Hasan
১১ নভেম্বর ২০২৬, ১:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জে রান্নার চুলার ধোঁয়া নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে গৃহবধূ জ্যোৎস্না বেগমকে পিটিয়ে হত্যার দায়ে বাবা-ছেলেসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক মোহাম্মদ জহির উদ্দিন এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সাত আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. মিজানুর রহমান।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মঞ্জিল মিয়ার ছেলে রবি (৩৭) ও আমিনুল (৩০), মঞ্জিল মিয়া (৬৫), শহিদ (৫৫), আবুল কালামের ছেলে মাহবুব (৩৫), মশ্রব আলীর ছেলে জিয়াউদ্দিন (৫৫) এবং ইজ্জত আলীর ছেলে সাহাবুদ্দিন (৬০)।

মামলার বিবরণে জানা যায়, করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের জাটিয়াপাড়া এলাকায় একই সীমানার বাড়িতে বসবাস করতেন জ্যোৎস্না বেগম ও আসামিরা। বাড়িতে রান্নার চুলার ধোঁয়া প্রতিবেশী কলি আক্তারের ঘরে যাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে একাধিকবার চুলাটি সরিয়ে নেওয়ার অনুরোধ করেও কোনো সমাধান হয়নি।

২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি চুলার ধোঁয়া নিয়ে কথা বলতে গেলে কলি আক্তার ও মঞ্জিলের সঙ্গে জ্যোৎস্নার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অন্য আসামিরাও সেখানে জড়ো হন। পরে তারা উত্তেজিত হয়ে জ্যোৎস্নাকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করেন। এরপর লোহার রড, কাঠের বর্গা, লাঠি ও গাছের ডাল দিয়ে তাকে মারধর করেন। এ সময় জ্যোৎস্নাকে বাঁচাতে এগিয়ে এলে তার ভাইয়ের স্ত্রী আয়শা আক্তারকেও দা দিয়ে কুপিয়ে আহত করা হয়।

পরে স্বজন ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে করিমগঞ্জ হাসপাতালে নিয়ে যান। জ্যোৎস্নার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় জ্যোৎস্না বেগমের স্বামী হাবিবুর রহমান বাদী হয়ে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মঙ্গলবার সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

১

আন্টালিয়ায় প্রধান মন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

২

অপরাধ করে পালানো ব্যক্তিরা ছাড় পেতে পারে না: রিজভী

৩

দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশের দল ঘোষণা

৪

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, লাগবে ‘জটিল অস্ত্রোপচার’

৫

পাকুন্দিয়ায় ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

৬

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে থানার সামনে বিস্ফোরণ, ওসির দাবি চাকা ফেটেছে

৭

ময়মনসিংহে ভয়াবহ আগুনে পুড়ল সুতা কারখানা

৮

ত্রিশালে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে ছাত্রলীগের বিক্ষোভ

৯

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন

১০

কিশোরগঞ্জে শিক্ষার্থীদের বাসে রাতের আঁধারে আগুন

১১

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য ঠেকাতে ছাত্রদলের রাত জেগে পাহারা

১২

নেত্রকোনায় সাবেক এমপির বাড়িতে হামলা-আগুন, ট্রেনেও অগ্নিসংযোগ

১৩

কলমাকান্দায় দুই ইউনিয়নে আড়াই কিলোমিটার খাল পুনঃসংস্কার শুরু

১৪

ভালুকায় বাসে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে তিনজন গ্রেফতার

১৫

ভালুকায় ছাত্রলীগের দুই নেতাকর্মী গ্রেফতার

১৬

ভালুকায় বেকারি মালিককে এক লাখ টাকা জরিমানা

১৭

দেশি-বিদেশি পর্যটক টানতে নতুনভাবে সাজছে দুর্গাপুর

১৮

নান্দাইলে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় দুই যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা

১৯

দক্ষিণ গফরগাঁওয়ে মৌজার ভুলে নামজারি ও খাজনা পরিশোধে জটিলতা, চরম দুর্ভোগে জমির মালিকরা

২০
শিরোনামঃ