Author
১১ সেপ্টেম্বর ২০২৬, ৩:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না। তবে স্থানীয়ভাবে বিএনপি-সমর্থিত নির্দিষ্ট প্রার্থী থাকবে। শুক্রবার বেলা ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্তকরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচন-সংক্রান্ত আইন সংশোধন করা হচ্ছে। সংশোধিত আইনে আগের মতো দল থেকে মনোনয়ন দেওয়ার সুযোগ থাকবে না। ধানের শীষের মতো জাতীয় প্রতীক ব্যবহারের সুযোগ থাকবে না। নির্বাচন হবে দলনিরপেক্ষভাবে এবং সাধারণ প্রতীকে।

তিনি বলেন, বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী মহলের সিদ্ধান্ত অনুযায়ী–উপজেলা বিএনপি প্রতিটি ইউনিয়নে একজন করে সমর্থিত প্রার্থী রাখার চেষ্টা করবে। এ জন্য স্থানীয় বিএনপি সংবাদ সম্মেলন বা কর্মী সভার মাধ্যমে নির্দিষ্ট ইউনিয়নে দলের সমর্থিত প্রার্থীর নাম ঘোষণা করতে পারবে।

মীর শাহে আলম বলেন, এটি দলীয় প্রার্থী বা দলীয় মনোনয়ন নয়, বরং দলীয় সমর্থন। দলকে মাঠপর্যায়ে সুসংগঠিত রাখা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রতিটি ইউনিয়নে সর্বোচ্চ একজন প্রার্থী রাখার চেষ্টা করা হবে।

কোনো ইউনিয়নে একাধিক যোগ্য প্রার্থী থাকলে স্থানীয় বিএনপি আলোচনার মাধ্যমে সমঝোতার চেষ্টা করবে বলেও জানান তিনি। একজনকে চেয়ারম্যান পদে নির্বাচনের সুযোগ দিয়ে অন্যজনকে অন্য কোনোভাবে দলের কর্মকাণ্ডে যুক্ত রাখার চেষ্টা করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, এরপরও কোনো ইউনিয়নে একাধিক প্রার্থী থেকে গেলে এবং কেউ দলের সিদ্ধান্ত অমান্য করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। এ ক্ষেত্রে বগুড়া জেলা বিএনপি ও উপজেলা বিএনপি যৌথভাবে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত দিতে পারবে।

অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল ওহাব, ওসি শাহীনুজ্জামানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক পাড়ার ১০টি নলকূপ নিয়ে গেছে মাদকসেবীরা

নেত্রকোনা সরকারি কলেজে ইংরেজি শিক্ষক মাত্র ‘দুজন’

৩৯ বছরের শিক্ষকতা–জীবনের শেষ দিন ‘জোৎস্না আপাকে’ ঘোড়ার গাড়িতে বিদায়

ছোট্ট আলিফকে রেখে এক মাসের ব্যবধানে না ফেরার দেশে বাবা-মা

সকালে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, সন্ধ্যায় নেতার বাড়িতে ভাঙচুর

দুর্গাপুরে খাটের নিচে ৩০ বোতল ভারতীয় মদ, যুবক আটক

হোগলা পাতায় বোনা সচ্ছলতা

রাশিয়ায় চাকরির স্বপ্ন: ইউক্রেনের যুদ্ধক্ষেত্র শেষ ঠিকানা মামুনের

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেলো দুইজনের

কিশোরগঞ্জে গর্ভে থাকতেই চার শিশু বিক্রির অভিযোগ, তদন্তে পুলিশ

১০

নতুন উদ্যোক্তা সৃষ্টিতে নিবিড়ভাবে কাজ করা হবে: কৃষি ব্যাংকের চেয়ারম্যান

১১

ভাব তরঙ্গ: বাউল গানে মুখরিত ময়মনসিংহের জয়নুল উদ্যান

১২

লাল শাপলার রাজ্যে ছুটছেন প্রকৃতিপ্রেমীরা

১৩

মাদকের টাকা জোগাতে ৫ শিশু বিক্রির অভিযোগ

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু, আহত ১

১৫

হাওর ভ্রমণ শেষে ফেরা হলো না আইনজীবীর

১৬

জাতীয় উদ্ভাবনী মেলায় প্রদর্শিত হবে বাকৃবির ৩৬ উদ্ভাবনী গবেষণা

১৭

অতিরিক্ত শামুক আহরণে সংকটে নেত্রকোণার ডিঙ্গাপোতা হাওরের পরিবেশ

১৮

অচল দুই পা নিয়েও শেষ করেছেন অনার্স, এখন কর্মসংস্থানের অপেক্ষায় রুবেল

১৯

ময়মনসিংহে বৈঠককালে ছাত্রলীগের ৮ কর্মী গ্রেপ্তার

২০
শিরোনামঃ