Author
৩১ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাতের আঁধারে ধনু নদে অবৈধভাবে বালু উত্তোলন, পাঁচজনকে আড়াই লাখ টাকা অর্থদণ্ড

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ধনু নদে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ সময় বালুসহ বাল্কহেড ও ড্রেজার মেশিন (খননযন্ত্র) জব্দ করা হয়। জব্দ করা বালু খালিয়াজুরী ভূমি অফিসের সার্ভেয়ারের জিম্মায় রাখা হয়েছে।

গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের নুরালীপুর গ্রামের পাশে ধনু নদ থেকে তাঁদের আটক করা হয়। আজ রোববার সকালে এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব বিন জামান প্রত্যয়। এ সময় পাঁচজনকে ৫০ হাজার করে মোট আড়াই লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ইসলামপুর গ্রামের মো. শামীম (৩২), সৈয়দ হোসেন (২৭), শামীম মিয়া (৩০), জামালগঞ্জ উপজেলার হাসান মিয়া (২০) ও ইয়াসিন মিয়া (২২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে খালিয়াজুরী উপজেলার নুরালীপুর ও পাতরা গ্রামের পাশে ধনু নদে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। এতে ওই দুই গ্রামে ব্যাপক ভাঙন দেখা দেয়। ইতিমধ্যে নদে বিলীন হয়েছে শতাধিক বসতভিটা।

পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাতে ধনু নদে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। অভিযানে একটি বাল্কহেড, ড্রেজার মেশিনসহ পাঁচজনকে আটক করা হয়। পরে আজ সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) সাকিব বিন জামান প্রত্যয় বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটকদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট আড়াই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। জব্দ করা বালু খালিয়াজুরী ভূমি অফিসের সার্ভেয়ারের জিম্মায় রাখা হয়েছে। পরে তা জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা হবে। এ ছাড়া জব্দ করা বাল্কহেডটি মালিককে বুঝিয়ে দেওয়ার জন্য থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিমকে নির্দেশ দেওয়া হয়েছে।’

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুম-খুনের শিকার এবং জুলাইয়ে শহীদ ও আহত পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

মক্কা চুক্তিতে বাংলাদেশ ইতিবাচকভাবে এগোচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ময়মনসিংহে ট্রাক চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

তিন জেলায় আইন-শৃঙ্খলা কার্যক্রমে মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ

মুক্তাগাছার মন্ডা নেত্রকোণার বালিশ মিষ্টির ইতিহাস

জনপ্রশাসন: কারও হাতে তিন দায়িত্ব, কারও কাজ নেই

২০০ ফুট ওপরে যুবকের ‘দুঃসাহসিক’ কাণ্ড, ৭ ঘণ্টা পর উদ্ধার

রপ্তানিমুখী হিমায়িত পণ্য খাত : হিমায়িত খাদ্য রপ্তানিতে দুই হাজার কোটি টাকার তহবিল

নেত্রকোনায় শ্লীলতাহানির পর প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

১০

লাউয়াছড়ার রামবাসক

১১

নানা প্রতিবন্ধকতা পেরিয়ে স্বপ্নের পথে ছুটছে তারা

১২

রাতের আঁধারে ধনু নদে অবৈধভাবে বালু উত্তোলন, পাঁচজনকে আড়াই লাখ টাকা অর্থদণ্ড

১৩

যেখানে প্রাণ দিয়েছিলেন জব্বার, ৫৫ বছর পর সেখানেই প্রথম শ্রদ্ধাঞ্জলি

১৪

বাজার নামকরণের বিরোধে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৩০

১৫

খালিয়াজুরীতে অবৈধ বালু উত্তোল।। নৌকাসহ আটক ৫

১৬

রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৭

১ লাখ ৮০ হাজার টাকায় আসামি ছাড়ার অভিযোগ

১৮

পূর্বধলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৯

কিশোরগঞ্জে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৩

২০
শিরোনামঃ
গুম-খুনের শিকার এবং জুলাইয়ে শহীদ ও আহত পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রীমক্কা চুক্তিতে বাংলাদেশ ইতিবাচকভাবে এগোচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রীময়মনসিংহে ট্রাক চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহততিন জেলায় আইন-শৃঙ্খলা কার্যক্রমে মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশমুক্তাগাছার মন্ডা নেত্রকোণার বালিশ মিষ্টির ইতিহাসজনপ্রশাসন: কারও হাতে তিন দায়িত্ব, কারও কাজ নেই২০০ ফুট ওপরে যুবকের ‘দুঃসাহসিক’ কাণ্ড, ৭ ঘণ্টা পর উদ্ধাররপ্তানিমুখী হিমায়িত পণ্য খাত : হিমায়িত খাদ্য রপ্তানিতে দুই হাজার কোটি টাকার তহবিলনেত্রকোনায় শ্লীলতাহানির পর প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ