Author
৩১ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১ লাখ ৮০ হাজার টাকায় আসামি ছাড়ার অভিযোগ

ময়মনসিংহে মোবাইল ফোন ও ই-মেইল হ্যাক করে অপপ্রচারের ঘটনায় আটক যুবককে মামলা না দিয়ে ছেড়ে দিতে এক লাখ ৮০ হাজার টাকার লেনদেনের অভিযোগ উঠেছে। মুক্তাগাছা থানার ওসির মধ্যস্থতায় থানায় বসেই অভিযোগকারী ও আসামি পক্ষ আপসনামা সম্পন্ন করে সাধারণ ডায়েরি প্রত্যাহার করে।

জানা গেছে, মুক্তাগাছা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউনডাঙ্গারচর এলাকার বাসিন্দা মো. আব্দুল্লাহর মোবাইল ফোন ও ই-মেইল হ্যাক করে তাঁর ও তাঁর স্ত্রীর ছবি অনলাইনে ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছিল। এই ঘটনায় গত ২৭ আগস্ট মুক্তাগাছা থানায় একটি জিডি করেন তিনি। অভিযোগের সূত্র ধরে গত ২৮ আগস্ট রাতে ত্রিশাল উপজেলার বিয়ারা উত্তরপাড়া এলাকার আরমান আহম্মেদকে আটক করে মুক্তাগাছা থানার পুলিশ।

অভিযোগ রয়েছে, গত শুক্রবার রাতে অভিযানের সময় আভিযানিক দল আসামির পরিবারকে টাকা-পয়সা নিয়ে ত্রিশাল থানায় আসার তাগিদ দেন। এর মধ্যেই রাত সাড়ে ১২টার দিকে সদর ও মুক্তাগাছা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল মুক্তাগাছা থানার ওসিকে ফোন দিয়ে আটকের বিষয়ে খোঁজখবর নেন। ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি জেনে ফেলায় পুলিশ সদস্যরা আসামির পরিবারকে গতকাল শনিবার সকালে মুক্তাগাছা থানায় যেতে বলেন।

গতকাল শনিবার সকালে মুক্তাগাছা থানায় বাদী ও বিবাদী পক্ষ উপস্থিত হয়। অভিযোগ রয়েছে, থানার ওসি অভিযোগকারীকে মামলা দায়ের না করার পরামর্শ দেন। অন্যদিকে আসামি পক্ষকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দোহাই দিয়ে বিষয়টি রফা করতে আড়াই লাখ টাকা দাবি করা হয়। পরে দর কষাকষির একপর্যায়ে এক লাখ ৮০ হাজার টাকায় মীমাংসার চুক্তি হয়।

ঘুষ লেনদেনের বিষয় স্বীকার করে আসামির ভাই আবদুল্লাহ এই প্রতিবেদককে জানান, ওসি নিজেই পুরো বিষয়টি মধ্যস্থতা করেছেন এবং এক লাখ ৮০ হাজার টাকায় থানা ভবনেই সমাধান করে দেন। ওই টাকার একটি অংশ পাওয়ার কথা স্বীকার করেছেন অভিযোগকারী মো. আব্দুল্লাহ।

বিষয়টি নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল জানান, অন্য একটি মামলার বিষয়ে খোঁজ নিতে মুক্তাগাছা থানায় গিয়ে এই প্রসঙ্গটি জানতে পারি। অর্থনৈতিক লেনদেনের বিষয়টি আপনার কাছ থেকে শুনেছি। বিষয়টি পুলিশ সুপারকে জানিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ঘুষ লেনদেনের অভিযোগ প্রথমে অস্বীকার করেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম। পরে যথেষ্ট প্রমাণ থাকার কথা বুঝতে পেরে তিনি অনুনয়-বিনয় করেন। পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের ভাষ্য, এই ঘটনায় অবশ্যই মামলা হওয়ার দরকার ছিল। ঘুষ লেনদেনের বিষয়টি তদন্ত করা হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দা

ধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রী

জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা

পানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যু

পেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশ

শুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্স

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম

প্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ

১০

খালিয়াজুরীতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১১

মোহনগঞ্জে নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী পালিত

১২

ময়মনসিংহে র‌্যাবের পৃথক অভিযানে মদসহ গ্রেপ্তার ৪

১৩

কেন্দুয়ায় শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ

১৪

ঝিনাইগাতীতে জন্মাষ্টমী পালিত

১৫

সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করবেন: তথ্য প্রতিমন্ত্রী

১৬

দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১৭

ভালুকায় অটোরিকশার ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তারাকান্দায় আলোচনা সভা ও র‌্যালি

১৯

ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন

২০
শিরোনামঃ
পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দাধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রীজরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবাপানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যুপেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশশুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্সগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রীমিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীমপ্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ