Author
১৮ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অগ্নিদগ্ধ নিবারণ হাজংয়ের পাশে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

নেত্রকোনার দুর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে মোমবাতির আগুনে শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গুরুতর আহত হয়েছেন নিবারণ হাজং। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন।

অর্থের অভাবে যখন তার চিকিৎসা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল, ঠিক সেই সংকটময় সময়ে তার পাশে দাঁড়িয়েছেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক তত্ত্বাবধানে নিবারণ হাজংকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। রোববার (১৬ আগস্ট) রাত ১০টা ৪৫ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, নিবারণের অবস্থা অত্যন্ত গুরুতর। তার উন্নত ও দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন।

জানা গেছে, বাড়িতে বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে ঘুমিয়ে পড়েছিলেন নিবারণ হাজং। রাত আনুমানিক ১২টার দিকে মোমবাতির আগুন থেকে ঘরে আগুন ধরে যায়। আগুন নেভাতে গিয়ে নিবারণের শরীরেও আগুন ধরে যায়। এতে তার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তবে দরিদ্র পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছিল না। প্রয়োজনীয় অর্থের অভাবে একপর্যায়ে তার চিকিৎসা চালিয়ে যাওয়া নিয়েও অনিশ্চয়তা দেখা দেয়।

নিবারণের পরিবারের সদস্যরা জানান, তার চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো আর্থিক সামর্থ্য তাদের নেই। একদিকে শরীরের অসহনীয় যন্ত্রণা, অন্যদিকে চিকিৎসার বিপুল ব্যয়—সব মিলিয়ে চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটছিল পরিবারের।

রোববার রাতে হাসপাতালে ছুটে যান ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সেখানে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।

এ বিষয়ে দুর্গাপুরের অধ্যক্ষ শহীদুল্লাহ খান বলেন, ব্যারিস্টার কায়সার কামাল শুধু চিকিৎসা করানোতেই নয়, নিজ অর্থায়নে সেতু নির্মাণ, কন্যাদায়গ্রস্ত পিতাকে সহায়তা, গৃহহীনদের নতুন ঘর নির্মাণ করে দেওয়া, স্কুল-কলেজের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাটি যোদ্ধা : মির্জা আব্বাস

১

আ’লীগের সহিংস কর্মকাণ্ড প্রশ্রয় দিলে বিরোধী দলকেও খেসারত দিতে হবে

২

গ্রাম পুলিশের মহাসমাবেশে প্রধান মন্ত্রী তারেক রহমান

৩

গফরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্রাক স্বাস্থ্যকর্মীর মৃত্যু

৪

সকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই : ডেপুটি স্পীকার

৫

২৪ ম্যাচের লড়াই শেষে দুই গ্রুপে চার চ্যাম্পিয়ন, ট্রফি তুলে দিলেন জেলা প্রশাসক

৬

কালীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ নারী গ্রেপ্তার, চোরাই সাইকেলসহ যুবক আটক

৭

দিল্লি বা পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ: প্রধান মন্ত্রী

৮

২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সরকারের

৯

জাতীয় চার নেতার নামে থাকা কোস্টগার্ডের জাহাজের নাম পরিবর্তন

১০

১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ : প্রধান মন্ত্রী

১১

মোটরসাইকেলে এসে মাইক্রোবাস থামিয়ে ব্যবসায়ীকে গুলি

১২

সরকারি হাসপাতালে বন্ধ হচ্ছে ডায়ালাইসিস সেবা, চরম সংকটে নিম্ন আয়ের কিডনি রোগীরা | Dialysis Crisis

১৩

ময়মনসিংহে ৩৬ বোতল মদসহ প্রাইভেটকার জব্দ, আটক ১

১৪

চার মিনিটের জবানবন্দিতে ফের আলোচনায় ছোটভাই আলমগীর

১৫

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে জখম, ১৫ মামলার আসামি গ্রেফতার

১৬

শেরপুরে ভুয়া বিয়ের মাধ্যমে প্রতারণা ও ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

১৭

বিএনপির রাজনীতিতে চর পড়েছে : আক্তারুজ্জামান

১৮

নজরুল বিশ্ববিদ্যালয়েই উপেক্ষিত নজরুল গবেষণা ইনস্টিটিউট, ১২ বছরেও নেই স্থায়ী পরিচালক

১৯

নেত্রকোনার সীমান্তে এক দিনে ১৪ লাখ টাকার পণ্য জব্দ

২০
শিরোনামঃ
❮সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাটি যোদ্ধা : মির্জা আব্বাস❮আ'লীগের সহিংস কর্মকাণ্ড প্রশ্রয় দিলে বিরোধী দলকেও খেসারত দিতে হবে❮গ্রাম পুলিশের মহাসমাবেশে প্রধান মন্ত্রী তারেক রহমান❮গফরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্রাক স্বাস্থ্যকর্মীর মৃত্যু❮সকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই : ডেপুটি স্পীকার❮২৪ ম্যাচের লড়াই শেষে দুই গ্রুপে চার চ্যাম্পিয়ন, ট্রফি তুলে দিলেন জেলা প্রশাসক❮কালীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ নারী গ্রেপ্তার, চোরাই সাইকেলসহ যুবক আটক❮দিল্লি বা পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ: প্রধান মন্ত্রী❮২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সরকারের❮জাতীয় চার নেতার নামে থাকা কোস্টগার্ডের জাহাজের নাম পরিবর্তন