কিশোরগঞ্জের ভৈরবে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১২০০ পিস ইয়াবাসহ ছায়ফুল খান (২৪) নামে মাদক কারবারী যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের সদস্যরা।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর আনুমানিক ১ টার সময় সৈয়দ নজরুল ইসলাম সেতু সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা এলাকার গোপীনাথপুর গ্রামের ফরিদ খানের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১ টার দিকে শহরের সৈয়দ নজরুল ইসলাম সেতু সংলগ্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় তথ্যের ভিত্তিতে ১ যুবককে দাড়িয়ে থাকা অবস্থায় জিজ্ঞাসাবাদ করিলে তার আচরণবিধি সন্দেহ হয়।
পরে আমরা তাকে তল্লাশি করে তার পায়ের ওরুতে বিশেষ কায়দায় রক্ষিত ১২০০ পিস ইয়াবা উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করে আমাদের হেফাজতে নিয়ে আসা হয়। এ ব্যাপারে গ্রেপ্তারকৃত ছায়ফুল খানের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন