ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. ঝন্টু মিয়া (৪০)-কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৪)।
জনসংখ্যাতথ্য
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এসআরবি-১৪-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে এ অভিযান চালায়।
গ্রেপ্তার ঝন্টু মিয়া ময়মনসিংহ কোতোয়ালী থানার আটানি পুকুরপাড় এলাকার মৃত ওমেদ আলীর ছেলে।
এসআরবি-১৪ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ কোতোয়ালী থানার মামলা নম্বর ৯০(৭)১৬, জিআর-৮২৮/১৬-এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর ১৯(১) ধারার সারণির ১(ক) অনুযায়ী করা মামলায় আদালত তাঁকে দুই বছরের কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্ত হওয়ার পর তিনি পলাতক ছিলেন।
এসআরবি-১৪-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারের পর ঝন্টু মিয়াকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন