Hasan
১৭ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অনলাইন জুয়ার আসর থেকে যুবক গ্রেপ্তার, ঈশ্বরগঞ্জে নতুন মামলা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:রাত তখন প্রায় চারটা। নির্জন একটি ফাঁকা জায়গায় জড়ো হয়েছিলেন কয়েকজন যুবক। অভিযোগ, সেখানে চলছিল অনলাইন জুয়ার আসর। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালালে উপস্থিত ব্যক্তিদের মধ্যে ছড়িয়ে পড়ে দৌড়াদৌড়ি। পালিয়ে যেতে সক্ষম হন বেশির ভাগই। তবে পুলিশের হাতে ধরা পড়েন মো. ফারদিন এহসান রাতুল (২৩) নামের এক যুবক।

আজ (১৬ নভেম্বর) সোমবার দুপুরে গ্রেপ্তার যুবক রাতুলকে জুয়া প্রতিরোধ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে গত রোববার (১৫ নভেম্বর) রাত ৩টা ৫০ মিনিটের দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের চরশংকর গ্রামে মানিক ভূঁইয়ার বাড়ির পেছনের একটি ফাঁকা জায়গায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত্রীকালীন টহল ও বিশেষ অভিযান পরিচালনার সময় রাত সাড়ে তিনটার দিকে হারুয়া বাজার এলাকায় গোপন সূত্রে খবর পান ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মুকুল সরকার। খবর ছিল, চরশংকর গ্রামের ওই ফাঁকা জায়গায় কয়েকজন অনলাইন জুয়াড়ি জুয়া খেলার উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি জানিয়ে তাঁর নির্দেশনায় সেখানে অভিযান চালানো হয়।

পুলিশের দাবি, ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়ো হওয়া ব্যক্তিরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ সদস্যদের সহায়তায় রাতুলকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যান।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে রাতুলের দেহ তল্লাশি করে তাঁর পরিহিত জিনসের প্যান্টের ডান পকেট থেকে একটি কালো রঙের ভিভো ভি-৩০ মুঠোফোন উদ্ধার করা হয়। ওই ফোনে অনলাইন জুয়া খেলার ১৩ পাতার স্ক্রিনশট পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার রাতুল চরশংকর গ্রামের মাইনুদ্দিন ভূঁইয়া ও জাকিয়া সুলতানার ছেলে।

এ ঘটনায় ১৫ নভেম্বর ঈশ্বরগঞ্জ থানায় জুয়া প্রতিরোধ আইন-২০২৬ অনুযায়ী মামলা হয়েছে। মামলায় ৩৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, অনলাইন জুয়াসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে থানা-পুলিশ তৎপর রয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়িয়ায় ১৫ টাকার চালের কার্ড নবায়নে অর্থ আদায়ের অভিযোগ

১

ত্রিশালে শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

২

ভৈরবে ১২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৩

শেরপুরে কর্মজীবী মহিলা হোস্টেলে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার ৪

৪

নালিতাবাড়ীতে বাজার মনিটরিং অভিযানে ৪ দোকানীকে ১৩ হাজার টাকা জরিমানা

৫

মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

৬

শেরপুরে ৮৮ দিন গুম, ৮০৮ দিন কারাভোগের পর ৯ বছর শেষে নির্দোষ প্রমাণিত ইলিয়াসের ক্ষতিপূরণের দাবি!

৭

হতাশা ও ক্ষোভ থেকে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি নেতার

৮

অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকার তলপেটে লাথি, সন্তানসহ পুড়িয়ে মারার হুমকি

৯

পলাতক গণহত্যাকারী ফিরে আসার নজির পৃথিবীতে নেই: বাকৃবি উপাচার্য

১০

মোহনগঞ্জে নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গ্রেফতার

১১

হোসেনপুরে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিল

১২

নেত্রকোনায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের আর্থিক সহযোগিতা

১৩

ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি তার ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য

১৪

কেন্দুয়ায় বাহারাইল বিল উপ-প্রকল্পে আপত্তি, ফসলি জমি রক্ষায় কৃষকদের লাল নিশান

১৫

পাগলা থানার নাম বদলে দক্ষিণ গফরগাঁও থানা

১৬

ইউপি নির্বাচনের পাঁচ ধাপের তারিখ ঘোষণা

১৭

অনলাইন জুয়ার আসর থেকে যুবক গ্রেপ্তার, ঈশ্বরগঞ্জে নতুন মামলা

১৮

নেত্রকোনায় আবারও একই রাতে রেললাইনে আগুন, ব্যাংকে নাশকতার চেষ্টা

১৯

ফুলপুরে জোৎস্না হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০
শিরোনামঃ
❮ফুলবাড়িয়ায় ১৫ টাকার চালের কার্ড নবায়নে অর্থ আদায়ের অভিযোগ❮ত্রিশালে শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার❮ভৈরবে ১২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার❮শেরপুরে কর্মজীবী মহিলা হোস্টেলে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার ৪❮নালিতাবাড়ীতে বাজার মনিটরিং অভিযানে ৪ দোকানীকে ১৩ হাজার টাকা জরিমানা❮মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার❮শেরপুরে ৮৮ দিন গুম, ৮০৮ দিন কারাভোগের পর ৯ বছর শেষে নির্দোষ প্রমাণিত ইলিয়াসের ক্ষতিপূরণের দাবি!❮হতাশা ও ক্ষোভ থেকে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি নেতার❮অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকার তলপেটে লাথি, সন্তানসহ পুড়িয়ে মারার হুমকি❮পলাতক গণহত্যাকারী ফিরে আসার নজির পৃথিবীতে নেই: বাকৃবি উপাচার্য