Hasan
১৭ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দুয়ায় বাহারাইল বিল উপ-প্রকল্পে আপত্তি, ফসলি জমি রক্ষায় কৃষকদের লাল নিশান

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ৯নং নওপাড়া ইউনিয়নের বাহারাইল বিল উপ-প্রকল্পের আওতায় ফার্ম এক্সেস রোড নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় কৃষকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। প্রস্তাবিত রাস্তার নির্ধারিত স্থানে লাল নিশান টানিয়ে নির্মাণকাজে আপত্তি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় থাকা কৃষকেরা। তাঁদের অভিযোগ, অপরিকল্পিতভাবে রাস্তা নির্মাণ করা হলে একাধিক গ্রামের কৃষিজমিতে জলাবদ্ধতা সৃষ্টি হবে এবং ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন এবং জাইকার অর্থায়নে বাহারাইল বিল উপ-প্রকল্প (এসপি নং-২৫২৮৫) বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ৯৬ লাখ টাকা ব্যয়ে ২১০০ মিটার বাঁধ নির্মাণসহ প্রকল্পের কাজের পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে ফার্ম এক্সেস রোড নির্মাণের জন্য চেইনেজ ০+৭১৫ কিলোমিটার থেকে ১+১২০ কিলোমিটার পর্যন্ত কাজ নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সরেজমিনে গেলে জুড়াইল গ্রামের কৃষকরা দাবি করেন, বাঁধ বা সড়ক নির্মাণের প্রয়োজনীয়তা থাকলে তা নদীর পাড়সংলগ্ন এলাকায় হওয়া উচিত। তাঁদের অভিযোগ, প্রকল্পের স্থান নির্ধারণে স্থানীয় কৃষকদের স্বার্থ ও কৃষিজমির ক্ষয়ক্ষতির বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা হয় নি। এভাবে কাজ বাস্তবায়ন করা হলে তাঁদের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জমির স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হতে পারে।

স্থানীয় ভুক্তভোগী কৃষক হাবিবুর রহমান, কালাম, শহিদ মিয়া, হুমায়ুন ও সোনা মিয়াসহ অনেকে বলেন, তাঁদের জমি থেকে মাটি সংগ্রহের কারণে ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সামনে বোরো মৌসুমে আবাদ নিয়েও তাঁরা চরম দুশ্চিন্তায় রয়েছেন। তাঁদের আশঙ্কা, প্রস্তাবিত স্থানে বাঁধ ও রাস্তা নির্মাণ করা হলে জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষিকাজ ব্যাহত হবে। এতে তাঁদের জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়বে।

জুড়াইল গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আব্দুল আজিজ বলেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে গ্রামের মানুষকে না খেয়ে থাকতে হবে। আমাদের দুই ফসলি জমিতে এক ফসলও ঘরে তুলতে পারব কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে। কৃষকদের ক্ষতির বিষয়টি বিবেচনা না করে কোনোভাবেই প্রকল্প বাস্তবায়ন করা উচিত নয়।

স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম মিয়া বলেন, এই রাস্তা নির্মাণ করা হলে জুড়াইল গ্রামের ৪০ থেকে ৫০টি পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। আমাদের আশঙ্কা, রাস্তার কারণে জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হবে। এতে কৃষকেরা ফসল উৎপাদন করতে পারবেন না। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা প্রয়োজন।

এদিকে প্রকল্পের সভাপতি দীন ইসলাম সরকারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকর্মীর কাছে প্রকল্প সম্পর্কে জানতে চান এবং বিষয়টি না জেনে ফোন করার কারণ জানতে চান।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত নই। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

এ অবস্থায় কৃষকদের দাবি, প্রকল্পের কাজ এগিয়ে নেওয়ার আগে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রস্তাবিত রাস্তার স্থান, পানি নিষ্কাশনব্যবস্থা এবং কৃষিজমির সম্ভাব্য ক্ষয়ক্ষতি যাচাই করতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় থাকা কৃষকদের সঙ্গে আলোচনা করে জনস্বার্থ ও কৃষিস্বার্থ বিবেচনায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়িয়ায় ১৫ টাকার চালের কার্ড নবায়নে অর্থ আদায়ের অভিযোগ

১

ত্রিশালে শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

২

ভৈরবে ১২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৩

শেরপুরে কর্মজীবী মহিলা হোস্টেলে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার ৪

৪

নালিতাবাড়ীতে বাজার মনিটরিং অভিযানে ৪ দোকানীকে ১৩ হাজার টাকা জরিমানা

৫

মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

৬

শেরপুরে ৮৮ দিন গুম, ৮০৮ দিন কারাভোগের পর ৯ বছর শেষে নির্দোষ প্রমাণিত ইলিয়াসের ক্ষতিপূরণের দাবি!

৭

হতাশা ও ক্ষোভ থেকে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি নেতার

৮

অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকার তলপেটে লাথি, সন্তানসহ পুড়িয়ে মারার হুমকি

৯

পলাতক গণহত্যাকারী ফিরে আসার নজির পৃথিবীতে নেই: বাকৃবি উপাচার্য

১০

মোহনগঞ্জে নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গ্রেফতার

১১

হোসেনপুরে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিল

১২

নেত্রকোনায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের আর্থিক সহযোগিতা

১৩

ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি তার ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য

১৪

কেন্দুয়ায় বাহারাইল বিল উপ-প্রকল্পে আপত্তি, ফসলি জমি রক্ষায় কৃষকদের লাল নিশান

১৫

পাগলা থানার নাম বদলে দক্ষিণ গফরগাঁও থানা

১৬

ইউপি নির্বাচনের পাঁচ ধাপের তারিখ ঘোষণা

১৭

অনলাইন জুয়ার আসর থেকে যুবক গ্রেপ্তার, ঈশ্বরগঞ্জে নতুন মামলা

১৮

নেত্রকোনায় আবারও একই রাতে রেললাইনে আগুন, ব্যাংকে নাশকতার চেষ্টা

১৯

ফুলপুরে জোৎস্না হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০
শিরোনামঃ
❮ফুলবাড়িয়ায় ১৫ টাকার চালের কার্ড নবায়নে অর্থ আদায়ের অভিযোগ❮ত্রিশালে শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার❮ভৈরবে ১২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার❮শেরপুরে কর্মজীবী মহিলা হোস্টেলে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার ৪❮নালিতাবাড়ীতে বাজার মনিটরিং অভিযানে ৪ দোকানীকে ১৩ হাজার টাকা জরিমানা❮মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার❮শেরপুরে ৮৮ দিন গুম, ৮০৮ দিন কারাভোগের পর ৯ বছর শেষে নির্দোষ প্রমাণিত ইলিয়াসের ক্ষতিপূরণের দাবি!❮হতাশা ও ক্ষোভ থেকে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি নেতার❮অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকার তলপেটে লাথি, সন্তানসহ পুড়িয়ে মারার হুমকি❮পলাতক গণহত্যাকারী ফিরে আসার নজির পৃথিবীতে নেই: বাকৃবি উপাচার্য