Admin
৭ সেপ্টেম্বর ২০২৫, ৯:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু

অনলাইন ডেস্ক : ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের একটি খালে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো- ভালুকা উপজেলার মামারিশপুর এলাকার উজ্জলের ছেলে আব্দুল মুমিন এবং ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বনবাংলা বাজার এলাকার আব্দুল মোতালেবের ছেলে মেহেদী। তারা দুজনই ভালুকার মাদ্রাসাতু রওজাতুস সুন্নাহ আল আরাবিয়া মাদ্রাসার মিজান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাদ্রাসার পাশের খালে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি সেচ দিয়ে মাছ ধরতে যান কয়েকজন শিক্ষার্থী। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত পানির সংস্পর্শে এসে মুমিন ও মেহেদী গুরুতর আহত হন। ঘটনাস্থলে উপস্থিত অন্য শিক্ষার্থী ও স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

এ বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, খালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের নামে মিল, হাসপাতাল থেকে দুই নবজাতক বদল

যুবলীগের মিছিলের আগেই সেই ২৭ পুলিশ সদস্যের বদলির আদেশ স্বাক্ষরিত হয়

ঈদে মিলাদুন্নবী উদযাপনের ৬ উপায়

‘স্মার্ট ও গ্রিন ঢাকা’ গড়তে ডিএসসিসির ১৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

নজরুলকে প্রভাবিত করার ক্ষমতা কারো ছিল না: আবদুল হাই শিকদার

ময়মনসিংহে অবৈধভাবে ৩২ হাজার কেজি সার মজুত, দুই বিক্রেতাকে জরিমানা

কলেজেশিক্ষার্থীর সনদ চুরি, ফেরত দিতে ২ লাখ টাকা দাবি

নালিতাবাড়ীতে পুকুরে মিলল দুই শিশুর মরদেহ

কিশোরী অপহরণ-ধর্ষণ মামলায় র‌্যাবের হাতে ২ জন আটক

১০

প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সালিশে ২০ হাজার টাকা জরিমানা

১১

ময়মনসিংহে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক আটক

১২

কেন্দুয়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

১৩

বারহাট্টায় নদে ডুবে যুবকের মৃত্যু

১৪

ইয়াবাসহ পুলিশের হাতে ১২ মামলার আসামি ধরা

১৫

সেবা-উন্নয়ন নিয়ে এক টেবিলে বিভাগের সব দপ্তর

১৬

শুধু গাছ লাগালে হবে না, রক্ষণাবেক্ষণেও এগিয়ে আসতে হবে: ডেপুটি স্পিকার

১৭

কৃষি ও ফ্যামিলি কার্ডে দুর্নীতি-অনিয়ম বরদাশত নয়: ডেপুটি স্পিকার

১৮

এক রাতেই নিঃস্ব সাবেক সেনা সদস্যের পরিবার

১৯

নালিতাবাড়ীতে দুই নারীর মরদেহ উদ্ধার

২০
শিরোনামঃ