Author
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রাথমিকে চূড়ান্ত সুপারিশ পেয়েও নিয়োগপত্র পাননি ৫০ প্রার্থী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও ময়মনসিংহ জেলায় নিয়োগপত্র পাননি ৫০ জন প্রার্থী। ভেরিফিকেশনের পর নিয়োগপত্রের তালিকায় নাম না থাকায় ভুক্তভোগী প্রার্থী ও তাঁদের পরিবারের মাঝে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ময়মনসিংহে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে ২৫৯ জন প্রার্থীকে চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল। তবে এর মধ্যে ১৮ জন প্রার্থী নির্ধারিত সময়ে পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজনীয় কাগজপত্র জমা দেননি। অবশিষ্ট প্রার্থীদের তথ্য যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে ২০৯ জনকে নিয়োগপত্র প্রদানের জন্য মনোনীত করা হয়। ফলে বাদ পড়া বাকি ২২ জন প্রার্থীর বিষয়ে নেতিবাচক পুলিশ প্রতিবেদন আসায় তাদের নিয়োগ আটকে গেছে।

চূড়ান্ত তালিকায় স্থান পাওয়ার পরও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা মানসিক ও আর্থিক সংকটে পড়েছেন। কোনো অসংগতি বা ভুল তথ্যের কারণে বাদ পড়লে নিরপেক্ষ পুনর্যাচাই ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন বাদ পড়া প্রার্থীরা।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম সমকালকে বলেন, ‘যারা নিয়োগপত্র পাননি, তারা সবাই পুলিশ ভেরিফিকেশনের কারণে বাদ পড়েছেন। তবে বাদ পড়া প্রার্থীদের কেউ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমার অফিসে কোনো যোগাযোগ করেননি। তাদের বিষয়ে নতুন কোনো নির্দেশনাও আসেনি।

সারাদেশের মতো ময়মনসিংহেও নিয়োগ বঞ্চিত এসব প্রার্থীরা দ্রুত স্বচ্ছ পুনর্যাচাইয়ের মাধ্যমে সৃষ্ট জটিলতা নিরসনের জোর দাবি জানিয়েছেন। অন্যদিকে মন্ত্রণালয় জানিয়েছে, এটি ভেরিফিকেশন প্রক্রিয়ার একটি স্বাভাবিক ধাপ এবং ১ অক্টোবরের পর বাদ পড়া প্রসেসগুলো পরীক্ষা-নিরীক্ষা করে পর্যায়ক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতি,বালু পাথর সমস্যা সমাধানে কাজ করবে বিএনপি সরকারঃ মন্ত্রী আবদুল আউয়াল পিন্টু

১

বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে

২

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি, চারজন আটক

৩

প্রধান মন্ত্রী তারেক রহমান ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন

৪

মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণার নির্দেশ সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

৫

রিয়াদে বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

৬

ভারতজুড়ে ছড়াচ্ছে দিল্লির আন্দোলন, যেখানে বাধা সেখানেই বিক্ষোভের ডাক

৭

সৌদি বিমানবন্দরে হামলায় ট্রাম্পের ক্ষোভ, যুদ্ধে যোগদানের ইঙ্গিত

৮

শেরপুর-নালিতাবাড়ী সড়ক: ‘দেখার কি কেউ নাই?’

৯

বনমন্ত্রীর অনুষ্ঠানে কয়েক দফা বিদ্যুৎ বিভ্রাট, বিব্রত অতিথিরা

১০

৫৫ বছরেও সোমেশ্বরীতে সেতু হয়নি, দুর্ভোগে ১৫ হাজার মানুষ

১১

বন্যহাতির নিরাপদ করিডোর চালু হবে শেরপুরের গারো পাহাড়ে: পরিবেশমন্ত্রী

১২

দুর্গাপুর সীমান্তে পাচারকারীসহ আটক ৩

১৩

কাজে ব্যস্ত পরিবারের লোকজন, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

১৪

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা মামলায় ছাত্রদল নেতা খোকা গ্রেপ্তার

১৫

ময়মনসিংহে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

১৬

ধোবাউড়ায় ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ২

১৭

নান্দাইলে দুর্গাপূজায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রতিমন্ত্রীর

১৮

প্রধানমন্ত্রীর নির্দেশে বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী

১৯

বিষ খাইয়ে শিশু হত্যার অভিযোগ, আদালতে সৎ মায়ের স্বীকারোক্তি

২০
শিরোনামঃ
❮হাতি,বালু পাথর সমস্যা সমাধানে কাজ করবে বিএনপি সরকারঃ মন্ত্রী আবদুল আউয়াল পিন্টু❮বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে❮রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি, চারজন আটক❮প্রধান মন্ত্রী তারেক রহমান ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন❮মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণার নির্দেশ সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু❮রিয়াদে বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২❮ভারতজুড়ে ছড়াচ্ছে দিল্লির আন্দোলন, যেখানে বাধা সেখানেই বিক্ষোভের ডাক❮সৌদি বিমানবন্দরে হামলায় ট্রাম্পের ক্ষোভ, যুদ্ধে যোগদানের ইঙ্গিত❮শেরপুর-নালিতাবাড়ী সড়ক: ‘দেখার কি কেউ নাই?’❮বনমন্ত্রীর অনুষ্ঠানে কয়েক দফা বিদ্যুৎ বিভ্রাট, বিব্রত অতিথিরা