Tawfik
১১ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণার নির্দেশ সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম সোমবার  (১২ অক্টোবর) থেকে শুরু হচ্ছে। এ কর্মসূচির প্রচারণায় দেশের মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জার মাধ্যমে সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

ইসলামিক ফাউন্ডেশন এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

গত ৮ অক্টোবর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, ১২ অক্টোবর থেকে দেশব্যাপী একযোগে সব এলাকার থানা ও পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে। এজন্য ‘ফ্যামিলি কার্ড থানা তথ্যভাণ্ডারের তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।

চিঠিতে ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা তৈরিতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রচারণার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয়ে মসজিদগুলোতে এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মন্দির, প্যাগোডা ও গির্জায় সংযুক্ত বার্তা পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

প্রচারণার জন্য তৈরি বার্তায় বলা হয়েছে, সরকারের প্রশিক্ষিত ও পরিচয়পত্রধারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন। এসব তথ্যের ভিত্তিতে কোন পরিবারের সহায়তা বেশি প্রয়োজন, তা নির্ধারণ করা হবে। তাই পরিবারগুলোর প্রকৃত আর্থ-সামাজিক অবস্থা তুলে ধরে সঠিক তথ্য দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মসজিদে জুমার নামাজের আগে তিন মিনিটের ঘোষণায় পরিবারের প্রকৃত তথ্য দেওয়ার পাশাপাশি আর্থিক লেনদেন থেকে সতর্ক থাকার বার্তা অন্তর্ভুক্ত করা হয়েছে।

এতে বলা হয়েছে, ফ্যামিলি কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে কেউ টাকা চাইলে তা বিশ্বাস করা যাবে না। তথ্য প্রদানের জন্য কোনো অর্থের প্রয়োজন নেই।

অন্যদিকে, মন্দির, গির্জা ও বিহারে দুই মিনিটের ঘোষণায় প্রকৃত তথ্য দেওয়ার পাশাপাশি বয়স্ক ও প্রতিবন্ধী প্রতিবেশীদের খোঁজ নেওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে তথ্য সংগ্রহের সময় কেউ বাদ না পড়েন। কেউ অর্থ দাবি করলে ১০৯৮ নম্বরে জানানোর কথাও প্রচারণার বার্তায় উল্লেখ রয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চিঠির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

১

ময়মনসিংহে হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত

২

কলমাকান্দায় এনআইডি কাণ্ড

৩

ধোবাউড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক

৪

নেত্রকোনা সীমান্তে মানব পাচারের অভিযোগে আটক ৩

৫

নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে পারিবারিক বিরোধ

৬

বিদ্যালয়ের হাজিরা নিয়ে বিরোধে জড়ালেন দুই শিক্ষক দম্পতি

৭

ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাবা কারাগারে

৮

পূজামণ্ডপে রাজনৈতিক নেতাকর্মীদের সমন্বিত পাহারার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

৯

ময়মনসিংহে সাদ্দাম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি

১০

ময়মনসিংহে বিমানবন্দর, শিশুপার্ক ও পর্যটন উন্নয়নের ঘোষণা মন্ত্রীর

১১

ময়মনসিংহে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১২

কলমাকান্দায় বিদ্যালয়ের জমি দখলমুক্ত

১৩

শেরপুরে মোটরসাইকেল, আইফোন ও টাকা ছিনতাইয়ের অভিযোগে আদালতে মামলা

১৪

মুক্তাগাছায় পৈতৃক জমি দখলচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

১৫

ঝলমল অগ্নিকান্ড: অবহেলা ও অপব্যহারে ভষ্মীভূত সাংস্কৃতিক ঐতিহ্যের পুরাকীর্তি নিদর্শন

১৬

‘দুর্গাপূজায় নিষিদ্ধ সংগঠন যেন অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে’

১৭

ময়মনসিংহ মেডিকেল ডেঙ্গুতে যুবকের মৃত্যু

১৮

‘নদে খাইছে ২০ একর জমি, চারবার সরাইছি বসতঘর’

১৯

ভবিষ্যতে দেশের বিমানবহরে উড়োজাহাজ থাকবে ২০০টির বেশি: বিমানমন্ত্রী

২০
শিরোনামঃ