Tawfik
১৩ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সীমান্ত থেকে নেশাজাতীয় সিরাপ এনে সারাদেশে ছড়িয়ে দিতেন তারা

ময়মনসিংহে মাদকবিরোধী এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ, নগদ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৪)। রোববার (১১ অক্টোবর) রাতে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের রঘুরামপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদেরকে আটক করা হয়।

গ্রেপ্তার দুইজন হলেন শরীয়তপুরের মো. আসাদ মিয়া (৪২) ও মাদারীপুরের মো. রানা (২৪)।

এসআরবি-১৪ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৪ ময়মনসিংহের একটি অভিযানিক দল ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন রঘুরামপুর এলাকায় ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে বিশেষ চেকপোস্ট স্থাপন করে। এ সময় ‘আলিফ সুপার’ নামের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসে থাকা দুই যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে উপস্থিত সাক্ষীদের সামনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তারা নিজেদের হেফাজতে নেশাজাতীয় মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করে।

পরে তাদের কাঁধের ও ট্রলি ব্যাগে বিশেষ কায়দায় রাখা ২৯৩ বোতল ‘এসকাফ সিরাপ’ ও ১৪০ বোতল ‘ফেয়ার ডিল সিরাপ’ উদ্ধার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন এবং মাদক কেনাবেচার নগদ ১৪ হাজার ৭০০ টাকা জব্দ করে অভিযানিক দলটি।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুইজন জানান, তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী অঞ্চল থেকে এসব নেশাজাতীয় সিরাপ সংগ্রহ করে ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় কেনাবেচা করে আসছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআরবি-১৪ ময়মনসিংহের কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) শামসুজ্জামান বলেন, অপরাধীদের নির্মূলে এবং মাদক সরবরাহ শিকড় থেকে উপড়ে ফেলতে এসআরবি সবসময় তৎপর। এই মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ তাদেরকে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ৩২ রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে চলবে বাস

১

পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

২

বিশ্ব ব্যর্থতা দিবস আজ

৩

আন্তর্জাতিক শ্রবণ স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব ও গবেষণাপত্র উপস্থাপন

৪

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধান মন্ত্রী

৫

প্রবাসী‌দের জন্য বি‌শেষ ট্রাইব্যুনাল গঠন করবে সরকার

৬

কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২২ অবৈধ স্থাপনা উচ্ছেদ

৭

৪ সপ্তাহ ধরে নেত্রকোনায় নেই জেলা খাদ্য নিয়ন্ত্রক, ভোগান্তি

৮

ময়মনসিংহে সপ্তম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন, বাবাকে জরিমানা

৯

ময়মনসিংহে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ কৃষকদল নেতার

১০

শেরপুরে নিখোঁজের একদিন পর স্কুলছাত্রকে অক্ষত উদ্ধার

১১

ছাত্রীকে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ, ধর্মীয় শিক্ষক সাময়িক বরখাস্ত

১২

সাড়ে ৬ হাজার শিক্ষার্থীর জন্য ইংরেজি শিক্ষক মাত্র দুজন, ভরসা কোচিং

১৩

পূর্বধলায় দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

১৪

মদনে টাকা না পেয়ে স্ত্রীকে হাত-পা বেঁধে পেটানোর অভিযোগ

১৫

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর কামরুলের মৃত্যু

১৬

কিশোরগঞ্জের জলমহলে অভিযান, বন্দুক-গুলিসহ গ্রেপ্তার ৪

১৭

হালুয়াঘাট সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত

১৮

সীমান্ত থেকে নেশাজাতীয় সিরাপ এনে সারাদেশে ছড়িয়ে দিতেন তারা

১৯

ফুলবাড়িয়ার বিল্লাল হোসেনের মৃত্যু

২০
শিরোনামঃ
❮ঢাকার ৩২ রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে চলবে বাস❮পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে❮বিশ্ব ব্যর্থতা দিবস আজ❮আন্তর্জাতিক শ্রবণ স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব ও গবেষণাপত্র উপস্থাপন❮ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধান মন্ত্রী❮প্রবাসী‌দের জন্য বি‌শেষ ট্রাইব্যুনাল গঠন করবে সরকার❮কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২২ অবৈধ স্থাপনা উচ্ছেদ❮৪ সপ্তাহ ধরে নেত্রকোনায় নেই জেলা খাদ্য নিয়ন্ত্রক, ভোগান্তি❮ময়মনসিংহে সপ্তম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন, বাবাকে জরিমানা❮ময়মনসিংহে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ কৃষকদল নেতার