মোহনগঞ্জ প্রতিনিধি : নেত্রকোণার মোহনগঞ্জে দৌলতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জোনায়েদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহজাহান আলম খান ও সাধারণ সম্পাদক আ.ফ.ম. আল মামুন।
সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু রায়হান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ জাহান, সহকারী প্রধান শিক্ষক রোকেয়া আলম, মোহনগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম রতন, প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোস্তফা কামাল জিয়া ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আছহাব উদ্দিন খোকন প্রমুখ।
বক্তারা মোঃ মাহবুবুর রহমানের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার অবসরোত্তর জীবনের সুস্বাস্থ্য ও সুখ-শান্তি কামনা করেন। একই সঙ্গে শিক্ষকতা জীবনে তার অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন