স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহের মুক্তাগাছা প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা পরিষদ ও উপজেলা কমিটি গঠন, আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট মুক্তাগাছা ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও এম এন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ও সমবায়ীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

সোমবার প্রকৃতি ও জীবন ক্লাব জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট মুক্তাগাছা এর অধ্যক্ষ নূর মোহাম্মদ মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা, নারী বিষয়ক সম্পাদক নুরুন্নাহার রোজি, এম এন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শামীম, মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ফেরদৌস আলম, সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক এম ইদ্রিছ আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিহির হারুন। কমিটি গঠন, বৃক্ষরোপণ, চারা বিতরণসহ সামগ্রিক অনুষ্ঠানের সমোন্নতি হিসেবে দায়িত্ব পালন করেন চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার, প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়কারী সাংবাদিক শেখ মহিউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানের অতিথিরা প্রকৃতি ও জীবন ক্লাবের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই। বৃক্ষ আমাদের প্রাণ। বৃক্ষ ও পরিবেশ না বাঁচলে আমরা বাঁচবো না। পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারিভাবে প্রকৃতি ও জীবন ক্লাবের মত সকলকে এগিয়ে আসতে হবে।
বৃক্ষরোপণ শেষের মুক্তাগাছা প্রেস ক্লাবে মুক্তাগাছা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রবীণ সাংবাদিক এ জেড এম ইমাম উদ্দিন মুক্তার সভাপতিত্বে প্রকৃতি ও জীবন ক্লাবের মুক্তাগাছা উপজেলা উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

সভায় প্রবীণ সাংবাদিক এ জেডএম উদ্দিন মুক্তা, সাংবাদিক এম ইদ্রিছ আলী ও সাংবাদিক ফেরদৌস আলমকে উপদেষ্টা করে ৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয় এবং
প্রকৃতি ও জীবন ক্লাবের মুক্তাগাছা উপজেলা কমিটিতে অধ্যাপক নজরুল ইসলামকে সভাপতি, শিক্ষক নেতা মো: ফজলুল হককে সহ-সভাপতি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিহির হারুনকে সাধারণ সম্পাদক, রাশিদুল আলম শিমুলকে সাংগঠনিক সম্পাদক, সুরঞ্জিত বাড়ইকে অর্থ সম্পাদক, আরিফুর রহমানকে প্রচার সম্পাদক, অতীব বৈরাগীকে দপ্তর সম্পাদক, দেলোয়ারা বেগম লাভলিকে নারী বিষয়ক সম্পাদক, কবি রোকন শাহরিয়ার সোহাগকে সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক, ক্যামেরাম্যান মোহাম্মদ ইয়ার মাহমুদকে স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক, মাহবুবুর রহমানকে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং বশির উদ্দিন ও ফয়সাল আহমেদ শাহিনকে সদস্য করা হয়েছে।
মন্তব্য করুন