Author
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দুয়ায় মাদক ও জুয়ার বিরুদ্ধে জনসচেতনতা সমাবেশ

কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়ায় মাদক, জুয়া, অনলাইন জুয়া ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের জনতা উচ্চবিদ্যালয় মাঠে সর্বদলীয় ঐক্য পরিষদের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী।

ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, মাদক, জুয়া, অনলাইন জুয়া ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক মো. নুরুজ্জামান নুরু, কেন্দুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম এবং নেত্রকোনা-৩ আসনের জামায়াতে ইসলামীর নেতা খায়রুল কবির নিয়োগী।

এ সময় উপস্থিত ছিলেন সর্বদলীয় ঐক্য পরিষদ ও ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন ভূঞা সুরুজ, সিনিয়র সহসভাপতি মুফতি এনামুল হক ফারুকী, সহসভাপতি ও রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের সহকারী অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান, সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল বাবলু, সাবেক ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান বিপ্লব, আবদুর রহিম মঞ্জু, সাইকুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

আয়োজক সূত্রে জানা গেছে, মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সর্বদলীয় ঐক্য পরিষদ গঠন করা হয়েছে। রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নে সংগঠনটির ৫১ সদস্যের একটি কমিটি রয়েছে বলে জানানো হয়।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ৩২ রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে চলবে বাস

১

পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

২

বিশ্ব ব্যর্থতা দিবস আজ

৩

আন্তর্জাতিক শ্রবণ স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব ও গবেষণাপত্র উপস্থাপন

৪

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধান মন্ত্রী

৫

প্রবাসী‌দের জন্য বি‌শেষ ট্রাইব্যুনাল গঠন করবে সরকার

৬

কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২২ অবৈধ স্থাপনা উচ্ছেদ

৭

৪ সপ্তাহ ধরে নেত্রকোনায় নেই জেলা খাদ্য নিয়ন্ত্রক, ভোগান্তি

৮

ময়মনসিংহে সপ্তম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন, বাবাকে জরিমানা

৯

ময়মনসিংহে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ কৃষকদল নেতার

১০

শেরপুরে নিখোঁজের একদিন পর স্কুলছাত্রকে অক্ষত উদ্ধার

১১

ছাত্রীকে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ, ধর্মীয় শিক্ষক সাময়িক বরখাস্ত

১২

সাড়ে ৬ হাজার শিক্ষার্থীর জন্য ইংরেজি শিক্ষক মাত্র দুজন, ভরসা কোচিং

১৩

পূর্বধলায় দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

১৪

মদনে টাকা না পেয়ে স্ত্রীকে হাত-পা বেঁধে পেটানোর অভিযোগ

১৫

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর কামরুলের মৃত্যু

১৬

কিশোরগঞ্জের জলমহলে অভিযান, বন্দুক-গুলিসহ গ্রেপ্তার ৪

১৭

হালুয়াঘাট সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত

১৮

সীমান্ত থেকে নেশাজাতীয় সিরাপ এনে সারাদেশে ছড়িয়ে দিতেন তারা

১৯

ফুলবাড়িয়ার বিল্লাল হোসেনের মৃত্যু

২০
শিরোনামঃ
❮ঢাকার ৩২ রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে চলবে বাস❮পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে❮বিশ্ব ব্যর্থতা দিবস আজ❮আন্তর্জাতিক শ্রবণ স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব ও গবেষণাপত্র উপস্থাপন❮ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধান মন্ত্রী❮প্রবাসী‌দের জন্য বি‌শেষ ট্রাইব্যুনাল গঠন করবে সরকার❮কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২২ অবৈধ স্থাপনা উচ্ছেদ❮৪ সপ্তাহ ধরে নেত্রকোনায় নেই জেলা খাদ্য নিয়ন্ত্রক, ভোগান্তি❮ময়মনসিংহে সপ্তম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন, বাবাকে জরিমানা❮ময়মনসিংহে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ কৃষকদল নেতার