Hasan
১৭ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হতাশা ও ক্ষোভ থেকে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি নেতার

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল (বিএনপি) ঝিনাইগাতী সদর ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক মো. রবিউল ইসলাম রোমান দলীয় রাজনীতি ও সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

বিবৃতিতে রোমান বলেন, স্বেচ্ছায়, সজ্ঞানে ও সুস্থ মস্তিষ্কে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। পারিবারিক রাজনৈতিক পরিবেশ থেকে অনুপ্রাণিত হয়ে ছোটবেলা থেকেই মানুষের কল্যাণে কাজ করার প্রত্যাশায় তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হন। পরে দলের বিভিন্ন মিছিল, সভা ও কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন।

তবে সাম্প্রতিক কিছু ঘটনায় হতাশ হয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। রোমানের অভিযোগ, ঝিনাইগাতীতে মাদকের বিস্তার ও পাহাড় ধ্বংসের বিরুদ্ধে কথা বলায় তাকে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। একপর্যায়ে তার ওপর হামলা করা হয় এবং সঙ্গে থাকা মোটরসাইকেল নিয়ে যাওয়া হয়।

তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনায় থানায় মামলা করতে গেলে রাজনৈতিক প্রভাবের কারণে তার অভিযোগ গ্রহণ করা হয়নি। পরে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংগ্রহ করা বিভিন্ন ভাঙচুরের ছবি সম্পাদনা করে তার বিরুদ্ধে মামলা সাজানো হয়। এমনকি হাসপাতালে মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় তার কাকাকেও আসামি করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

বিবৃতিতে নিজের মামা মরহুম আনিসুর রহমান কালুর রাজনৈতিক অবদানের কথাও তুলে ধরেন রোমান। তার ভাষ্য, কালু কাংশ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। দলের কঠিন সময়ে নিজের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছেন এবং রাজনৈতিক কারণে কারাভোগও করেছেন। কিন্তু জীবনের শেষ সময়ে দল থেকে তার যথাযথ খোঁজখবর নেওয়া হয়নি বলে অভিযোগ করেন রোমান।

তিনি বলেন, ‘আমার কাছে রাজনীতির চেয়ে মানুষ বড়, পদ-পদবির চেয়ে মানবিকতা বড় এবং দলীয় পরিচয়ের চেয়ে ন্যায় ও সত্যের মূল্য অনেক বেশি।’

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কাউকে অন্যায়ভাবে হয়রানি না করার আহ্বান জানিয়ে পারস্পরিক শ্রদ্ধা, মানবিকতা ও সহনশীলতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

রোমান আরও বলেন, তিনি এমন একটি সমাজ চান, যেখানে মাদক ও দুর্নীতি থাকবে না, পাহাড় ও প্রকৃতি সুরক্ষিত থাকবে এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে।

বিবৃতির শেষে রাজনৈতিক জীবনে পাশে থাকা, সহযোগিতা করা ও ভালোবাসা দেওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। বিবৃতিতে নিজেকে স্বেচ্ছাসেবক দলের ঝিনাইগাতী সদর ইউনিয়ন শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে উল্লেখ করেছেন রোমান।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়িয়ায় ১৫ টাকার চালের কার্ড নবায়নে অর্থ আদায়ের অভিযোগ

১

ত্রিশালে শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

২

ভৈরবে ১২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৩

শেরপুরে কর্মজীবী মহিলা হোস্টেলে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার ৪

৪

নালিতাবাড়ীতে বাজার মনিটরিং অভিযানে ৪ দোকানীকে ১৩ হাজার টাকা জরিমানা

৫

মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

৬

শেরপুরে ৮৮ দিন গুম, ৮০৮ দিন কারাভোগের পর ৯ বছর শেষে নির্দোষ প্রমাণিত ইলিয়াসের ক্ষতিপূরণের দাবি!

৭

হতাশা ও ক্ষোভ থেকে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি নেতার

৮

অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকার তলপেটে লাথি, সন্তানসহ পুড়িয়ে মারার হুমকি

৯

পলাতক গণহত্যাকারী ফিরে আসার নজির পৃথিবীতে নেই: বাকৃবি উপাচার্য

১০

মোহনগঞ্জে নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গ্রেফতার

১১

হোসেনপুরে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিল

১২

নেত্রকোনায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের আর্থিক সহযোগিতা

১৩

ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি তার ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য

১৪

কেন্দুয়ায় বাহারাইল বিল উপ-প্রকল্পে আপত্তি, ফসলি জমি রক্ষায় কৃষকদের লাল নিশান

১৫

পাগলা থানার নাম বদলে দক্ষিণ গফরগাঁও থানা

১৬

ইউপি নির্বাচনের পাঁচ ধাপের তারিখ ঘোষণা

১৭

অনলাইন জুয়ার আসর থেকে যুবক গ্রেপ্তার, ঈশ্বরগঞ্জে নতুন মামলা

১৮

নেত্রকোনায় আবারও একই রাতে রেললাইনে আগুন, ব্যাংকে নাশকতার চেষ্টা

১৯

ফুলপুরে জোৎস্না হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০
শিরোনামঃ
❮ফুলবাড়িয়ায় ১৫ টাকার চালের কার্ড নবায়নে অর্থ আদায়ের অভিযোগ❮ত্রিশালে শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার❮ভৈরবে ১২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার❮শেরপুরে কর্মজীবী মহিলা হোস্টেলে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার ৪❮নালিতাবাড়ীতে বাজার মনিটরিং অভিযানে ৪ দোকানীকে ১৩ হাজার টাকা জরিমানা❮মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার❮শেরপুরে ৮৮ দিন গুম, ৮০৮ দিন কারাভোগের পর ৯ বছর শেষে নির্দোষ প্রমাণিত ইলিয়াসের ক্ষতিপূরণের দাবি!❮হতাশা ও ক্ষোভ থেকে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি নেতার❮অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকার তলপেটে লাথি, সন্তানসহ পুড়িয়ে মারার হুমকি❮পলাতক গণহত্যাকারী ফিরে আসার নজির পৃথিবীতে নেই: বাকৃবি উপাচার্য