Admin
৩১ অগাস্ট ২০২৫, ৯:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : মির্জা ফখরুল

  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি চক্রান্ত চলছে, একটি গোষ্ঠী নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। 

তিনি বলেন, আজকে দুখের সঙ্গে বলতে হয়, একটি গোষ্ঠী বিভিন্ন রকম উগ্রবাদের কথা বলে মানুষকে বিভক্ত করতে চায়। আজকে আমাদের সকলের দায়িত্ব হবে ৭১ সালে যেমন আমরা সবাই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খিস্ট্রান, ক্ষুদ্র জাতি, বড় জাতি এক সাথে লড়াই করেছিলাম আমাদের ভূখন্ডের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সেভাবেই আমাদের আবার অধিকার রক্ষার জন্য, প্রত্যাশিত স্বাধীন বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যেতে হবে। আমাদের বিশ্বাস আছে, জনাব তারেক রহমান সাহেব এখন পর্যন্ত যে কথা বলেছেন, যে কাজ তিনি করেছেন, তাতে সকল জাতিকে ঐক্যবদ্ধ করে সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি।

শনিবার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে ময়মনসিংহ নগরীর টাউন হল অডিটরিয়ামে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

বিএনপি মহাসচিব বলেন, একটি ভয়াবহ দানবীয় ফ্যাসিস্ট শাসনের পরে একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি। এই নতুন বাংলাদেশ তৈরি করতে সবাই একটি বিষয়ে একমত। তা হলো- আমরা প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করব। আপনারা যারা মনে করছেন আপনারা ক্ষুদ্র জাতীগোষ্ঠীর সদস্য, তা ঠিক নয়। আমার নেত্রী বেগম খালেদা জিয়া সব সময় বলেন, আমার নেতা তারেক রহমানও বলেন- কখনো এই কথা বলা যাবে না। সংখ্যালঘু বা সংখ্যগুরু বলা যাবে না। আমরা সবাই বাংলাদেশি এবং সকলের অধিকার সমান।

তিনি আরও বলেন, অতীতে সব কাজ করা সম্ভব হয়নি এবং সব সময় সুবিচার করা সম্ভব হয়নি। কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে যে ৩১ দফা প্রণয়ন করা হয়েছে, তা বাংলাদেশের ভবিষ্যত রাজনীতির মূল চাবিকাঠি। সেই ৩১ দফায় রেইনবো বাংলাদেশের কথা বলা হয়েছে। আর রেইনবো জাতির কথা বলা হয়েছে। আপনাদের সকলকে নিয়ে আমরা সত্যিকার অর্থে একটা রেইনবো রাষ্ট্র গঠন করতে চাই। সেইটাই আমাদের লক্ষ্য।

বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় সভাপতি মৃগেন হাগিদগের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমাজাদ আলী, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র

জাতিগোষ্ঠী দলের সহসভাপতি সুভাস চন্দ্র বর্মণ, সহসভাপতি ড. অঞ্জন কুমার চিছাম, সুবাস চন্দ্র বর্মন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জন জেত্রা, বিন্যামিন আরেং, আইন বিষয়ক সম্পাদক বিপুল হাজং, জাতীয় হদি সংগঠনের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সিংহ, জলবায়ু বিষয়ক সম্পাদক হিমাংশু বর্মণ প্রমুখ।

সম্মেলনে দেশের ১৪টি জেলার ৩৪টি জাতিগোষ্ঠীর আদিবাসি প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে ঘরের ভেতর থেকে টাইলস মিস্ত্রির অর্ধগলিত মরদেহ উদ্ধার

১

মাস্ক পরে ফুলপুর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, পাঁচ চিকিৎসক অনুপস্থিত

২

নেত্রকোণায় ২২ লাখ টাকার মাদকসহ যুবক আটক

৩

মদনে কলাগাছিয়া খাল দখলের প্রতিবাদে মানববন্ধন

৪

কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের সৈকত করতে চান পর্যটনমন্ত্রী

৫

বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা

৬

মাদকাসক্তি ও হতাশা থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই : রাষ্ট্রপতি

৭

ভারত-বাংলাদেশ সম্পর্ক হাত মেলানোর অপেক্ষায়

৮

দেশের ১৮ দ্রুততম মানবী শিরিন আক্তার

৯

প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা

১০

রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত: শামা ওবায়েদ

১১

সরাইল থানায় ওসির সাথে ব্যারিষ্টার রুমিন ফারহানা এমপির বাদানুবাদের ঘটনায় পুলিশের জিডি

১২

রোগীদের শতভাগ সরকারি সেবাসহ ১৫১ শয্যা হাসপাতাল করার আশ্বাস

১৩

স্বাস্থ্যখাতের বাজেটের বড় অংশ ব্যবহার হবে ক্যানসার চিকিৎসায়

১৪

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৯৮

১৫

সাংবাদিক আলিফ হত্যারহস্য ৭ দিনেও উদ্‌ঘাটন হয়নি, গ্রেপ্তার দুই তরুণ

১৬

বিল নিয়ে সমঝোতার পরও কাটেনি দুই নেতার বিরোধ, অস্বস্তিতে অষ্টগ্রাম বিএনপি

১৭

গৌরীপুরে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন

১৮

বর্জ্যে মিলছে ময়মনসিংহ মেডিকেলের ব্যবহারযোগ্য চিকিৎসা সামগ্রী

১৯

নালিতাবাড়ীতে তিন মাংস বিক্রেতাকে জরিমানা

২০
শিরোনামঃ