Tawfik
১৩ অক্টোবর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পূর্বধলায় দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নেত্রকোনার পূর্বধলায় এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি মাসুদকে (১৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। আজ সোমবার (১২ অক্টোবর) ভোরে উপজেলার কান্দুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

গ্রেপ্তার মাসুদ পূর্বধলা উপজেলার বাসিন্দা। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর সঙ্গে মামলার প্রধান আসামি আনারুল ইসলামের (২২) প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তীতে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে একপর্যায়ে সম্পর্কের অবনতি হলে আনারুল ওই নারীকে তালাক দেন।

 

এরপর গত বছরের ২৯ ডিসেম্বর সন্ধ্যায় দেখা করার কথা বলে ভুক্তভোগী নারীকে নিজ বাড়িতে ডেকে নেন আনারুল। ওই দিন রাত সাড়ে ১১টার দিকে তাঁকে জোরপূর্বক এক নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে আনারুল ও মাসুদসহ অন্য সহযোগীরা ওই নারীকে দলবদ্ধভাবে ধর্ষণ করেন।

এ ঘটনায় ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ভুক্তভোগী নারী বাদী হয়ে পূর্বধলা থানায় একটি মামলা করেন। এরপর থেকেই আসামিরা আত্মগোপনে ছিলেন।

 

এর আগে, গত ৪ অক্টোবর ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার চেঁচুয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আনারুল ইসলামকে গ্রেপ্তার করে এসআরবি। বর্তমানে তিনিও কারাগারে রয়েছেন।

 

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, ওই মামলায় মোট তিনজন আসামি ছিলেন। তাঁদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ৩২ রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে চলবে বাস

১

পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

২

বিশ্ব ব্যর্থতা দিবস আজ

৩

আন্তর্জাতিক শ্রবণ স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব ও গবেষণাপত্র উপস্থাপন

৪

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধান মন্ত্রী

৫

প্রবাসী‌দের জন্য বি‌শেষ ট্রাইব্যুনাল গঠন করবে সরকার

৬

কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২২ অবৈধ স্থাপনা উচ্ছেদ

৭

৪ সপ্তাহ ধরে নেত্রকোনায় নেই জেলা খাদ্য নিয়ন্ত্রক, ভোগান্তি

৮

ময়মনসিংহে সপ্তম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন, বাবাকে জরিমানা

৯

ময়মনসিংহে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ কৃষকদল নেতার

১০

শেরপুরে নিখোঁজের একদিন পর স্কুলছাত্রকে অক্ষত উদ্ধার

১১

ছাত্রীকে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ, ধর্মীয় শিক্ষক সাময়িক বরখাস্ত

১২

সাড়ে ৬ হাজার শিক্ষার্থীর জন্য ইংরেজি শিক্ষক মাত্র দুজন, ভরসা কোচিং

১৩

পূর্বধলায় দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

১৪

মদনে টাকা না পেয়ে স্ত্রীকে হাত-পা বেঁধে পেটানোর অভিযোগ

১৫

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর কামরুলের মৃত্যু

১৬

কিশোরগঞ্জের জলমহলে অভিযান, বন্দুক-গুলিসহ গ্রেপ্তার ৪

১৭

হালুয়াঘাট সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত

১৮

সীমান্ত থেকে নেশাজাতীয় সিরাপ এনে সারাদেশে ছড়িয়ে দিতেন তারা

১৯

ফুলবাড়িয়ার বিল্লাল হোসেনের মৃত্যু

২০
শিরোনামঃ
❮ঢাকার ৩২ রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে চলবে বাস❮পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে❮বিশ্ব ব্যর্থতা দিবস আজ❮আন্তর্জাতিক শ্রবণ স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব ও গবেষণাপত্র উপস্থাপন❮ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধান মন্ত্রী❮প্রবাসী‌দের জন্য বি‌শেষ ট্রাইব্যুনাল গঠন করবে সরকার❮কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২২ অবৈধ স্থাপনা উচ্ছেদ❮৪ সপ্তাহ ধরে নেত্রকোনায় নেই জেলা খাদ্য নিয়ন্ত্রক, ভোগান্তি❮ময়মনসিংহে সপ্তম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন, বাবাকে জরিমানা❮ময়মনসিংহে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ কৃষকদল নেতার