Author
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হামলার চারদিন পর হাসপাতালে সাবেক যুবদল নেতার মৃত্যু, গ্রেফতার ৩

ময়মনসিংহ নগরীতে হামলায় গুরুতর আহত সাবেক যুবদল নেতা রাজা মিয়া (৪০) চারদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় করা মামলায় প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রাজা মিয়া নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের কৃষ্টপুর এলাকার মমরোজ মিয়ার ছেলে। তিনি মহানগর যুবদলের ৩১ নম্বর ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

এর আগে গত ২২ সেপ্টেম্বর সকালে কৃষ্টপুর এলাকায় নিজ বাড়িতে হামলার শিকার হন রাজা মিয়া। স্থানীয় সূত্র জানায়, সেদিন সকালে নাস্তা করে ঘরে শুয়ে ছিলেন তিনি। এ সময় কবিরের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন তার ওপর হামলা চালায়। হামলার একপর্যায়ে কবির শাবল দিয়ে রাজা মিয়ার মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, সম্প্রতি রাজা মিয়া কবির ও তার সহযোগীদের মাদক ব্যবসা করতে নিষেধ করে আসছিলেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরেই রাজা মিয়ার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে।

তবে পুলিশের একটি পক্ষের দাবি, দুই পক্ষই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। যদিও কার নামে কতটি মাদক মামলা রয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।

ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন শাকিল জাগো নিউজকে বলেন, রাজা মিয়া মহানগর যুবদলের ৩১ নম্বর ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। আন্দোলন-সংগ্রামে তিনি সবসময় দলের সঙ্গে ছিলেন। তাকে যে বা যারাই হত্যা করে থাকুক, দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। রাজা মিয়া মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না বলেও দাবি করেন তিনি।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। শুক্রবার রাতে নিহতের স্ত্রী বাদী হয়ে ৩২৬ ধারায় মামলা করেছেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ৩২ রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে চলবে বাস

১

পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

২

বিশ্ব ব্যর্থতা দিবস আজ

৩

আন্তর্জাতিক শ্রবণ স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব ও গবেষণাপত্র উপস্থাপন

৪

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধান মন্ত্রী

৫

প্রবাসী‌দের জন্য বি‌শেষ ট্রাইব্যুনাল গঠন করবে সরকার

৬

কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২২ অবৈধ স্থাপনা উচ্ছেদ

৭

৪ সপ্তাহ ধরে নেত্রকোনায় নেই জেলা খাদ্য নিয়ন্ত্রক, ভোগান্তি

৮

ময়মনসিংহে সপ্তম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন, বাবাকে জরিমানা

৯

ময়মনসিংহে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ কৃষকদল নেতার

১০

শেরপুরে নিখোঁজের একদিন পর স্কুলছাত্রকে অক্ষত উদ্ধার

১১

ছাত্রীকে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ, ধর্মীয় শিক্ষক সাময়িক বরখাস্ত

১২

সাড়ে ৬ হাজার শিক্ষার্থীর জন্য ইংরেজি শিক্ষক মাত্র দুজন, ভরসা কোচিং

১৩

পূর্বধলায় দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

১৪

মদনে টাকা না পেয়ে স্ত্রীকে হাত-পা বেঁধে পেটানোর অভিযোগ

১৫

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর কামরুলের মৃত্যু

১৬

কিশোরগঞ্জের জলমহলে অভিযান, বন্দুক-গুলিসহ গ্রেপ্তার ৪

১৭

হালুয়াঘাট সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত

১৮

সীমান্ত থেকে নেশাজাতীয় সিরাপ এনে সারাদেশে ছড়িয়ে দিতেন তারা

১৯

ফুলবাড়িয়ার বিল্লাল হোসেনের মৃত্যু

২০
শিরোনামঃ
❮ঢাকার ৩২ রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে চলবে বাস❮পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে❮বিশ্ব ব্যর্থতা দিবস আজ❮আন্তর্জাতিক শ্রবণ স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব ও গবেষণাপত্র উপস্থাপন❮ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধান মন্ত্রী❮প্রবাসী‌দের জন্য বি‌শেষ ট্রাইব্যুনাল গঠন করবে সরকার❮কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২২ অবৈধ স্থাপনা উচ্ছেদ❮৪ সপ্তাহ ধরে নেত্রকোনায় নেই জেলা খাদ্য নিয়ন্ত্রক, ভোগান্তি❮ময়মনসিংহে সপ্তম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন, বাবাকে জরিমানা❮ময়মনসিংহে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ কৃষকদল নেতার