Author
৩১ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৩

রোববার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের তেভাগা এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— রাবেয়া (৫০), মিলন মিয়া (৩৫) ও জারা মনি (৫)। তাদের মধ্যে মিলন মিয়া ঘটনাস্থলেই মারা যান।
তারা সবাই হবিগঞ্জ জেলার বাসিন্দা।

পুলিশ, হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হবিগঞ্জের কয়েকজন ব্যক্তি ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক রোগীকে দেখতে গিয়েছিলেন। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে ফেরার পথে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কটিয়াদীর আচমিতা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

এসময় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মিলন মিয়া ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহতদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাবেয়া ও জারা মনিকে মৃত ঘোষণা করেন।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে সেখানে আরও ২ জন মারা যান। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে বিভিন্ন হাসপাতালে রেফার করা হয়েছে।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম দুর্ঘটনায় ৩ জন নিহত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুম-খুনের শিকার এবং জুলাইয়ে শহীদ ও আহত পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

মক্কা চুক্তিতে বাংলাদেশ ইতিবাচকভাবে এগোচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ময়মনসিংহে ট্রাক চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

তিন জেলায় আইন-শৃঙ্খলা কার্যক্রমে মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ

মুক্তাগাছার মন্ডা নেত্রকোণার বালিশ মিষ্টির ইতিহাস

জনপ্রশাসন: কারও হাতে তিন দায়িত্ব, কারও কাজ নেই

২০০ ফুট ওপরে যুবকের ‘দুঃসাহসিক’ কাণ্ড, ৭ ঘণ্টা পর উদ্ধার

রপ্তানিমুখী হিমায়িত পণ্য খাত : হিমায়িত খাদ্য রপ্তানিতে দুই হাজার কোটি টাকার তহবিল

নেত্রকোনায় শ্লীলতাহানির পর প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

১০

লাউয়াছড়ার রামবাসক

১১

নানা প্রতিবন্ধকতা পেরিয়ে স্বপ্নের পথে ছুটছে তারা

১২

রাতের আঁধারে ধনু নদে অবৈধভাবে বালু উত্তোলন, পাঁচজনকে আড়াই লাখ টাকা অর্থদণ্ড

১৩

যেখানে প্রাণ দিয়েছিলেন জব্বার, ৫৫ বছর পর সেখানেই প্রথম শ্রদ্ধাঞ্জলি

১৪

বাজার নামকরণের বিরোধে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৩০

১৫

খালিয়াজুরীতে অবৈধ বালু উত্তোল।। নৌকাসহ আটক ৫

১৬

রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৭

১ লাখ ৮০ হাজার টাকায় আসামি ছাড়ার অভিযোগ

১৮

পূর্বধলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৯

কিশোরগঞ্জে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৩

২০
শিরোনামঃ
গুম-খুনের শিকার এবং জুলাইয়ে শহীদ ও আহত পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রীমক্কা চুক্তিতে বাংলাদেশ ইতিবাচকভাবে এগোচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রীময়মনসিংহে ট্রাক চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহততিন জেলায় আইন-শৃঙ্খলা কার্যক্রমে মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশমুক্তাগাছার মন্ডা নেত্রকোণার বালিশ মিষ্টির ইতিহাসজনপ্রশাসন: কারও হাতে তিন দায়িত্ব, কারও কাজ নেই২০০ ফুট ওপরে যুবকের ‘দুঃসাহসিক’ কাণ্ড, ৭ ঘণ্টা পর উদ্ধাররপ্তানিমুখী হিমায়িত পণ্য খাত : হিমায়িত খাদ্য রপ্তানিতে দুই হাজার কোটি টাকার তহবিলনেত্রকোনায় শ্লীলতাহানির পর প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ