জনগণ ভোট দিতে পারেনি। তবে আগামীদিনে দল আমাকে মূল্যায়ন করলে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে মানবিক রাষ্ট্র গঠন করা হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রে

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপ

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

ফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়

পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদান

ময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

নেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি

১০

নেত্রকোণা জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

১১

নালিতাবাড়ীতে ৮২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

বাকৃবির তিন ভবনে কর্মকর্তাদের তালা, উপাচার্যের আশ্বাসে অবমুক্ত

১৩

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে, অতঃপর…

১৪

বায়তুল মোকাররমে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা

১৫

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ

১৬

শেরপুরে মাঠ পর্যায়ে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ খামারিদের

১৭

নান্দাইলে দ্রুতগতির বাসের ধাক্কায় নারীর মৃত্যু, ফিঙ্গারপ্রিন্টে পরিচয় শনাক্ত

১৮

শিকড়ের সংস্কৃতি নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে ব্রহ্মপুত্রের তীরে ‘ভাব তরঙ্গ’

১৯

জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

২০
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তাস্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রীগাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রেভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপচার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদানময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারকিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়ানেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি