Author
৩০ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পূর্বধলায় দুইবার ভেঙেও জোড়াতালির মেরামত, ঝুঁকিপূর্ণ ত্রিমোহিনী বেইলি সেতু

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ত্রিমোহিনী বাজারে ডুকিখালী খালের ওপর নির্মিত বেইলি সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সেতুটিতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।

নেত্রকোনা জেলা শহর থেকে পূর্বধলা উপজেলা সদর ও দুর্গাপুর উপজেলায় যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। তবে ঝুঁকিপূর্ণ সেতুর কারণে যানবাহন ও পথচারীদের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয় সাবেক ইউপি সদস্য আসাদুজ্জামান ভুট্টো বলেন, ‘এই সেতু দিয়ে চলাচল করতে ভয় লাগে। সুইচগেট ভেঙে ঝুঁকিপূর্ণ বেইলি সেতু নির্মাণের পর থেকে এখন পর্যন্ত প্রায় ১০ থেকে ১২টি দুর্ঘটনা ঘটেছে। জনস্বার্থে দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ করা খুবই জরুরি।’

সেতুর পাশের স্থানীয় দোকানদার সুমন মিয়া বলেন, গত তিন মাসে সেতুতে অন্তত তিনটি গুরুতর দুর্ঘটনা ঘটেছে। এ ছাড়া ছোটখাটো দুর্ঘটনা প্রায়ই ঘটছে। তিনি বলেন, ‘এর মধ্যে দুইবার সেতুর অংশ ভেঙে পড়েছে। পরে লোকজন এসে জোড়াতালি দিয়ে তা মেরামত করে দিয়েছে।’

পূর্বধলা সদর ইউনিয়নের শালদিঘা গ্রামের বাসিন্দা ৬৫ বছর বয়সী আবুল হাশেম বলেন, ‘এখানে আগে ১৯৮৮ সালে নির্মিত একটি সুইচগেট ছিল। চলতি বছরের এপ্রিল মাসে সেটি ভেঙে যাওয়ার পর কর্তৃপক্ষ এই বেইলি সেতু নির্মাণ করে দেয়।’ তিনি সেতুটিকে অত্যন্ত বিপজ্জনক উল্লেখ করে দ্রুত স্থায়ী সেতু নির্মাণের দাবি জানান।

পূর্বধলা উপজেলা বিএনপির সদস্যসচিব এ এস এম শহীদুল্লাহ ইমরান বলেন, সেতুটি সত্যিই ঝুঁকিপূর্ণ। তাঁর জানামতে, নতুন সেতু নির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দ্রুত কাজ শুরু করার জন্য তিনি সংশ্লিষ্ট উপবিভাগীয় প্রকৌশলীকে অনুরোধ করেছেন।

পূর্বধলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল বলেন, সেতুটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীনে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে নতুন সেতুর কাজ হওয়ার কথা।

এ বিষয়ে নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. মোফাক্কারুল ইসলাম তুহিন বলেন, ‘এই স্থানে নতুন সেতু নির্মাণের জন্য টেন্ডার ও চুক্তি সম্পন্ন হয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই পিসি গার্ডার সেতুর নির্মাণকাজ শুরু হবে।’

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুম-খুনের শিকার এবং জুলাইয়ে শহীদ ও আহত পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

মক্কা চুক্তিতে বাংলাদেশ ইতিবাচকভাবে এগোচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ময়মনসিংহে ট্রাক চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

তিন জেলায় আইন-শৃঙ্খলা কার্যক্রমে মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ

মুক্তাগাছার মন্ডা নেত্রকোণার বালিশ মিষ্টির ইতিহাস

জনপ্রশাসন: কারও হাতে তিন দায়িত্ব, কারও কাজ নেই

ময়মনসিংহের ইতিহাস

২০০ ফুট ওপরে যুবকের ‘দুঃসাহসিক’ কাণ্ড, ৭ ঘণ্টা পর উদ্ধার

রপ্তানিমুখী হিমায়িত পণ্য খাত : হিমায়িত খাদ্য রপ্তানিতে দুই হাজার কোটি টাকার তহবিল

নেত্রকোনায় শ্লীলতাহানির পর প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

১০

লাউয়াছড়ার রামবাসক

১১

নানা প্রতিবন্ধকতা পেরিয়ে স্বপ্নের পথে ছুটছে তারা

১২

রাতের আঁধারে ধনু নদে অবৈধভাবে বালু উত্তোলন, পাঁচজনকে আড়াই লাখ টাকা অর্থদণ্ড

১৩

যেখানে প্রাণ দিয়েছিলেন জব্বার, ৫৫ বছর পর সেখানেই প্রথম শ্রদ্ধাঞ্জলি

১৪

বাজার নামকরণের বিরোধে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৩০

১৫

খালিয়াজুরীতে অবৈধ বালু উত্তোল।। নৌকাসহ আটক ৫

১৬

রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৭

১ লাখ ৮০ হাজার টাকায় আসামি ছাড়ার অভিযোগ

১৮

পূর্বধলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৯

কিশোরগঞ্জে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৩

২০
শিরোনামঃ
গুম-খুনের শিকার এবং জুলাইয়ে শহীদ ও আহত পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রীমক্কা চুক্তিতে বাংলাদেশ ইতিবাচকভাবে এগোচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রীময়মনসিংহে ট্রাক চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহততিন জেলায় আইন-শৃঙ্খলা কার্যক্রমে মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশমুক্তাগাছার মন্ডা নেত্রকোণার বালিশ মিষ্টির ইতিহাসজনপ্রশাসন: কারও হাতে তিন দায়িত্ব, কারও কাজ নেইময়মনসিংহের ইতিহাস২০০ ফুট ওপরে যুবকের ‘দুঃসাহসিক’ কাণ্ড, ৭ ঘণ্টা পর উদ্ধাররপ্তানিমুখী হিমায়িত পণ্য খাত : হিমায়িত খাদ্য রপ্তানিতে দুই হাজার কোটি টাকার তহবিলনেত্রকোনায় শ্লীলতাহানির পর প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ