Tawfik
১৩ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ কৃষকদল নেতার

ময়মনসিংহের গৌরীপুরে সার ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও ফ্যাসিস্ট পুনর্বাসনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন ও কৃষিমন্ত্রী বরাবর অভিযোগ করা হয়েছে। নির্বাচিত ডিলাদের প্রকাশিত তালিকা গোপন প্রক্রিয়ায় তৈরি অভিযোগ এনে তা বাতিলের দাবি ও স্বচ্ছ প্রক্রিয়ায় ডিলার নিয়োগের দাবি জানানো হয়।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেন পৌর কৃষকদলের সভাপতি মো. গোলাম কাজীয়েল হাজাত শাহী মুন্সী।

তবে এসব অভিযোগ নাকচ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা বলেন, ডিলার নিয়োগে কোনো অনিয়মের বিষয় আমার জানা নেই। ডিলার তালিকা করেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. গোলাম কাজীয়েল হাজাত শাহী মুন্সী বলেন, ডৌহাখলা ইউনিয়নে সার ডিলার হিসেবে আবেদন করেছেন তিনি। উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় অত্যন্ত গোপন প্রক্রিয়ায় সারের ডিলার নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। কোনো প্রকার স্বচ্ছতা বজায় না রেখে এবং আবেদনকারীদের না জানিয়ে গত ২৪ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে লটারি হয়।

লটারির ভিডিও দেখে তিনি জানতে পারেন যে, ডৌহাখলা ইউনিয়নে লটারিতে তার নাম প্রথম উঠে এসেছিল এবং যাচাই-বাছাই প্রক্রিয়াতেও তিনি উত্তীর্ণ হয়েছিলেন। কিন্তু রহস্যজনকভাবে চূড়ান্ত প্রকাশিত তালিকায় তার নাম বাদ দেওয়া হয়।

অভিযোগ করে তিনি আরও বলেন, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন বা উপজেলা কৃষি বিভাগ চূড়ান্ত যাচাইকৃতদের তালিকা জনসম্মুখে প্রকাশ করেনি। তা ছাড়া বর্তমানে যাদের নামে ডিলারশিপ প্রকাশ করা হয়েছে, তাদের অনেকেই বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর এবং আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত পরিবারের সদস্য।

অনতিবিলম্বে এ ডিলার তালিকা বাতিল করে সরকারের নতুন প্রণীত ‘সার ডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালা’ অক্ষরে অক্ষরে মেনে সম্পূর্ণ স্বচ্ছতারভিত্তিতে প্রকৃত ব্যবসায়ীদের ডিলার লাইসেন্স দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

অপরদিকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খান শহীদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ ও ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. রমজান হোসেন খান জুয়েলের যৌথ স্বাক্ষরে কৃষিমন্ত্রী বরাবরে সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও ফ্যাসিস্ট পুনর্বাসনের লক্ষ্যে তৈরিকৃত তালিকা বাতিল চেয়ে আবেদন করেছেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ৩২ রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে চলবে বাস

১

পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

২

বিশ্ব ব্যর্থতা দিবস আজ

৩

আন্তর্জাতিক শ্রবণ স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব ও গবেষণাপত্র উপস্থাপন

৪

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধান মন্ত্রী

৫

প্রবাসী‌দের জন্য বি‌শেষ ট্রাইব্যুনাল গঠন করবে সরকার

৬

কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২২ অবৈধ স্থাপনা উচ্ছেদ

৭

৪ সপ্তাহ ধরে নেত্রকোনায় নেই জেলা খাদ্য নিয়ন্ত্রক, ভোগান্তি

৮

ময়মনসিংহে সপ্তম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন, বাবাকে জরিমানা

৯

ময়মনসিংহে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ কৃষকদল নেতার

১০

শেরপুরে নিখোঁজের একদিন পর স্কুলছাত্রকে অক্ষত উদ্ধার

১১

ছাত্রীকে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ, ধর্মীয় শিক্ষক সাময়িক বরখাস্ত

১২

সাড়ে ৬ হাজার শিক্ষার্থীর জন্য ইংরেজি শিক্ষক মাত্র দুজন, ভরসা কোচিং

১৩

পূর্বধলায় দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

১৪

মদনে টাকা না পেয়ে স্ত্রীকে হাত-পা বেঁধে পেটানোর অভিযোগ

১৫

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর কামরুলের মৃত্যু

১৬

কিশোরগঞ্জের জলমহলে অভিযান, বন্দুক-গুলিসহ গ্রেপ্তার ৪

১৭

হালুয়াঘাট সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত

১৮

সীমান্ত থেকে নেশাজাতীয় সিরাপ এনে সারাদেশে ছড়িয়ে দিতেন তারা

১৯

ফুলবাড়িয়ার বিল্লাল হোসেনের মৃত্যু

২০
শিরোনামঃ
❮ঢাকার ৩২ রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে চলবে বাস❮পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে❮বিশ্ব ব্যর্থতা দিবস আজ❮আন্তর্জাতিক শ্রবণ স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব ও গবেষণাপত্র উপস্থাপন❮ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধান মন্ত্রী❮প্রবাসী‌দের জন্য বি‌শেষ ট্রাইব্যুনাল গঠন করবে সরকার❮কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২২ অবৈধ স্থাপনা উচ্ছেদ❮৪ সপ্তাহ ধরে নেত্রকোনায় নেই জেলা খাদ্য নিয়ন্ত্রক, ভোগান্তি❮ময়মনসিংহে সপ্তম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন, বাবাকে জরিমানা❮ময়মনসিংহে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ কৃষকদল নেতার