কৃষি গুচ্ছ নিয়ে উপাচার্যের নামে ভুয়া বক্তব্য, প্রতিবাদ বাকৃবির
ছবি : প্রতিদিনের সংবাদ
কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন’ বলে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (১০ নভেম্বর) বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তৌফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ‘অ্যাসপেক্ট সিরিজ’ নামের একটি ফেসবুক পেজে উপাচার্যের নামে প্রচারিত বক্তব্যে দাবি করা হয় যে, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ভিসির অনুরোধে বাকৃবি এবার কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে এবং অন্যথায় তারা আলাদাভাবে পরীক্ষা নিত। বিশ্ববিদ্যালয় স্পষ্ট জানিয়েছে, উপাচার্য এ ধরনের কোনো বক্তব্য দেননি এবং কোনো রকম যাচাই-বাছাই ছাড়াই এ বক্তব্য প্রচার করা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিকর।
সংশ্লিষ্ট পেজ কর্তৃপক্ষকে অবিলম্বে উক্ত পোস্ট অপসারণ ও যথাযথ সংশোধনী প্রকাশের আহ্বান জানিয়ে ভবিষ্যতে তথ্য প্রচারের ক্ষেত্রে দায়িত্বশীলতা বজায় রাখার অনুরোধ করা হয়েছে। পাশাপাশি উপাচার্যের নামে প্রচারিত এমন অসত্য তথ্যে বিভ্রান্ত না হয়ে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া পূর্বসিদ্ধান্ত অনুযায়ী এ বছরও বাকৃবি ‘কৃষি গুচ্ছ’-এর অন্তর্ভুক্ত থেকেই ভর্তি পরীক্ষা গ্রহণ করবে বলে বিজ্ঞপ্তিতে পুনരুল্লেখ করা হয়।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মন্তব্য করুন