Hasan
৭ নভেম্বর ২০২৬, ১:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোনার সীমান্তে এক দিনে ১৪ লাখ টাকার পণ্য জব্দ

নেত্রকোনার সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় কম্বল, কয়লা, গরু, বাঁশ, মদসহ বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব পণ্যের সিজার মূল্য ১৪ লাখ ২৩ হাজার টাকা।

বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার (৬ নভেম্বর) ভোর পর্যন্ত জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

নেত্রকোনা ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার সকালে এসব তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, বৃহস্পতিবার দুপুরে ভরতপুর বিওপির একটি দল কালিকাপুর এলাকা থেকে ছয়টি ভারতীয় কম্বল জব্দ করে। একই দিন বিকেলে কচুগড়া বিওপির সদস্যরা বনবেড়া এলাকা থেকে আরও ১০টি কম্বল উদ্ধার করেন। সন্ধ্যায় ভরতপুর এলাকা থেকে দুটি ভারতীয় গরু জব্দ করা হয়। রাতে বিজয়পুর বিওপির সদস্যরা কমলাবাড়ী এলাকা থেকে ৪০টি ভারতীয় কম্বল আটক করেন।

শুক্রবার ভোরে মাধুপাড়া বিওপির সদস্যরা খোজিগড়া এলাকা থেকে ৬০টি ভারতীয় কম্বল জব্দ করেন। একই সময় ভবানীপুর বিওপির সদস্যরা সোমেশ্বরী নদী থেকে ৭ হাজার ৩৬০ কেজি ভারতীয় কয়লা ও ৫৪০টি বাঁশ উদ্ধার করেন।

এ ছাড়া চারুয়াপাড়া বিওপির সদস্যরা সিকদারপাড়া এলাকা থেকে সাতটি এবং বিজয়পুর বিওপির সদস্যরা কয়লারপোর্ট এলাকা থেকে ৪৪টি ভারতীয় কম্বল জব্দ করেন। বিজয়পুর বিওপির আরেকটি দল জংখল এলাকা থেকে ২০০ কেজি বাংলাদেশি রসুন আটক করে।

শুক্রবার ভোরে বিজয়পুর বিওপির সদস্যরা সোমেশ্বরী নদী থেকে আরও ৮ হাজার কেজি ভারতীয় কয়লা ও তিনটি নৌকা জব্দ করেন। এ ছাড়া বরুয়াকোনা বিওপির সদস্যরা ছোট পাতলাবন এলাকা থেকে ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।

বিজিবি অধিনায়ক জানান, জব্দ করা সব পণ্য মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে। কম্বল, কয়লা, রসুন ও নৌকা নেত্রকোনা কাস্টমস কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। বাঁশ বিজয়পুর বনবিট কার্যালয়ে এবং মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে জমা দেওয়া হবে। জব্দ করা গরু কাস্টমস প্রতিনিধির সমন্বয়ে নিলাম করা হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা

১

৭ নভেম্বর বিএনপির র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান

২

সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাটি যোদ্ধা : মির্জা আব্বাস

৩

আ’লীগের সহিংস কর্মকাণ্ড প্রশ্রয় দিলে বিরোধী দলকেও খেসারত দিতে হবে

৪

গ্রাম পুলিশের মহাসমাবেশে প্রধান মন্ত্রী তারেক রহমান

৫

গফরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্রাক স্বাস্থ্যকর্মীর মৃত্যু

৬

সকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই : ডেপুটি স্পীকার

৭

২৪ ম্যাচের লড়াই শেষে দুই গ্রুপে চার চ্যাম্পিয়ন, ট্রফি তুলে দিলেন জেলা প্রশাসক

৮

কালীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ নারী গ্রেপ্তার, চোরাই সাইকেলসহ যুবক আটক

৯

দিল্লি বা পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ: প্রধান মন্ত্রী

১০

২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সরকারের

১১

জাতীয় চার নেতার নামে থাকা কোস্টগার্ডের জাহাজের নাম পরিবর্তন

১২

১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ : প্রধান মন্ত্রী

১৩

মোটরসাইকেলে এসে মাইক্রোবাস থামিয়ে ব্যবসায়ীকে গুলি

১৪

সরকারি হাসপাতালে বন্ধ হচ্ছে ডায়ালাইসিস সেবা, চরম সংকটে নিম্ন আয়ের কিডনি রোগীরা | Dialysis Crisis

১৫

ময়মনসিংহে ৩৬ বোতল মদসহ প্রাইভেটকার জব্দ, আটক ১

১৬

চার মিনিটের জবানবন্দিতে ফের আলোচনায় ছোটভাই আলমগীর

১৭

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে জখম, ১৫ মামলার আসামি গ্রেফতার

১৮

শেরপুরে ভুয়া বিয়ের মাধ্যমে প্রতারণা ও ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

১৯

বিএনপির রাজনীতিতে চর পড়েছে : আক্তারুজ্জামান

২০
শিরোনামঃ
❮আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা❮৭ নভেম্বর বিএনপির র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান❮সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাটি যোদ্ধা : মির্জা আব্বাস❮আ'লীগের সহিংস কর্মকাণ্ড প্রশ্রয় দিলে বিরোধী দলকেও খেসারত দিতে হবে❮গ্রাম পুলিশের মহাসমাবেশে প্রধান মন্ত্রী তারেক রহমান❮গফরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্রাক স্বাস্থ্যকর্মীর মৃত্যু❮সকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই : ডেপুটি স্পীকার❮২৪ ম্যাচের লড়াই শেষে দুই গ্রুপে চার চ্যাম্পিয়ন, ট্রফি তুলে দিলেন জেলা প্রশাসক❮কালীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ নারী গ্রেপ্তার, চোরাই সাইকেলসহ যুবক আটক❮দিল্লি বা পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ: প্রধান মন্ত্রী