Hasan
১৭ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হোসেনপুরে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিল

৫ আগস্টের পরে এই প্রথম কিশোরগঞ্জের হোসেনপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের উদ্যোগে ঝটিকা মিছিল বের করে দলটির নেতাকর্মীরা। এতে ক্ষমতাসীন দলের সাথে সংঘর্ষের আশঙ্কায় জনমনে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

জানা যায়, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার পৌর সদরের ফলপট্টি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মিষ্টিপট্টি চৌরাস্তায় এসে শেষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হোসেনপুর উপজেলা যুবলীগের উদ্যোগে আয়োজিত মিছিলে যুবলীগ ও সহযোগী সংগঠনের অন্তত অর্ধশত নেতাকর্মী এই ঝটিকা মিছিলে অংশ নেন। মিছিলের সময় তাঁদের হাতে দলীয় পতাকা, ব্যানার ও বৈঠা ছিল। এ সময় তাঁরা শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। মিছিলের এ তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে অজানা উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।

এ মিছিলের নেতৃত্বে ছিলেন হোসেনপুর উপজেলা যুবলীগের নেতা মো. আলমগীর হোসেন টুটুল। তিনি হোসেনপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি। এ ছাড়া মো. তাইজউদ্দিন তাজ সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা শ্রমিক লীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

সূত্রমতে, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সব কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। দলটির সহযোগী ও অঙ্গসংগঠনগুলোর কার্যক্রমও নিষিদ্ধ রয়েছে। দলের প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। এ উপলক্ষে গত ১৩ নভেম্বর আওয়ামী লীগ ফেসবুকে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। এসব কর্মসূচির মধ্যে ১৯ নভেম্বর ‘লকডাউন’ কর্মসূচি রয়েছে। এ বছর ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কথা থাকলেও স্থানীয়দের ধারণা, হোসেনপুরের এই মিছিল ঘোষিত কর্মসূচিগুলোর প্রস্তুতির অংশ হতে পারে।

তবে মিছিলটি চলাকালে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য উপস্থিত ছিলেন না। সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠনের প্রকাশ্য তৎপরতার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি না থাকার বিষয়টি নিয়ে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ব্যাপারে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জুয়েল জানান, আগামী ১৯ নভেম্বরের কর্মসূচির আগে হোসেনপুর উপজেলায় গোয়েন্দা নজরদারি বাড়ানো, পুলিশি টহল জোরদার এবং সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ একান্তই জরুরি। তিনি মিছিলে অংশগ্রহণকারী ও নেতৃত্বদানকারীদের শনাক্ত করে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।

এ ব্যাপারে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কাজ চলমান রয়েছে। উপজেলা সদরসহ গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়িয়ায় ১৫ টাকার চালের কার্ড নবায়নে অর্থ আদায়ের অভিযোগ

১

ত্রিশালে শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

২

ভৈরবে ১২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৩

শেরপুরে কর্মজীবী মহিলা হোস্টেলে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার ৪

৪

নালিতাবাড়ীতে বাজার মনিটরিং অভিযানে ৪ দোকানীকে ১৩ হাজার টাকা জরিমানা

৫

মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

৬

শেরপুরে ৮৮ দিন গুম, ৮০৮ দিন কারাভোগের পর ৯ বছর শেষে নির্দোষ প্রমাণিত ইলিয়াসের ক্ষতিপূরণের দাবি!

৭

হতাশা ও ক্ষোভ থেকে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি নেতার

৮

অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকার তলপেটে লাথি, সন্তানসহ পুড়িয়ে মারার হুমকি

৯

পলাতক গণহত্যাকারী ফিরে আসার নজির পৃথিবীতে নেই: বাকৃবি উপাচার্য

১০

মোহনগঞ্জে নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গ্রেফতার

১১

হোসেনপুরে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিল

১২

নেত্রকোনায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের আর্থিক সহযোগিতা

১৩

ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি তার ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য

১৪

কেন্দুয়ায় বাহারাইল বিল উপ-প্রকল্পে আপত্তি, ফসলি জমি রক্ষায় কৃষকদের লাল নিশান

১৫

পাগলা থানার নাম বদলে দক্ষিণ গফরগাঁও থানা

১৬

ইউপি নির্বাচনের পাঁচ ধাপের তারিখ ঘোষণা

১৭

অনলাইন জুয়ার আসর থেকে যুবক গ্রেপ্তার, ঈশ্বরগঞ্জে নতুন মামলা

১৮

নেত্রকোনায় আবারও একই রাতে রেললাইনে আগুন, ব্যাংকে নাশকতার চেষ্টা

১৯

ফুলপুরে জোৎস্না হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০
শিরোনামঃ
❮ফুলবাড়িয়ায় ১৫ টাকার চালের কার্ড নবায়নে অর্থ আদায়ের অভিযোগ❮ত্রিশালে শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার❮ভৈরবে ১২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার❮শেরপুরে কর্মজীবী মহিলা হোস্টেলে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার ৪❮নালিতাবাড়ীতে বাজার মনিটরিং অভিযানে ৪ দোকানীকে ১৩ হাজার টাকা জরিমানা❮মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার❮শেরপুরে ৮৮ দিন গুম, ৮০৮ দিন কারাভোগের পর ৯ বছর শেষে নির্দোষ প্রমাণিত ইলিয়াসের ক্ষতিপূরণের দাবি!❮হতাশা ও ক্ষোভ থেকে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি নেতার❮অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকার তলপেটে লাথি, সন্তানসহ পুড়িয়ে মারার হুমকি❮পলাতক গণহত্যাকারী ফিরে আসার নজির পৃথিবীতে নেই: বাকৃবি উপাচার্য